ঢাকার টঙ্গীতে বুধবার উদ্বোধন করা হয় আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার

টঙ্গীতে আকিজ টেবিলওয়্যারের ডিসপ্লে সেন্টার উদ্বোধন

দেশের প্রিমিয়াম টেবিলওয়্যার ব্র্যান্ড আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার এম্পোরিয়াম এর উদ্বোধন হয়েছে। ২৯ জানুয়ারি ঢাকার টঙ্গীতে এর উদ্বোধন করা হয়। এই আধুনিক শো রুমটি গ্রাহকদের জন্য আকিজ টেবিলওয়্যার-এর নান্দনিক ও যুগ-উপযোগী ডিজাইনের পণ্যসমূহ একসাথে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছে।

ডিসপ্লে সেন্টারটিতে থাকছে আকর্ষণীয় ডিজাইনের ডিনার সেট ও বিভিন্ন উপলক্ষ্যের জন্য দৃষ্টিনন্দন, বর্ণিল ও বাহারী সব নিত্য ব্যবহার্য সিরামিক পণ্যসহ আরও নতুন সম্ভার, যা প্রতিটি খাবার পরিবেশনকে আরও নান্দনিক করে তুলতে সাহায্য করবে। শো রুমে আসা গ্রাহকরা সংশ্লিষ্টদের সাথে পরামর্শ নিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পণ্য নির্বাচন করতে পারবেন।

স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সব গ্রাহকদের কাছে আকিজ টেবিলওয়্যার এর কাঙ্ক্ষিত পণ্যগুলো পৌঁছে দিতেই উদ্বোধন করা হয়েছে এই ডিসপ্লে সেন্টারটি। এই শোরুমটি পরিদর্শন করে সব পণ্যের মান ও নকশার অভিজ্ঞতা নিতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আকিজ টেবিলওয়্যার কর্তৃপক্ষ।

Related Posts

বাংলাদেশের রিয়েল এস্টেট স্থাপত্যের সমসাময়িক ভাষা

বাংলাদেশের নগর জীবনে আবাসন এখন আর কেবল একটি প্রয়োজনীয় অবকাঠামো নয়, এটি ক্রমশ হয়ে উঠছে সামাজিক অবস্থান, জীবনযাত্রার…

সামরিক জাদুঘর: গৌরবময় ইতিহাসের স্মারক

বাংলাদেশ সামরিক জাদুঘর, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্যসংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহে সজ্জিত জাদুঘরটি। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী…

আকিজ পার্টিকেলের নতুন জগৎ

আসবাব মানুষের নিত্যদিনের সঙ্গী। বাসা, অফিস, ব্যবসায় প্রতিষ্ঠানসহ সর্বত্রই নানা প্রয়োজনে চাই রকমারি আসবাব। কিন্তু এসব তৈরিতে কাঠের…

ByByMahfuz Jun 15, 2025

চট্টগ্রামের কাজির দেউড়িতে আরএকে সিরামিকসের শোরুম উদ্বোধন

বিশ্বের এক নাম্বার মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিকসের (RAK Ceramics) চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাজির দেউড়িতে একটি ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন…

ByByMahfuz Apr 29, 2025