Image

শিট পাইলের সাতসতেরো

শিট পাইল কী?

পাতলা স্টিলের শিট, কংক্রিট ¯ø্যাব, কাঠের তক্তা প্রভৃতিকে একটির সঙ্গে আরেকটি যুক্ত করে ভূগর্ভস্থ মাটিতে স্থাপন করে মাটি বা পানি ধরে রাখার জন্য অস্থায়ী যে কাঠামো ব্যবহার করা হয়, সেটাই শিট পাইল। সাধারণত এই ধরনের পাইলের দুই পাশে খাঁজ কাটা থাকে। এর ফলে একটির সঙ্গে আরেকটি জোড়া লাগিয়ে কাজ করা যায়, যা থেকে তৈরি হয় কন্টিনিউয়াস দেয়াল। এটি ডিপ ফাউন্ডেশনের একটি অংশ।

কী কী কাজে শিট পাইল ব্যবহার করা হয়?

শিট পাইল ব্যবহৃত হয়Ñ

বাল্কহেড নির্মাণে

ডক ও পোতাশ্রয় নির্মাণে

সি-ওয়াল, ব্রেক ওয়াটার নির্মাণে

ভূগর্ভস্থ পানি চলাচলকে বাধা প্রদানে

নদী, খাল, পুকুর, সমুদ্র বা যেকোনো জলাশয় পাড়কে ভাঙন থেকে রক্ষা করতে

ভিত্তি ও ভিত্তির নি¤œস্থ মাটিকে সীমাবদ্ধ রাখতে এবং পার্শ্বসরণ প্রতিরোধে

কাঠামোর ভিত্তি ক্ষয়প্রাপ্ত হওয়া থেকে রক্ষা করতে

ড্যামের নিচে বাধা দানে (ঈঁঃ ঙভভ) দেয়াল হিসেবে ব্যবহারে

ভিত্তির খাদের খাড়া পার্শ্বকে প্রতিরোধ করতে

মাটিকে সীমাবদ্ধ করার ফলে ভারবহন ক্ষমতা বাড়াতে।

কীভাবে তৈরি হয় শিট পাইল? 

শিট পাইল তৈরির প্রাথমিক দুটি পর্যায় আছে। সেগুলো হচ্ছে-

হট রোল্ড (ঐড়ঃ জড়ষষবফ)

কোল্ড ফর্ম (ঈড়ষফ ঋড়ৎস)

হেনডি ড্রিলিং

এই দুই ধরনের শিট পাইল চেনার সহজ উপায়, এদের মধ্যকার ইন্টারলকিং তথা আন্তসম্পর্ক। হট রোল্ড শিট পাইল উচ্চ তাপমাত্রায় তৈরি করা হয় বলে দুটি শিটের মধ্যে এর ইন্টারলকিং ক্ষমতা বেশি হওয়ায় এটি অনেক শক্ত হয়। অপর দিকে কোল্ড ফর্ম শিট পাইলের ইন্টারলিং ক্ষমতা কম হওয়ায় এটি তেমন শক্ত হয় না। এ ছাড়া হট কোল্ড শিট পাইল দীর্ঘ ও অধিক শক্তি বহনের ক্ষমতা রাখে। তাই কম ভেদন ক্ষমতায় হট রোল্ড শিট পাইল ব্যবহার করা হয়। 

শিট পাইলের প্রকারণগুলো কী কী?

হট টাইপ শিট পাইল 

স্ট্রেট ওয়েব টাইপ শিট পাইল 

ইউ টাইপ শিট পাইল 

কম্বাইন্ড ওয়াল 

এনএস-এসপি-জে 

শিট পাইল ব্যবহার পদ্ধতির প্রক্রিয়াটি কেমন?

শিট পাইল মাটিতে ঢোকাতে দুই ধরনের যন্ত্র ব্যবহার করা হয়।

হাইড্রোলিক হেমার

ভাইব্রেটরি হেমার

হাইড্রোলিক হেমারের সাহায্যে হেমারিং করে শিট পাইলগুলোকে ভেতরে ঢোকানো হয়। আর ভাইব্রেটরি হেমারের সাহায্যে ভাইব্রেটরের মাধ্যমে হেমারিং করা হয়। 

সায়েন্স ডিরেক্ট

শিট পাইলের ব্যবহারের সুবিধা কী?

শিট পাইলের স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের ব্যবহার রয়েছে। কাজের ধরনের ওপর এর ব্যবহার নির্ভর করে। যেমন- অস্থায়ী পাইল কনস্ট্রাকশনে শুধু নিরাপদ কাজের সুবিধার্থে ব্যবহৃত হয়। পরে অবশ্য এটি খুলে ফেলা হয়। এই পাইল ব্যবহারে যেসব সুবিধা পাওয়া যায় সেগুলো হলো-

সুবিধা

পানি ধরে রাখতে শিট পাইল দারুণ কার্যকরী

পানি বা মাটি আটকে রাখার জন্য এর ব্যবহার সবচেয়ে উপযুক্ত ও সাশ্রয়ী

স্থায়ী নির্মাণকাজে এটি ব্যবহার করা হয়

সহজে বহনযোগ্য

সময় ও খরচ কমায়

মজবুত হওয়ার কারণে কফার ড্যামে এটি স্থায়ী হয়।

গোলাম মোর্শেদ

প্রকাশকা:ল বন্ধন ১৫৪ তম সংখ্যা, জুন ২০২৩

Related Posts

নির্মাণে উচ্চশক্তির রড ব্যবহারে বিএনবিসি কোড

কি সত্যিই অন্তরায়? ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে উঠে আসা পৃথিবীর ১৯৫টি দেশের মধ্যে ৩২তম শক্তিশালী দেশ বাংলাদেশ।…

প্লাস্টার ও প্লাস্টারে ফাটল

একটি ইমারতের ইটের গাঁথুনি কিংবা অমসৃণ কংক্রিটকে মসৃণ করতে সিমেন্ট-বালুর মিশ্রণে যে বহিরাবরণ দেওয়া হয়, তার নামই প্লাস্টার…

নগর পরিকল্পনায় বিবেচ্য বিষয়াদী

নগর পরিকল্পনা একটি কারিগরী ও রাজনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে ভূমির ব্যবহার এবং নাগরিক জীবনব্যবস্থার নকশা প্রণয়ন করা হয়।…

বৃষ্টির দিনে কংক্রিটিং

কয়েক দিন আগে একজনের কাছ থেকে জানতে পারলাম, তার বাসার তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের ৪০-৫০ মিনিট পর বৃষ্টি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

Zabun Nesa Mosq.
BRAC
Oberio Palace
Soil
“যত মানুষ ফুটবলের ভক্ত, তত মানুষ স্থাপত্য নিয়েও আগ্রহী হোক”
হাতে তৈরি পাঁচটি আইকনিক চারু ও কারি শিল্পের বাড়ি
RIAS ২০২৬ সালের বার্ষিক পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা
গাছকে জড়িয়ে গড়া আমার ঠিকানা
শহরের শরীরে খোদাই করা এক গৃহকাব্য