Image

বর্ণিল আয়োজন কেএসআরএম নবম গলফ টুর্নামেন্টে

সম্প্রতি বর্ণিল আয়োজনে হয়ে গেল নবম কেএসআরএম গলফ টুর্নামেন্ট। ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে গত ২৪ নভেম্বর প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ২৪ পদাতিক ডিভিশনের কমান্ডার (জিওসি) মেজর জেনারেল শাহেনুল হক, বিপি, ওএসপি, এনডিএমসি, পিএসসি। আরও উপস্থিত ছিলেন কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. জসিম উদ্দিন, পরিচালক (করপোরেট) শামসুল হক, সিইও মেহেরুল করিম, বিজনেস রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) মো. আশফাকুল ইসলাম, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম, উপমহাব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান এবং কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা। টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৯৬ গলফার অংশ নিয়েছেন।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল শাহেনুল হক বলেন, ‘প্রতিবছর আমরা কেএসআরএমের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করে থাকি, যা অত্যন্ত আনন্দের ও দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতা। এ জন্য কেএসআরএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। আমরা আশা করছি, কেএসআরএমের সঙ্গে আমাদের ধারাবাহিক এ সম্পর্ক আগামীতেও অব্যাহত থাকবে।’ আঞ্চলিক পর্যায়ের এসব গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জিওসি শাহেনুল হক।  

বিজনেস রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) মো. আশফাকুল ইসলাম বলেন, ‘স¤প্রতি ১০টি মেগা প্রকল্পের বাস্তবায়নে গর্বিত নির্মাণ অংশীদার ছিল কেএসআরএম। আমরা সব সময় চেষ্টা করি গ্রাহকদের চাহিদা অনুযায়ী সর্বোত্তম সেবা নিশ্চিত করতে। ভবিষ্যতেও আমাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএসআরএমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাজ উদ্দিন, উপব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ, জ্যেষ্ঠ কর্মকর্তা মিজান উল হক, মিঠুন বড়–য়া, মিজানুল ইসলাম, আশরাফুল ইসলাম এবং মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম প্রমুখ। শেষে গলফ টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

প্রকাশকাল: বন্ধন ১৬০ তম সংখ্যা, ডিসেম্বর ২০২৩

Related Posts

বাংলাদেশের রিয়েল এস্টেট স্থাপত্যের সমসাময়িক ভাষা

বাংলাদেশের নগর জীবনে আবাসন এখন আর কেবল একটি প্রয়োজনীয় অবকাঠামো নয়, এটি ক্রমশ হয়ে উঠছে সামাজিক অবস্থান, জীবনযাত্রার…

সামরিক জাদুঘর: গৌরবময় ইতিহাসের স্মারক

বাংলাদেশ সামরিক জাদুঘর, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্যসংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহে সজ্জিত জাদুঘরটি। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী…

আকিজ পার্টিকেলের নতুন জগৎ

আসবাব মানুষের নিত্যদিনের সঙ্গী। বাসা, অফিস, ব্যবসায় প্রতিষ্ঠানসহ সর্বত্রই নানা প্রয়োজনে চাই রকমারি আসবাব। কিন্তু এসব তৈরিতে কাঠের…

ByByMahfuz Jun 15, 2025

চট্টগ্রামের কাজির দেউড়িতে আরএকে সিরামিকসের শোরুম উদ্বোধন

বিশ্বের এক নাম্বার মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিকসের (RAK Ceramics) চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাজির দেউড়িতে একটি ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন…

ByByMahfuz Apr 29, 2025

01~1
previous arrow
next arrow

CSRM

সর্বশেষ

Trending Posts

Gallery

Buet
কী কী থাকছে আকাশছোঁয়া শান্তা পিনাকলে
সমুদ্রবাণিজ্যের বর্জ্য থেকে অনন্যা এক স্থাপত্য
Home of Haor
Weather
Youth Park
Tower
শহর,সেতু আর সুরের টেনেসির আর্টস সেন্টার
Al Hamra