নবনির্মিত আকিজ পার্টিকেল ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন মরহুম সেখ আকিজ উদ্দিন’র সহধর্মিনী মনোয়ারা বেগম

আকিজ পার্টিকেলের নতুন জগৎ

আসবাব মানুষের নিত্যদিনের সঙ্গী। বাসা, অফিস, ব্যবসায় প্রতিষ্ঠানসহ সর্বত্রই নানা প্রয়োজনে চাই রকমারি আসবাব। কিন্তু এসব তৈরিতে কাঠের জোগান মেটাতে গাছ কাটায় উজাড় হচ্ছে বনাঞ্চল। এর ফলে বৈশ্বিক  পরিবেশ যখন বিপর্যয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই বৃক্ষনিধন রোধে আসবাব ও সমজাতীয় সামগ্রী তৈরিতে কাঠের বিকল্প হিসেবে জনপ্রিয় হয় পার্টিকেল বোর্ড। চাহিদার কারণে বাংলাদেশেও উৎপাদন শুরু হয় এ বোর্ডের।  গ্রহণযোগ্যতার কারণে দেশীয় চাহিদার জোগান দিতে এবং পর্যাপ্ত পার্টিকেল বোর্ড সরবরাহ নিশ্চিত করতে ঢাকার অদূরে মানিকগঞ্জে স্থাপিত হয় আকিজ পার্টিকেল বোর্ড ফ্যাক্টরি। শুরুতে দেশে এক স্তরবিশিষ্ট পার্টিকেল বোর্ড তৈরি হতো। পাশাপশি বিদেশ থেকে বহুস্তরবিশিষ্ট পার্টিকেল বোর্ড, মেলামাইন লেমিনেশন বোর্ড, ইমপ্রেগনেটেড পেপার এবং এমডিএফ বোর্ড আমদানি করা হতো। আমদানি-নির্ভরতা কমাতে দেশেই এপিবিএমএল তিন স্তরবিশিষ্ট বোর্ড উৎপাদন শুরু করে। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো মেলামাইন লেমিনেশন বোর্ড, ইমপ্রেগনেটেড পেপার এবং এমডিএফ বোর্ড উৎপাদন ও বাজারজাতকরণ শুরু করে প্রতিষ্ঠানটি। 

কবুতর অবমুক্ত করছেন মনোয়ারা বেগম, বৃক্ষরোপনে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফ্যাক্টরির নির্মাণ কাজের সূচনায় আকিজ গ্রুপের চেয়ারম্যান
কবুতর অবমুক্ত করছেন মনোয়ারা বেগম, বৃক্ষরোপনে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফ্যাক্টরির নির্মাণ কাজের সূচনায় আকিজ গ্রুপের চেয়ারম্যান

দিন দিন বাড়ছে পার্টিকেল বোর্ডের চাহিদা। যুক্তিসংগত মূল্য ও সবার ক্রয়ক্ষমতার মধ্যে থাকায় দেশীয় ফার্নিচার শিল্প, ইন্টেরিয়র ডিজাইন ফার্মসহ সাধারণ বিপণিকেন্দ্র সজ্জায় বহুগুণে বেড়েছে এ বোর্ডের ব্যবহার। আকিজ গ্রুপ এ দেশের বাজারে নব প্রযুক্তিসম্পন্ন বিশ্বমানের পণ্য উৎপাদনের পথিকৃৎ, এই দায়বদ্ধতা থেকেই বাংলাদেশের ফার্নিচার শিল্প, ইন্টেরিয়র ডিজাইন ফার্ম, নির্মাণশিল্প প্রভৃতি খাতে বিশ্বমানের পার্টিকেল বোর্ড পৌঁছানোর পাশাপাশি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে সম্পূর্ণ নতুন কলেবরে উৎপাদনে যাচ্ছে আকিজ গ্রুপের এই অঙ্গপ্রতিষ্ঠানটি। এ লক্ষ্যেই বড় পরিসরে ত্রিশাল, ময়মনসিংহে স্থাপিত হচ্ছে প্রতিষ্ঠানটির নতুন প্রকল্প। এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট ২০১৪ ইং নতুন এ প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। এ সময় উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, পরিচালকবৃন্দ সেখ জামিল উদ্দিন, সেখ জসিম উদ্দিন ও সেখ শামিম উদ্দিন। এ ছাড়া অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন গ্রুপটির নির্বাহী পরিচালক এম এ রাজ্জাক (করপোরেট অ্যাফেয়ার্স), নির্বাহী পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) বদরুজ্জামান চৌধুরী, আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডের জিএম (মার্কেটিং) মিনহাজ আহমদ, প্রকল্প প্রধান জিএম (ফ্যাক্টরি) প্রকৌশলী মনিরুজ্জামানসহ আকিজ গ্রুপের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

নির্মাণাধীন ফ্যাক্টরির মাস্টার প্ল্যান
নির্মাণাধীন ফ্যাক্টরির মাস্টার প্ল্যান

উল্লেখ্য, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের সর্ববৃহৎ পার্টিকেল বোর্ড উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এপিবিএমএল। প্রায় ১০০ একর জায়গাজুড়ে গড়ে উঠছে বিশালাকৃতির এ প্রকল্প। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদিত হবে এই ফ্যাক্টরিতে। সে লক্ষ্যেই জার্মানি থেকে আসছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন মেশিন। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনেই নিশ্চিত করা হবে এর অভ্যন্তরীণ কর্মপরিবেশ। থাকছে উন্নত অগ্নিনির্বাপন ব্যবস্থা। প্রাথমিকভাবে এর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিভিন্ন আকার ও পুরুত্ব বিবেচনায় দৈনিক এক হাজার মিটার কিউব (M3) পার্টিকেল বোর্ড ও ৪৫০ মিটার কিউব (M3) এমডিএফ বোর্ড। এখানে থাকবে প্রতিমুহূর্তে সঠিক মান যাচাই ও মান নিয়ন্ত্রণে স্থাপিত অত্যাধুনিক গবেষণাগার। যদিও পার্টিকেল বোর্ড তৈরির প্রধান উপাদান কাঠ কিন্তু প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব হওয়ায় বর্তমানের মতো ভবিষ্যতেও বোর্ড তৈরিতে বনজ গাছ ব্যবহার করবে না। মূল কাঠের উচ্ছিষ্ট অংশ, গাছের অতিরিক্ত ডালপালা দিয়েই তৈরি হবে এসব পার্টিকেল বোর্ড। বিশাল এ উৎপাদন কর্মপ্রচেষ্টায় কাজ করবে প্রায় ৪০০ সুদক্ষ কর্মী। ২০১৫ সালের ডিসেম্বর মাসের মধ্যেই শুরু হবে এর উৎপাদন। ২০১৬ সালের জানুয়ারিতেই বাজারে পাওয়া যাবে আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডের পরিবেশসহায়ক পণ্যসামগ্রী-এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিদের।

প্রকাশকাল: বন্ধন ৫৩ তম সংখ্যা, সেপ্টেম্বর ২০১৪

Related Posts

বাংলাদেশের রিয়েল এস্টেট স্থাপত্যের সমসাময়িক ভাষা

বাংলাদেশের নগর জীবনে আবাসন এখন আর কেবল একটি প্রয়োজনীয় অবকাঠামো নয়, এটি ক্রমশ হয়ে উঠছে সামাজিক অবস্থান, জীবনযাত্রার…

সামরিক জাদুঘর: গৌরবময় ইতিহাসের স্মারক

বাংলাদেশ সামরিক জাদুঘর, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্যসংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহে সজ্জিত জাদুঘরটি। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী…

চট্টগ্রামের কাজির দেউড়িতে আরএকে সিরামিকসের শোরুম উদ্বোধন

বিশ্বের এক নাম্বার মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিকসের (RAK Ceramics) চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাজির দেউড়িতে একটি ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন…

ByByMahfuz Apr 29, 2025

বর্ণিল আয়োজন কেএসআরএম নবম গলফ টুর্নামেন্টে

সম্প্রতি বর্ণিল আয়োজনে হয়ে গেল নবম কেএসআরএম গলফ টুর্নামেন্ট। ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে গত ২৪ নভেম্বর প্রধান…

ByByMahfuz Mar 17, 2025

01~1
previous arrow
next arrow

CSRM

সর্বশেষ

Trending Posts

Gallery

Belgium
Buet
কী কী থাকছে আকাশছোঁয়া শান্তা পিনাকলে
সমুদ্রবাণিজ্যের বর্জ্য থেকে অনন্যা এক স্থাপত্য
Home of Haor
Weather
Youth Park
Tower
শহর,সেতু আর সুরের টেনেসির আর্টস সেন্টার