Image

মাথায় যত প্রশ্ন আসে

১। প্রশ্ন  : প্লাস্টিক ইমালশন পেইন্ট এবং এনামেল পেইন্টের পার্থক্য কী?

     উত্তর : প্লাস্টিক ইমালশন পেইন্ট 

শো-রুম, অডিটোরিয়া, সিনেমা হল ইত্যাদি জায়গায় দেয়ালকে আকর্ষণীয় করতে ব্যবহার করা হয়।

প্লাস্টিক জাতীয় পদার্থ বেইজ হিসেবে ব্যবহার করা হয়।

দ্রাবক হিসেবে পানি মিশিয়ে পাতলা করা হয়।

এটি তাড়াতাড়ি শুকায়।

সিনথেটিক এনামেল পেইন্ট 

গ্রিল, পাচ, ডেক সিঁড়ি কংক্রিট পৃষ্ঠ ইত্যাদি জায়গায় ভেতর ও বাইরে উভয় জায়গায় ব্যবহার করা হয়।

মেটালিক অক্সাইড বেইজ হিসেবে ব্যবহার করা হয়।

দ্রাবক হিসেবে পেট্রোলিয়াম স্পিরিট ব্যবহার করা হয়।

এটি আস্তে আস্তে শুকায় এবং শক্ত উজ্জ্বল, মসৃণ অভেদ্য এবং দীর্ঘস্থায়ী আবরণী সৃষ্টি করে।

২। প্রশ্ন : ডিওয়াটারিং কী?

উত্তর : কনস্ট্রাকশন সাইটে বসে থাকা পানি নিষ্কাশনের জন্য যে যান্ত্রিক কৌশল ব্যবহৃত হয় তাকে ডিওয়াটারিং বলা হয়। দালান, পুল, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি ও ভূমিতল বা ভিত্তিতে এবং বাঁধ, পাওয়ার হাউস, ডক টানেল ও সিউয়ার পাইপ স্থাপনের সময় ভূগর্ভস্থ পানিতল নিচে নামানোর জন্য ডিওয়াটারিং করতে হয়। এ ক্ষেত্রে তেমন উচ্চস্থানে পানিকে উত্তোলন করতে হয় না।

উইকিপিডিয়া

৩. প্রশ্ন : কংক্রিটে ব্যবহৃত পানির গুণাবলী সম্পর্কে জানতে চাই।

উত্তর : কংক্রিটে ব্যবহার উপযোগী পানির নিম্নলিখিত গুণাবলী থাকতে হয়।

পানি তেলমুক্ত হতে হবে।

পানিতে এসিড এবং ক্ষারের পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে।

পানি অবশ্যই আয়রন, লতাপাতামুক্ত হতে হবে।

খাবার উপযোগী পানি কংক্রিটে ব্যবহার করা উচিত।

পানি অবশ্যই শ্যাওলা কচুরিপানামুক্ত হবে।

৪. প্রশ্ন : কনস্ট্রাকশন জয়েন্ট কিভাবে তৈরি করা হয়?

উত্তর : কনস্ট্রাকশন জয়েন্ট : দিনের শেষে অথবা অন্য কোনো কারণে কংক্রিট ঢালাইয়ের সময় কংক্রিটে কোনো জয়েন্ট তৈরি করা হলে তাকে কনস্ট্রাকশন জয়েন্ট বলে।

কনস্ট্রাশন জয়েন্ট তৈরি করার পদ্ধতি : কনস্ট্রাকশন জয়েন্ট তৈরি করা হয় নতুন ও পুরনো কংক্রিটের মধ্যে বন্ধন তৈরি করার জন্য।

কনস্ট্রাকশন জয়েন্টে ফিনিশ লাইন বরাবর বোর্ড ব্যবহার করা হয়।

সম্ভব হলে জয়েন্টে কি অথবা খাঁজ তৈরি করা হয়।

জয়েন্ট পরবর্তী অংশের কংক্রিট সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়।

জয়েন্টের যে অংশে কংক্রিট ঢালাই করা হয়নি সেই অংশের রড হতে কংক্রিট মসলা পরিষ্কার করতে হয়।

জয়েন্টের যে অংশে ঢালাই করা হয়নি সেই অংশের রড পলিথিন অথবা তিরপল দ্বারা ঢেকে রাখতে হয়। 

এখানে একটি চিত্র রয়েছে মূল লেখা থেকে স্ক্যান করা বা আকতে হবে)

সিভি কনসেপ্ট

৫. প্রশ্ন : ফাউন্ডেশন ফেল করার কারণসমূহ জানতে চাই।

উত্তর : যে সকল কারণে ভিত্তি ফেল করে তা নিম্নে দেওয়া হলোÑ

মাটির অসম বসনের জন্য।

গাঁথুনির অসম বসনের জন্য।

মাটি আনুভূমিকভাবে সরে যাওয়া।

ভূগর্ভস্থ মাটি সংকুচিত হওয়ার কারণে।

আবহাওয়া ক্রিয়াদির কারণে।

আনুভূমিক বলের কারণে ভিত্তি উল্টে গেলে।

প্রকাশকাল: বন্ধন ২২ তম সংখ্যা, ফেব্রুয়ারি ২০১২

Related Posts

হরেক রকম রড

স্টিল বার বলতে কী বোঝায়? স্থাপনা বা অবকাঠামো নির্মাণে আরসিসির কাজে রেইনফোর্সমেন্ট হিসেবে যে রড ব্যবহার করা হয়,…

কনস্ট্রাকশন প্রজেক্ট শিডিউল

কনস্ট্রাকশন শিডিউল কী? কনস্ট্রাকশন শিডিউল বলতে বোঝায় কোনো নির্মাণ প্রকল্পের বিভিন্ন দফার কাজ সফলভাবে সমাপ্তির প্রস্তাবিত সময়সীমা, যা…

প্রকল্পভেদে নির্মাণের যত ধাপ

একটি বিল্ডিং প্রজেক্টের কনস্ট্রাকশন স্টেজগুলো কী কী? বিল্ডিং প্রজেক্টের কনস্ট্রাকশন স্টেজে যা যা রয়েছে: একটি হাইওয়ে প্রকল্পের কনস্ট্রাকশন…

কনস্ট্রাকশন স্টেজের রকমফের

কনস্ট্রাকশন স্টেজ বা নির্মাণ ধাপ বলতে কী বোঝায়? নির্মাণ একটি বিশাল প্রক্রিয়া, যা ধারাবাহিক কিছু প্রক্রিয়ার মাধ্যমে ধাপে…