কনস্ট্রাকশন প্রজেক্ট শিডিউল

কনস্ট্রাকশন শিডিউল কী?

কনস্ট্রাকশন শিডিউল বলতে বোঝায় কোনো নির্মাণ প্রকল্পের বিভিন্ন দফার কাজ সফলভাবে সমাপ্তির প্রস্তাবিত সময়সীমা, যা তালিকা আকারে লিপিবদ্ধ থাকে। নির্ধারিত বাজেট ও সময়ের মধ্যে কাজ শেষ করাই এর অন্যতম উদ্দেশ্য। কনস্ট্রাকশন শিডিউলে নির্মাণ প্রকল্পের সব ধরনের অপারেশন বা কাজের শুরু ও সমাপ্তির তারিখ উল্লেখ থাকে। এ শিডিউল দেখে কাজের অগ্রগতির হার বোঝা যায়। এ শিডিউলের সাহায্যে কাজের অগ্রগতির বাধা নিরূপণ করে ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়। বিভিন্ন ধরনের নির্মাণ প্রকল্প, উন্নয়ন প্রকল্প, মেরামত ও তদারকি প্রকল্পে কনস্ট্রাকশন শিডিউল প্রস্তুত করা হয়।

কনস্ট্রাকশন শিডিউল কেন গুরুত্বপূর্ণ?

একটি প্রকল্প নির্মাণের ক্ষেত্রে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত বড় প্রকল্পে। কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটি অংশ কনস্ট্রাকশন শিডিউল। একটি পরিকল্পিত প্রকল্প নির্ধারিত সময় ও বাজেটের মধ্যে শেষ করার জন্য কনস্ট্রাকশন শিডিউল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু তা-ই নয়, এই শিডিউল একদিকে যেমন সময় বাঁচায়, অন্যদিকে অর্থও। নির্মাণ শুরু থেকে প্রকল্প হস্তান্তর পর্যন্ত যাবতীয় বিষয় এই কনস্ট্রাকশন শিডিউলের অন্তর্ভুক্ত।   

যেকোনো নির্মাণ প্রকল্পের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। এখানে সময়কেই বিবেচনা করা হয় অর্থ হিসেবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে স্বাভাবিকভাবেই বাড়বে প্রকল্প ব্যয়। আবার সঠিক সময়ে নির্মাণ উপকরণ ও মালামাল প্রকল্প স্থানে মজুত না থাকলে শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। কিন্তু পরিকল্পনা আগে থেকে করা থাকলে এসব অনাকাক্সিক্ষত ক্ষতি রোধ করা সম্ভব। তা ছাড়া কাজের গতি কেমন হচ্ছে, ঠিকমতো এগোচ্ছে কি না, ঘাটতি কোথায় সব কিছু বের করা যাবে সঠিক কনস্ট্রাকশন শিডিউলের মাধ্যমে।

কনস্ট্রাকশন শিডিউল কেন প্রস্তুত করা হয়?

কনস্ট্রাকশন শিডিউল যে কারণে প্রস্তুত করা হয়-

  • বিভিন্ন কাজের সময় বণ্টনের জন্য
  • কাজের অগ্রগতি বোঝার জন্য
  • কাজের অগ্রগতির বাধা নিরূপণ করে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ
  • নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে।

কোন কোন পদ্ধতিতে কনস্ট্রাকশন শিডিউল প্রস্তুত করা হয়?

কীভাবে প্রকল্প সম্পন্ন হবে বা নির্মিত হবে তার উল্লেখ থাকে কনস্ট্রাকশন শিডিউলে। এটা লিখিত অথবা গ্রাফিক্যাল হতে পারে। লিখিত থাকলে এর বিস্তারিত বিবরণ থাকবে। সাধারণত কনস্ট্রাকশন শিডিউল প্রস্তুত করা হয় দুটি পদ্ধতিতে-

১.       বার চার্ট বা গ্যান্ট চার্ট পদ্ধতি

২.      ক্রিটিক্যাল পাথ মেথড।

তবে বর্তমানে এই বিষয়ক কিছু সফটওয়্যার রয়েছে, যার সাহায্যে সহজেই শিডিউল প্রস্তুত করা যায়। এসব সফটওয়্যারের মধ্যে-Primavera, Microsoft Projec, or Asta Powrproject উল্লেখযোগ্য। 

কনস্ট্রাকশন শিডিউল প্রস্তুতে বিবেচ্য বিষয়সমূহ?

কনস্ট্রাকশন শিডিউল পরিকল্পনা ও প্রস্তুত করতে কতগুলো বিষয়কে প্রাধান্য দিতে হয়। সেগুলো-

  • ডিজাইন
  • বিভিন্ন সংস্থার পারমিশন
  • নির্মাণের বিভিন্ন ধাপের ব্যয়
  • প্রয়োজনীয় নির্মাণ উপকরণ
  • প্রয়োজনীয় মালামাল।

কনস্ট্রাকশন শিডিউলের সুবিধা?

একটি পরিকল্পিত কনস্ট্রাকশন শিডিউল প্রকল্প বাস্তবায়নে বেশ সহায়ক ভূমিকা পালন রাখে। এর মধ্যে উল্লেখযোগ্য-রিসোর্স, অ্যালোকেশন, বাজেট, কার্য সময়সীমা ইত্যাদি। বিস্তারিতভাবে বললে-

  • নির্মাণ উপকরণ সংগ্রহে
  • প্রকল্পের ধরন অনুযায়ী শ্রমিকের সংখ্যা নির্ণয়ে ও সংগ্রহে
  • নির্মাণ যন্ত্রপাতি সংগ্রহ
  • সবকিছুর আনুমানিক ব্যয় ও সময়সীমা নির্ণয়ে।

প্রকাশকাল: বন্ধন, ১১৫তম সংখ্যা, নভেম্বর ২০১৯।

আশিক মাহমুদ
+ posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top