একটি বিল্ডিং প্রজেক্টের কনস্ট্রাকশন স্টেজগুলো কী কী?
বিল্ডিং প্রজেক্টের কনস্ট্রাকশন স্টেজে যা যা রয়েছে:
- প্রকল্প সম্পর্কে যাবতীয় ধারণা গ্রহণ
- সাইট পরিদর্শন
- ডিজাইন
- এস্টিমেট ও ড্রয়িং
- বিনির্দেশ প্রস্তুত
- সাইট পরিষ্কারকরণ (মবিলাইজেশন)
- লে-আউট
- মালামাল সংগ্রহ
- ভিত্তির মাটি কাটা
- ভিত্তিতে কংক্রিট ঢালাই
- ভিত্তি ও প্লিন্থে ইটের কাজ
- ডিপিসি
- সুপার স্ট্রাকচারে ইটের কাজ
- আরসিসি কাজ
- ছাদে আরসিসি কাজ
- সমাপক কাজ।
একটি হাইওয়ে প্রকল্পের কনস্ট্রাকশন স্টেজগুলো কী কী?
একটি হাইওয়ে প্রজেক্টের কনস্ট্রাকশন স্টেজগুলো হলো:
- প্রকল্প সাইটে প্ল্যান সংস্থাপন
- সাইট পরিষ্কারকরণ
- এমব্যাংকমেন্ট (বাঁধ)-এর জন্য মাটির কাজ
- ড্রেনেজ নির্মাণ, যেমন- ব্রিজ, কালভার্ট
- পেভমেন্ট স্ট্রাকচার নির্মাণ
- রোড সাইন, সিগনাল ও লাইট পোস্ট স্থাপন।
পানি সরবরাহ প্রকল্পের কনস্ট্রাকশন স্টেজগুলো কী কী?
একটি নতুন পানি সরবরাহ স্কিমের কনস্ট্রাকশন স্টেজের মধ্যে রয়েছে:
- জলাধারের পার্শ্বদেশ পরিষ্কারকরণ
- উপযুক্ত ড্যামের আকার নির্মাণ
- স্পিলওয়ে ও কন্ট্রোল নির্মাণ
- পাম্পিং হাউস সংস্থাপন
- ট্রান্সমিশন লাইন ও টানেল নির্মাণ
- ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ।
রিটেইনিং ওয়ালের কনস্ট্রাকশন অপারেশনসমূহ?
একটি আরসিসি রিটেইনিং ওয়ালের কনস্ট্রাকশন অপারেশনসমূহ:
- মেশিনে মাটি খনন
- শ্রমিক দিয়ে মাটি খনন
- ফর্মওয়ার্ক
- রিইনফোর্সমেন্ট স্থাপন
- ভিত্তির পার্শ্ব ভরাটকরণ।
আরসিসি বিমের কনস্ট্রাকশন অপারেশনগুলো কী কী?
আরসিসি বিমের কনস্ট্রাকশন অপারেশনগুলো নিম্নরূপ:
- ফর্মওয়ার্ক
- রিইনফোর্সমেন্ট স্থাপন
- কংক্রিট ঢালাই
- কিউরিং
- ফর্মওয়ার্ক অপসারণ।
প্রকাশকাল: বন্ধন, ৯১তম সংখ্যা, নভেম্বর ২০১৭।