Image

ভবনের ছত্রাক দূর করবেন যেভাবে

বর্ষাকাল আসন্ন। এ ঋতুতে প্রায় প্রতিদিনই এক পশলা বৃষ্টি ভিজিয়ে দেয় ভবনকে। কখনো কখনো বৃষ্টির এই ধারা অব্যহত থাকে কয়েক দিনব্যাপি। এ সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বিরাজ করে আর্দ্র পরিবেশ। ফলে বাড়ির দেয়ালে স্যাঁতসেঁতে সাদাকালো ও সবুজাভ ছোপ দেখা যায়। বিশেষ করে পুরোনো ভবনের দেয়ালে। এগুলো মূলত ছত্রাক বা ফাঙ্গাস (উধসঢ়/গড়ঁষফ)। স্থাপনার সৌন্দর্য ¤øান করতে এই অবাঞ্ছিত জৈববস্তুটি অনেকাংশেই দায়ী। ছত্রাক এক প্রকার জীবাণু। ছত্রাক দেয়ালের পলেস্তারা খসায়, নষ্ট করে দরজা-জানালার কাঠ, আসবাবপত্র, কাগজপত্র, কাপড়চোপড় প্রভৃতি। এটা যে শুধু ভবনের সৌন্দর্য নষ্ট করে তা কিন্তু নয়, বরং ক্ষতিকর মাইক্রোটক্সিন (একধরনের বিষাক্ত রাসায়নিক) উৎপন্ন করে, যা মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তা ছাড়া বদ্ধ পরিবেশে এটি দুর্গন্ধ ছড়ায়। তাই যত দ্রæত সম্ভব স্থাপনা থেকে ছত্রাক দূর করা প্রয়োজন। ভবন থেকে ছত্রাক দূর করার কৌশল তুলে ধরছেন গোলাম মোর্শেদ

ভবনে ছত্রাক প্রতিরোধ ও প্রতিকার

সাধারণত ভেজা দেয়ালে ধূলিকণা জমে সৃষ্টি করে ছত্রাকের। ভবনের যেসব স্থানে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করতে পারে না, সেসব স্থানে ঝুঁকি থাকে বেশি। ছত্রাক স্থাপনার স্থায়িত্বে হুমকিস্বরূপ এ জন্য যত দ্রæত সম্ভব তা দূরীকরণে সঠিক পদ্ধতির কার্যকরী ব্যবস্থা নিতে হবে। আসুন জেনে নিই কিছু কৌশলÑ

ভবনের আশপাশে জমে থাকা পানি নালা করে বের করে দিতে হবে।

ছাদে যেন বৃষ্টির পানি জমে না থাকে সে জন্য সঠিক ঢাল রাখা এবং পাইপের মাধ্যমে যেন দ্রæত বের হয়ে যেতে পারে তা নিশ্চিত করতে হবে।

বৃষ্টির পানি যেন অনেকক্ষণ ধরে দেয়াল বেয়ে না চুইয়ে পড়ে সে জন্য সানশেড নির্মাণ করতে হবে। 

ভবনের দেয়াল থেকে ধুলাবালু ও ময়লা নিয়মিত পরিষ্কার করতে হবে। 

ভবনের ভেতরে যেন পর্যাপ্ত সৌরালোক প্রবেশ করে সে ব্যবস্থা করতে হবে। 

ঘরগুলোতে যেন ভেন্টিলেশন বা বায়ু চলাচল ঠিকমতো হয় সে ব্যবস্থা করতে হবে।

ভবনের ভেতরের দেয়ালের পলেস্তারার (প্লাস্টার) ওপর দুই-তিন বছর পরপর মোম বা সিলিকেট দ্রবণ লাগানো।

ছত্রাকপ্রবণ জায়গার রং বা চুনের প্রলেপ ভালোভাবে সরিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করে ভালোভাবে শুকিয়ে চুনকাম বা রং করতে হবে। 

ছত্রাকের পরিমাণ কম হলে গরম পানি বা তাতে ডিটারজেন্ট সলিউশন মিশিয়ে স্পঞ্জের সাহায্যে পরিষ্কার করতে হবে।

ড্রাই আইস বøাসটিং ও সোডা বøাসটিং পদ্ধতিতেও দেয়াল বা কাঠ থেকে ছত্রাক সরানো যায়। 

ঘরের মেঝে ও কার্পেটে ছত্রাক দেখা দিলে ভিনেগার ও গরম পানি মিশিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়।

এ ছাড়া বর্তমানে অনেক প্রতিষ্ঠান ভবনের রক্ষণাবেক্ষণ সেবা প্রদান করে। প্রয়োজনে তাদের সহায়তা নেওয়া যেতে পারে।  

সতর্কতা

ছত্রাক যেহেতু একধরনের জৈব জীবাণু এবং বিষক্রিয়ায় ক্ষতি হতে পারে, সে জন্য পরিষ্কারকালে মুখোশ, দাস্তানা ও নিরাপদ চশমা ব্যবহার করা উত্তম।

প্রকাশকা:ল বন্ধন ১৫৪ তম সংখ্যা, জুন ২০২৩

Related Posts

বর্ষায় সিমেন্ট সংরক্ষণে করণীয়

বিশে^ বহুল ব্যবহৃত নির্মাণ উপকরণ সিমেন্ট। সিমেন্ট, অ্যাগ্রিগেট, বালু ও পানির সমন্বয়ে সৃষ্টি হয় কংক্রিট, যা অত্যন্ত শক্তিশালী…

প্লেট লোড পরীক্ষার সাতসতেরো

মাটি চরম ভারবহন ক্ষমতা এবং সম্ভাব্য বসে যাওয়ার পরিমাণ নির্ণয় করার জন্য মাঠে প্লেট লোড পরীক্ষা করা হয়।…

ইট দেয়ালের ত্রুটি মেরামতে

বিশ্বের সর্বত্রই স্থাপনা নির্মাণে ইট অত্যন্ত জনপ্রিয় নির্মাণ উপকরণ। হাজার বছরের বেশি সময় ধরে এ দেশে ভবন নির্মাণে…

মাটির ভারবহন ক্ষমতা বাড়াতে

অধুনা বিশ্বে নির্মাণযজ্ঞের সিংহভাগ কাজই হয় ভূ-পৃষ্ঠকে ঘিরে। সড়ক, রেললাইন, ভবন ও সব ধরনের অবকাঠামোর নির্মাণকাজ পরিচালিত হয়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

Zabun Nesa Mosq.
BRAC
Oberio Palace
Soil
“যত মানুষ ফুটবলের ভক্ত, তত মানুষ স্থাপত্য নিয়েও আগ্রহী হোক”
হাতে তৈরি পাঁচটি আইকনিক চারু ও কারি শিল্পের বাড়ি
RIAS ২০২৬ সালের বার্ষিক পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা
গাছকে জড়িয়ে গড়া আমার ঠিকানা
শহরের শরীরে খোদাই করা এক গৃহকাব্য