Image

কাসা মিলা

পাথুরে বাঁকা বাহ্যিক দেয়ালের কারণে ভবনটি শুরু থেকেই আলোচিত। উন্মুক্ত মেজানাইন ফ্লোর প্ল্যান, মাটির নিচে গ্যারেজ এবং ছাদের ওপরে দুর্দান্ত টেরাস স্পেনের বার্সেলোনায় অবস্থিত এই বিল্ডিংয়ের আকর্ষণীয় দিক। আর এটাই ছিল প্রখ্যাত স্থপতি অ্যাটনি গাউডির করা সর্বশেষ প্রাইভেট রেসিডেন্স। ভবনটি তাঁর সময়ের নির্মাণশৈলীর একটা নিয়মও মানেনি বলে সে সময় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন অ্যান্টনি গাউডি। ভেতরে ও বাইরে বহমান একটা বাঁকা দেয়াল এই বাড়িটির ডিজাইনের ক্ষেত্রে মূল ভাবনা ছিল, তা স্পষ্টই বোঝা যায়। এই যে তরল এক জ্যামিতিক ভাব, এটাই ভবনটিকে প্রকৃতির জ্যামিতির সঙ্গে মেখে ফেলেছে মুহূর্তেই। ভবনে আছে দুটি কোর্ট-ইয়ার্ড, যা চারদিক থেকে আলো ও বাতাস ভেতরে নিয়ে আসে। এর ছাদ সবার নজর কাড়ার মতো একটি জায়গা। এখানে ওপরের ফাঁকা জায়গা থেকে আসে আলো, দেখা যায় আকাশ আর নেমে আসা সিঁড়ি। ইট, লাইম, পাথর, ভাঙা মার্বেল, গøাস সবকিছু মিলেই এই ভবন নির্মিত। মিনিমালিজমের মাঝে দুম করে ম্যাক্সিমালিজমকে এমনভাবে এই ভবনে হ্যান্ডেল করা হয়েছে যে সামগ্রিকভাবে আধিক্যের ভারসাম্যপূর্ণ একটি একক ভবনের সত্তা হিসেবেই এটি তার সহজাত ভঙ্গিতে প্রকাশ পায়।

একনজরে কাসা মিলা

অন্য নাম: লা পাদ্রেরা

স্থাপত্যের স্টাইল: মডার্নিজম 

অবস্থান: বার্সেলোনা, স্পেন

ক্লায়েন্ট: ফান্দাচিয়াও চাতালুন্যা-লা পাদ্রেরা

বিশেষত্ব: স্প্যানিশ কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষিত, ইউনেসকো কর্তৃক ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 

স্থপতি: অ্যান্টনি গাউডি 

স্থাপত্য ধরন: সাংস্কৃতিক

নির্মাণকাল: ১৯৮৪

বর্ধিতকরণ: ২০০৫

  • স্থপতি সুপ্রভা জুঁই

প্রকাশকাল: বন্ধন ১৬০ তম সংখ্যা, ডিসেম্বর ২০২৩

Related Posts

মরক্কোয় বিলাসবহুল রকেট বিল্ডিং

চারদিকে আকাশচুম্বী ভবনের প্রতিযোগিতা চলছে। পাল্লা দিয়ে বাড়ছে একের পর এক আকাশচুম্বী ভবন। সম্প্রতি মরক্কোতে রকেট বিল্ডিং যার…

ক্লক টাওয়ার দুনিয়া কাঁপানো সময় দানব

ক্লক টাওয়ার বললেই এক নামে সবাই বুঝে ফেলে সহজেই। ক্লক টাওয়ার জিনিসটা কী তা আর কাউকে বুঝিয়ে বলতে…

দ্য শার্দ আকাশ ছোঁয়া সুউচ্চ স্থাপনা

দ্য শার্দ যুক্তরাজ্য তথা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের মধ্যে সবচে উচু স্থাপনা। এই স্থাপনাটি এতটাই আকাশছোঁয়া, যেখান থেকে অনায়াসেই…

গা ভেজানোর পুলগুলো…

পুকুর, নদী, সমুদ্র-সবই হয়তো দেখেছেন। কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারি আকাশে ভাসমান ‘সুইমিংপুল’ দেখেননি নিশ্চয়। কী? অবাক হচ্ছেন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *