Image

হাতে তৈরি পাঁচটি আইকনিক চারু ও কারু শিল্পের বাড়ি

চারু ও কারু শিল্পের আন্দোলন শিল্পবিপ্লবের যান্ত্রিকতার বিপরীতে মানুষের হাতে তৈরি নকশা, স্থানীয় উপকরণ এবং সরল সৌন্দর্যের ওপর জোর দিয়েছিল। এই ধারার স্থাপত্যে প্রতিটি ভবন ঘরের পাশাপাশি শিল্প, প্রকৃতি এবং কারুশিল্পের মিলিত প্রকাশ। 

ডিজেইন ম্যাগাজিনে প্রকাশিত ডেভিড কোল-এর বইভিত্তিক আলোচনায় এমন কিছু গুরুত্বপূর্ণ বাড়ির কথা তুলে ধরা হয়েছে, যেগুলো এই আন্দোলনের সেরা উদাহরণ।

ডেভিড কোল-এর বইটি বর্তমানে আলোচনায়। ছবি: ডিজেইন ম্যাগাজিন
১. Sundial House — পাথর আর ইতিহাসের ঘর

সানডায়াল হাউস এই বাড়িটি ইংল্যান্ডের ডোর্সেট–এর লাইম রেজিস এলাকায় অবস্থিত।
এটি তৈরি করা হয়েছে স্থানীয় পাথর দিয়ে, যেখানে অনেক প্রাকৃতিক জীবাশ্মও দেখা যায়।

বাড়িটির সামনে একটি খোদাই করা সূর্যঘড়ি আছে। শুধু সাজসজ্জা নয়, পুরো ভবনের পরিচয়ের অংশ এটি। দেয়ালে থাকা জীবাশ্মগুলো এলাকার প্রাচীন ভূতাত্ত্বিক ইতিহাসকে মনে করিয়ে দেয়।

এই বাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, প্রকৃতি এবং স্থাপত্যকে একসাথে যুক্ত করতে পারার নিদারুন ক্ষমতা।

সানডায়ালের বাড়ির দেয়ালে খচিত সুন্দর ঘড়ি। ছবি: ডিজেইন ম্যাগাজিন
২. Voewood — রঙ ও টেক্সচারের সাহসী ব্যবহার

ভোউড বাড়িটি নরফোকে অবস্থিত। এটি চারু ও কারু স্থাপত্যের সবচেয়ে সাহসী উদাহরণগুলোর একটি।

এই বাড়িতে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয়েছে যেমন, ফ্লিন্ট, পাথর এবং টাইলস।
রঙ এবং টেক্সচারের ব্যবহার এখানে খুবই বৈচিত্র্যময় এবং নাটকীয়।

এই ভবনকে বলা যায় একটি “শিল্পীর কল্পনার ঘর”, যেখানে নিয়মের চেয়ে সৃজনশীলতাই বেশি গুরুত্বপূর্ণ।

ভোউড বাড়ির মনোমুগ্ধকর দেয়াল। ছবি: ডিজেইন ম্যাগাজিন
৩. The Homestead — সরলতার শক্তি

এই বাড়িটি ডিজাইন করেছেন স্থপতি সি.এফ.এ. ভয়েসেই। তিনি খুব সরল এবং পরিষ্কার ডিজাইনে বিশ্বাস করতেন। 

দ্য হোমস্টেড–এ অতিরিক্ত অলংকরণ নেই। বরং এখানে জোর দেওয়া হয়েছে: সুন্দর অনুপাত, পরিষ্কার ডিজাইন এবং ভালো কারুশিল্পের ওপর। এই বাড়ি দেখায় যে সৌন্দর্য হতে পারে খুবই সহজ এবং শান্ত।

বাহুল্যবর্জিত সুন্দর দ্য হোমস্টেড। ছবি: ডিজেইন ম্যাগাজিন
৪. Hill House — আধুনিক ভাবনার সূচনা

হিল হাউস ডিজাইন করেছেন চার্লস রেইনি ম্যাকিন্টশ। এই বাড়িতে চারু ও কারু ভাবনার সঙ্গে আধুনিক ডিজাইনের মিশ্রণ দেখা যায়। 

ভিতরের নকশায় স্থপতি নিজেই জাপানি ডিজাইনের সূক্ষ্ম প্রভাব গ্রহণ করেছিলেন এবং প্রতিটি উপাদান নিজেই নকশা করেছিলেন। অসাধারণ আসবাবপত্র থেকে শুরু করে লাইট ফিটিং, ঘড়ি, কাটলারি, ফায়ার ইরন এবং স্টেইনড গ্লাস পর্যন্ত সবকিছুই তাঁর ডিজাইনের অংশ ছিল। তাঁর অসাধারণ ডেকোরেটিভ নকশাগুলো সবসময়ই তাঁর ভবনের সামগ্রিক শিল্প ও দার্শনিক ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হতো। 

আধুনিকতার সমন্বয়ে তৈরি হিল হাউস। ছবি: ডিজেইন ম্যাগাজিন
৫. Blackwell — নিখুঁত হাতে তৈরি অভ্যন্তর

লেক উইন্ডারমেয়ার–এর কাছে অবস্থিত ব্ল্যাকওয়েল হলো এম.এইচ. বেইলি স্কট–এর একটি মাস্টারপিস।

দেয়ালের বিভিন্ন অংশে কাঠের প্যানেলিং, হাফ-টিম্বারিং, স্টেইনড গ্লাস, হাতে বোনা কাপড় এবং বিভিন্ন ধরনের ডি মরগান টাইলস বা স্থানীয় পাথর দিয়ে তৈরি ফায়ারপ্লেস ব্যবহার করা হয়েছে। ছবিতে দেখা যায় হোয়াইট ড্রয়িং রুমের ফায়ারপ্লেস, যা লেক এবং প্রধান বাগানের দিকে মুখ করে আছে। 

মাস্টারপিস ব্ল্যাকওয়েলের ঘরের ভিতরের একাংশ। ছবি: ডিজেইন ম্যাগাজিন

এই পাঁচটি বাড়ি দেখায় চারু ও কারু আন্দোলনের মূল চিন্তা মানুষ, প্রকৃতি এবং কারুশিল্পের মিলন। কোথাও পাথরের প্রাকৃতিক সৌন্দর্য, কোথাও রঙের সাহসী ব্যবহার, আবার কোথাও সরলতার শান্ত সৌন্দর্য সব মিলিয়ে এগুলো স্থাপত্যকে নতুনভাবে ব্যাখ্যা করে।

তথ্যসূত্র

ডিজেইন ম্যাগাজিন, ৭জুন ২০২৬।

Related Posts

সিউলের হাইওয়ে ভেঙে নদী ফিরিয়ে আনতেই কমল যানজট

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মাঝ দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদীর নাম চেওংগিয়েচন। এক সময় নগরায়নের কারণে এই…

হোমালি যেনো রেস্তোরাঁ নয় ধান গাছের জীবন গল্প

নিউইয়র্কের পশ্চিম গ্রামের থাই রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইন যেনো শুধু খাবারের পরিবেশই নয়। এটি একটি সাংস্কৃতিক গল্প বলার মাধ্যমও…

স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের স্থাপত্যশৈলী। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) ২০২৬ সালের পুরস্কার তালিকায় জায়গা করে…

আজকাল স্থপতিরা কেন ভবনের বাইরেও বেশি কিছু ডিজাইন করছেন?

স্থাপত্য বলতে এতদিন আমরা বুঝেছি ইট, কংক্রিট আর কাঁচের কাঠামো তৈরির শিল্প। কিন্তু বর্তমান সময়ে এই ধারণা বদলে…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

অভিনেতার নিউ ইয়র্কের বাড়িতে এক অবাক করা পল্লীসুলভ ছোঁয়া
সিউলের হাইওয়ে ভেঙে নদী ফিরিয়ে আনতেই কমল যানজট
হোমরালি রেস্তোরাঁ
স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন
আজকাল স্থপতিরা কেন ভবনের বাইরেও বেশি কিছু ডিজাইন করছেন?
স্থাপত্যে প্রায়েমিয়াম ইম্পেরিয়াল পুরস্কার জিতলেন লিবেসকিন্দ
Arch De Trump
কেন স্বেচ্ছায় নিজের “স্থপতি” উপাধি মুছে ফেললেন RIBA সভাপতি?
construction