রুম হিটার

শীতের উষ্ণতায় রুম হিটার

হালকা হলেও শীত পড়তে শুরু করেছে। সন্ধ্যা নামতেই চারদিক ঢেকে যাচ্ছে কুয়াশায়। থাকছে সকাল অবধি। এরই মধ্যে সবার গায়ে উঠেছে শীতের পোশাক। নতুন এ পরিবেশে নিজেকে মানিয়ে নিতে তৈরি সবাই। আস্তে আস্তে বাড়ছে শীতের প্রকোপ। আর এই শীত থেকে বাঁচতে নগরবাসী নিচ্ছে নানা প্রস্তুতি। শীতের হাত থেকে বাঁচার অন্যতম সহায়ক অনুষঙ্গ রুম হিটার। কারণ, শীত থেকে রক্ষা পেতে রুম হিটারের মতো উত্তম বিকল্প আর দ্বিতীয়টি নেই। শীতের তীব্রতা কমিয়ে ঘরকে উষ্ণ রাখতে এর জুড়ি মেলা ভার। 

বিবেচ্য বিষয়

রুম হিটারকে অবশ্যই হতে হবে রুমের উপযোগী। রুম হিটার মূলত শীতকালেই ব্যবহার করা হয়। ঘর গরম রাখতে এটি দারুণ কার্যকর। তবে এ ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এর ব্যবহারের ফলে রুম যেন অধিক গরম বা শুষ্ক না হয়। কারণ, রুমের এমন পরিবেশ স্বাস্থ্যহানিকর। এ ব্যাপারে সতর্কতা প্রয়োজন। আর তাই যে ঘরে রুম হিটার রাখা হয় সে ঘরে পানির পাত্র রেখে তাপমাত্রার সামঞ্জস্য ঠিক করা হয়। ঘরের সুবিধামতো যেকোনো কোনায় একটি পাত্রে দুই থেকে তিন লিটার পানি রাখা উচিত। এতে ঘরের আর্দ্রতা বজায় থাকায় ঘর শুষ্ক হবে না। তবে রুম হিটারকে অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। কেননা রুম হিটার যখন চলবে তখন এটি থেকে শিশুরা ঘটাতে পারে দুর্ঘটনা। আর পানির পাত্রটি রুমের যথাস্থানে রাখতে হবে। পানির পাত্রের বদলে ফুলের টব ব্যবহার করা যেতে পারে। এতে রুমটির জলীয় বাষ্প সহনক্ষমতা ঠিক থাকবে। রুম হিটার রাখতে রুমের ভেতর সঠিক বা উপযুক্ত স্থান নির্বাচন খুবই জরুরি। যাতে ঘরের যেকোনো স্থান থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে রুমের তাপমাত্রা পরিমাণমতো বাড়ানো কিংবা কমানো যায়।

রুম হিটার

রুম হিটার শীতকালে রুমের জন্য উপযোগী হলেও এর অধিক ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেননা এতে দেখা দিতে পারে নানা ধরনের চর্মরোগ। তবে সাবধান হলে এ থেকেও বাঁচা সম্ভব। সতর্কতার সঙ্গে রুমহিটার ব্যবহার করতে হবে। তাতে এটি হবে টেকসই ও দীর্ঘস্থায়ী।

আকারভেদে ব্যবহার

রুম হিটার বিভিন্ন আকারের হয়ে থাকে। তবে ঘরের সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত রুম হিটারটি বেছে নিতে হবে। তবে এ ক্ষেত্রে অর্থের বিষয়টিও মাথায় রাখা চাই। ছোট রুমের জন্য সাধারণত ছোট সাইজের রুম হিটার ব্যবহার করা হয় যাতে থাকে বিচিত্র রঙের নকশা। তবে বড় ঘরের জন্য বড় এবং রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত রুম হিটার মানানসই। তবে কেনার সময় ক্যাটালগ অনুসারে প্রয়োজনীয় রুম হিটার কেনাটাই শ্রেয়। এতে তাপমাত্রার তারতম্য কম হবে।

দরদাম ও প্রাপ্তিস্থান

রুম হিটার বিভিন্ন দামের হয়ে থাকে। তবে এটির দাম এক হাজার ২০০ টাকা থেকে শুরু করে চার হাজার টাকার মধ্যে হয়। সবচেয়ে ভালো জার্মানির হেলার ব্র্যান্ডের রুম হিটার। এ ছাড়া নোভা, মিয়াকো, সিঙ্গার, চায়নার নোবেল ইত্যাদি ব্র্যান্ডের রুম হিটার বাজারে পাওয়া যায়। এতে রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বেশি ওয়াটের রুম হিটারের দামটা বেশি। রুম হিটার ঢাকা শহরের প্রায় সব ইলেকট্রনিক্স মার্কেটেই পাওয়া যায়। এর মধ্যে স্টেডিয়াম, গুলিস্তান, পান্থপথ, বসুন্ধরা সিটি, মিরপুর-১০ মার্কেট উল্লেখযোগ্য। এখানে পছন্দমতো রুম হিটার পাওয়া যায়।

রুম হিটার

ভালো রাখতে…

সব ধরনের ইলেকট্রনিক্স এর যত্ন নিতে হয়। রুম হিটারও এর ব্যতিক্রম নয়। সাবধানতার সঙ্গে কাপড় দিয়ে পরিষ্কার করে এটির যত্ন নিতে হবে। তবেই ঘরের রুম হিটারটি সাজানো ঘরের মতোই সুন্দর দেখাবে।

মো. ওয়ালিউর রহমান (অভি)

ove_rahman@gmail.com

প্রকাশকাল: বন্ধন ৪৫ তম সংখ্যা, জানুয়ারি ২০১৪

Related Posts

হাসপাতালে রোগী-কক্ষে ঘরোয়া আবহ দিচ্ছে কোয়ালুর নতুন ফার্নিচার

হাসপাতালের রোগী-কক্ষ বলতে আমাদের চোখে সাধারণত ভেসে ওঠে সাদা দেয়াল, ঠান্ডা আলো আর যান্ত্রিক পরিবেশ। কিন্তু সময়ের সঙ্গে…

ব্রুটালিস্ট অফিস ভবন থেকে ৯৫টি আবাসিক অ্যাপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শেরম্যান ওকস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ব্যতিক্রমী ব্রুটালিস্ট অফিস ভবন এবার নতুন পরিচয় পেতে যাচ্ছে।…

রান্নাঘরে খেলাচ্ছলে টুইস্ট নিয়ে এসেছে ডিজাইনবুম শপের নতুন কিউরেটেড সংগ্রহ

রান্নাঘরের নিত্যদিনের যন্ত্রপাতিও যে নিছক কার্যকারিতার বাইরে গিয়ে দৃশ্যকল্প, কৌতুক ও চতুর জ্যামিতির বাহক হয়ে উঠতে পারে, ডিজাইনবুম…

বারবিক্যানের স্থাপত্য যখন ঘরের আসবাবে

লন্ডনের বিখ্যাত বারবিক্যান এস্টেটের স্থাপত্য এবার প্রবেশ করছে অন্দরমহলে। মেড (made.com) ও বারবিক্যান যৌথভাবে এমন একটি হোমওয়্যার সংগ্রহশালা…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

বায়তুর রউফ জামে মসজিদ স্থপতি মেরিনার অনন্য স্থাপত্যকর্ম
করিডোর
house
01
হাসপাতালে রোগী-কক্ষে ঘরোয়া আবহ দিচ্ছে কোয়ালুর নতুন ফার্নিচার
10
09
ফর্ম ফলোজ ফিকশন: ফাংশনের বাইরে ছয়টি ডিজাইনের অনুসন্ধান
প্রকৃতির দামও হিসাব করছে ভুটান: জিডিপির পাশে জিইপি