বেসিন মিক্সার

বাহারি পানির কল

ঘুম থেকে উঠে মুখ-হাত ধোয়ার মাধ্যমেই শুরু হয় পানির কলের ব্যবহার। এরপর দাঁত মাজা, গোসল, রান্না, ধোয়া-মোছা, বাগানে পানি দেওয়াসহ নানা প্রয়োজনে চালু রাখতে হয় পানির কল। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে পানির কলের ধরন। নান্দনিক আবাসিক ফ্ল্যাট বা অফিসের দেয়াল, টাইলস, ফিটিংস ইত্যাদির সঙ্গে মিল রেখেই লাগানো হচ্ছে বাহারি সব পানির কল। এ সময়ে বাজারে পাওয়া যাচ্ছে নানা রকম, মডেল, ফিচার ও দামের চমৎকার সব পানির কল।

বাহারি নকশার পানির কলের মধ্যে কোনোটি দেখতে গোল আপেলের মতো, আবার কোনোটা দেখতে জিরাফের গলার মতো লম্বা বাঁকানো, কোনোটা দেখতে কুন্ডলাকৃতির সাপের মতো, যেন ফণা তুলে দাঁড়িয়ে আছে। নানা আকৃতি আর নকশার এ কলগুলোর মধ্যে রয়েছে বেসিন মিক্সার, বাথটাব মিক্সার ও শাওয়ার মিক্সার। সাধারণ এই তিন ধরনের কলই ব্যবহৃত হয় দৈনন্দিন প্রয়োজনে। এগুলো দেশি ও বিদেশি দুই ধরনেরই হয়ে থাকে। নকশা ও আকৃতিভেদে এসব কলের দাম পড়বে ১২০ টাকা থেকে ৪০ হাজার টাকার মধ্যে। এসব কল বিক্রি হয় সেট হিসেবে। আবার একধরনের কল রয়েছে, যা কাজ করবে হাতের স্পর্শ ছাড়াই। কলের নিচে হাত রাখলেই কলকল করে পানি ঝরবে। সেন্সরযুক্ত এসব কলের দাম পড়বে ৭ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে।

বেসিন মিক্সার
বাজারে হরেক ডিজাইনের বেসিন মিক্সার পাওয়া যায়। ছোট্ট বেসিনের জন্য ‘সিঙ্গেল লিভার বেসিন মিক্সার’ লাগানোই ভালো। এ ধরনের কলের লিভারটি এপাশ-ওপাশ ঘুরিয়ে ঠান্ডা বা গরম পানি পাওয়া যায়। সহজে মরিচা ধরে না, মাথায় ফিল্টার থাকায় ময়লা আসে না, গ্যারান্টিও ১০ বছরের। মূল্য ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। সেন্টার হোল বেসিন মিক্সারের ক্ষেত্রে ঠান্ডা ও গরম পানির জন্য দুই পাশে দুটি নব থাকে। এ ছাড়া রয়েছে বেসিন মিক্সার উইথ পুশ ওয়াশ, বাইডেট মিক্সার। বেসিন মিক্সার উইথ পুশ ওয়াশের লিভার ছোট কিংবা বড় হয়ে থাকে।

লং নোজ বেসিন মিক্সার, বেসিন মিক্সার ও শাওয়ার মিক্সার

অধিকাংশ বাংলাদেশি বেসিন মিক্সার উইথ পুশ ওয়াশের মূল্য ৪ হাজার টাকার মধ্যে। আর বাইডেট মিক্সারের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। বাংলাদেশি বেসিন মিক্সার ২ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হয়। আর চীনেরটা ১২ হাজার টাকায় বিক্রি হয়। তবে পণ্যের মানের ওপর নির্ভর করে বেসিনের মূল্য। সিং মিক্সার বাংলাদেশি ৫০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। লং বেসিন মিক্সার বিক্রি হয় ৭ হাজার টাকা পর্যন্ত। লং নোজ বেসিন মিক্সার নামের একধরনের বেসিন মিক্সার বিক্রি হয় ৪ হাজার ৫০০ টাকায়।

বাথটাব মিক্সার
বাথটাব মিক্সারের মধ্যে আবার বাথটাব মিক্সার উইথ হ্যান্ড শাওয়ার ও শাওয়ার মিক্সার উইথ স্পথ অ্যান্ড মুভিং শাওয়ার রয়েছে। এগুলোর মধ্যে বাংলাদেশি বাথটাব মিক্সার উইথ হ্যান্ড শাওয়ার ৪ হাজার থেকে ৭ হাজার ৫০০ টাকায় পাওয়া যায়। বাথটাব মিক্সার ও শাওয়ার মিক্সার একই ক্যাটাগরির হওয়ায় দামের তেমন ভিন্নতা নেই। শাওয়ার মিক্সারের ক্যাটাগরিভেদে দাম-

শাওয়ার মিক্সার
হ্যান্ড শাওয়ার:
২৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা। পানি মসৃণভাবে পড়ে, মরিচা ধরে না।
টয়লেট হ্যান্ড শাওয়ার: টয়লেট শাওয়ার ১২০ টাকা থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়। পানি মসৃণভাবে পড়ে, মরিচা ধরে না, খুবই উন্নত মানের। শাওয়ার মিক্সার উইথ স্পথ অ্যান্ড মুভিং শাওয়ার ৪ হাজার টাকা থেকে ১৩ হাজার টাকায় পাওয়া যায়। অধিকাংশ মুভিং বেসিন বা সিং শাওয়ার ৪ হাজার টাকায় বিক্রি হয়। স্ট্যান্ড শাওয়ার মিক্সার ১৪ হাজার থেকে ২৭ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে। পুশ বেসিন ওয়াশ ১২০ টাকা থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। পুশ বেসিন ক্লিন ওয়াশ ৬৪৫ টাকা থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে পাওয়া যায়।

সরাসরি পাত্রে পানি পড়ার কলকে বলা হয় পুশ বিব কক বেসিন। এটি ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে বাজারে বিক্রি হয়। ওপরের বেসিনের পানিতে কোনো সমস্যা হলে নিচে সুইচ বন্ধ করে রাখার পদ্ধতিকে এঞ্জেল স্টপ কক বলে। এঞ্জেল ককের মাধ্যমে নিচে পানি বন্ধ করে রাখা যায়। মূল্য ২০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে।

বাথটাব মিক্সার

ইউরিনাল ফ্লাশভ্যালু: বাজারে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। অধিকাংশ মুভিং পিলার কক ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বাজারে বিক্রি হয়।

যেখানে পাবেন
হাতিরপুল, গ্রিন রোড (গ্রিন সুপার মার্কেট), মিরপুর, উত্তরা, কুড়িল, যাত্রাবাড়ী, বাড্ডা।

মোহাম্মদ রবিউল্লাহ
HYPERLINK “mailto:starrabiul@gmail.com”starrabiul@gmail.com

প্রকাশকাল: বন্ধন ৭৫ তম সংখ্যা, জুলাই ২০১৬

Related Posts

থ্রিডি প্রিন্টেডে প্রথম ব্যারাক

নির্মাণশিল্পে থ্রিডি প্রিন্টারের ব্যবহার নিয়ে এখন বিস্ময় প্রকাশ করার আর কোনো কারণ নেই। যদিও কিছুদিন আগ পর্যন্ত এটা…

স্থাপত্য শিক্ষার প্রথম পাঠ শেষে

শুধু স্থাপনা নকশা প্রণয়ন বা বিনির্মাণ করেই একজন স্থপতির কাজ শেষ নয়। স্থাপত্যকর্ম একটি বহুমাত্রিক বিষয়। পার্থিব-অপার্থিব সবকিছুর…

যোগাযোগের উৎকর্ষে এক ধাপ এগিয়ে

চীনের দক্ষিণ-পূর্বে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত জনবিরল সমতল এলাকা। এখানেই রয়েছে উচ্চ প্রযুক্তিসম্পন্ন কংক্রিট নির্মিত সেতু। সেতুটি…

ByByMahfuz May 6, 2025

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন১। (১) এই আইন বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ নামে অভিহিত হইবে।(২) ধারা ২৩, ২৪, ২৫,…

ByByMahfuz Apr 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *