Image

ইজাব ডেভেলপমেন্টস

সময়টা ১৯৫৯ সাল। নির্মাণ ব্যবসার শুরু ন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানি নামে। বর্তমান নাম ইজাব ডেভেলপারস লিমিটেড। প্রতিষ্ঠাতা মৃত ইজাব উদ্দিন আহমেদ। কলকারখানা, কোল্ডস্টোরেজ, রাজশাহীর চিনি মিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ভবন, তিস্তা ব্রিজের কাঠামোসহ অসংখ্য কাজের মাধ্যমে আজকের এ অবস্থানে ‘ইজাব গ্রুপ’।

‘বাণিজ্যিক ভবন ও আবাসিক বাড়ির মধ্যে রয়েছে বেশ কিছু পার্থক্য। কিন্তু বাড়ি আসলে এমন হওয়া উচিত যেখানে থাকবে প্রশান্তি, সুখ ও অনাবিল শান্তি। থাকবে নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন। ইজাব ডেভেলপারস লিমিটেড এসব প্রয়োজন মেটাতে শুরু থেকেই অঙ্গীকারাবদ্ধ।’ আবাসন ব্যবসায় নিজের ভাবনার কথা এভাবেই জানালেন ইজাব গ্রুপের পরিচালকবৃন্দ ।

ইজাব ডেভেলপারস লিমিটেডের যাত্রা শুরু ২০০৭ সালে। তবে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ২০০৯ সালে। এ বছরই প্রতিষ্ঠানটি লাভ করে রিহ্যাব সদস্য পদ। শুরু থেকে আবাসন উন্নয়নে কাজ করছে। ইতোমধ্যে ব্যবসায়িক সাফল্যে চুক্তিবদ্ধ হয় ৪০টি প্রকল্পের/প্রতিষ্ঠানের সাথে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে দেশের আবাসন ব্যবসায়। দেশের আবাসন ব্যবসা আর ইজাবের যাত্রা শুরুর হিসাব মিলিয়ে/মিলালে এর প্রাপ্তি কিন্তু কম নয়। তিন বছরে ২৮টি প্রকল্পের মধ্যে কাজ শেষ হয়েছে ১৬টি প্রকল্পের। আবাসন ব্যবসায় গ্রাহকের সন্তুষ্টি অর্জন করা অনেক কষ্টের আর সে কাজটি সহজেই করতে পেরেছে এই নির্মাণ প্রতিষ্ঠানটি। ইজাব ডেভেলপারস শুরু থেকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে গ্রাহকের সন্তুষ্টিকে।

ইজাব ডেভেলপারস লিমিটেড রাজধানী ঢাকায় যে প্রকল্পগুলোর কাজ শেষ করেছে সেসব স্থানে ঘুরে দেখা গেছে গ্রাহকের সন্তুষ্টি পূরণে শতভাগ সফল এই প্রতিষ্ঠানটি। যারা ফ্ল্যাট কিনেছেন তারা চেয়েছেন একটি পরিকল্পিত এবং কাক্সিক্ষত ফ্ল্যাট আর তা পূরণে সক্ষম হয়েছে ইজাব ডেভেলপারস। এ ধরনের কাজ কঠিন হলেও সুন্দরভাবে সম্পন্ন করাটা বেশ কষ্টসাধ্য মন্তব্য প্রতিষ্ঠানটির একজন গ্রাহকের।

বৈশিষ্ট্য

ইজাব গ্রুপের আরো বেশ কিছু অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে যারা সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ১৯৭১ সালের পর আরো বেশ কিছু নতুন মিল কারখানা নিয়ে শুরু হয় এই গ্রুপের বৃহৎ আকারে পথ চলা। এরই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠান আজ দেশের বৃহৎ একটি শিল্প পরিবারে রূপ নিয়েছে। ব্যবসায়ের মূলনীতি নিয়ে সামনের দিকে অগ্রসর হলে সফলতা আসবেই। তার প্রকৃষ্ট উদাহরণ এই প্রতিষ্ঠান। নিজস্ব কাজ দিয়ে দেশের আবাসন খাতের উন্নয়ন করে যাচ্ছে ইজাব ডেভেলপারস। বিভিন্ন প্রজেক্টের কাজের ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখতে শ্রমিক থেকে শুরু করে প্রকৌশলী পর্যন্ত সকলের কাজ তদারক করে থাকে এবং নিশ্চিত করে সেবার মান; যা তৈরি করে একটি ভালো স্থাপনা।

৪২ মহাখালী বাণিজ্যিক এলাকায় নতুন একটি আটতলা ভবনে ইজাব ডেভেলপারসের অফিস। এখানেই কথা হয় ইজাব ডেভেলপারসের চিফ অপারেটিং অফিসার পংকজ কুমার ঘোষের সাথে।

‘প্রত্যেকে নিষ্ঠার সাথে তাদের সবটুকু দিয়ে কাজ করছেন। আমাদের কাজের আউটপুটে ক্লায়েন্টরা দারুণ খুশি। আমরা চাই আমাদের সেবা দিয়ে দেশের মানুষের কল্যাণ করতে। সেবা মানুষকে আমাদের প্রতি আস্থা আনতে সহায়তা করে’Ñ বলছিলেন তিনি। সাথে যোগ করলেন, ‘আবাসন নিয়ে সত্যিকারের স্বপ্ন নির্মাণে কাজ করছে এই প্রতিষ্ঠান।’

ইজাবের প্রথম প্রকল্পের কাজ শুরু হয় উত্তরায় একটি আবাসিক ভবন নির্মাণের মধ্য দিয়ে। যার নাম সাউথ কানেকশন। বর্তমানে জড়িত প্রকল্পের সংখ্যা ৪০টি। কাজ শেষ হয়েছে ১৬টির। আরো কিছু প্রকল্পের কাজ শুরু হবে এ বছর। জনপ্রিয়তার সাথে সাথে বাড়ছে চাহিদা ও প্রকল্পের সংখ্যা। ইজাব ডেভেলপারসের পরিচালনার দায়িত্বে রয়েছেন বেশ ক’জন পরিচালক। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই প্রতিষ্ঠান।

ইজাব গ্রুপের চেয়ারম্যান নেছার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ, পরিচালকরা হলেন সেলিনা আহমেদ, সুলতানা আফজাল, তাহমিদা শারমিন ইসলাম আহমেদ, খুরশিদ আহমেদ ও সাজিয়া আহমেদ খান। এই বোর্ডের সঠিক তদারকি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটিকে। 

প্রকল্পসমূহ

যে সকল প্রকল্পের কাজ অল্প সময়ের মধ্যে শেষ হবে সেগুলো হলোÑ ৪২ মহাখালীর ইজাব ফ্লোরা ইউনিটি টাওয়ার এবং ইজাব রাবেয়াস হেরিটেজ, মোহাম্মদপুরের বাবর রোডের ইজাব আলম ভিলা, ১৫০ মণিপুরীপাড়ার ইজাব সমিকসা, বসুন্ধরা আবাসিক এলাকার ইজাব সালাম প্যালেস ও ইজাব ইসমাইল ম্যানসন, উত্তরার ইজাব রোজল্যান্ড, ইজাব নাদিয়া ভিলা, ইজাব সুলতানা’স ড্রিম, ইজাব আরসিনগর/ আরশিনগর, মিরপুরের ইজাব চন্দ্রলোক, ইজাব জেবুন্নেসা, শেওড়াপাড়ার ইজাব রোজ ভ্যালি, মিরপুরের ইজাব সুরমা, মিরপুরের ইজাব ইসলাম টাওয়ার, খিলগাঁওয়ের ইজাব রিলেটিভ ভিলা, সূত্রাপুরের ইজাব অলিফা সিদ্দিক স্বপ্ন নীড়।

যেসব প্রকল্পের কাজ খুব অল্প সময়ের মধ্যে শুরু হবে সেগুলো হলো স্বামীবাগ লেনে ইজাব হাসেম ভিলা, কলাবাগানে ইজাব রাবেয়া নূর, সিদ্ধেশ্বরী লেনে ইজাব জাহারাত, মিরপুরে ইজাব হাসনা হেনা। এ ছাড়া খিলগাঁও, মিরপুর, ধানমন্ডি ও কল্যাণপুরে রয়েছে বেশ কিছু প্রকল্প।

হস্তান্তরকৃত প্রকল্পগুলো হলো উত্তরার ইজাব সেরেনিটি, ইজাব সাউথ ভিউ, ইজাব আনন্দ নিবাস, ইজাব সাউথ কানেকশন, ইজাব কাউছার প্যালেস এবং মিরপুরে রয়েছে ইজাব রুপসের, ইজাব সাউথ এভিনিউ। মোহাম্মদপুরের মনসুরাবাদের ইজাব নূর-ই-জান্নাত, ইজাব গ্রীন ভিউ, ইজাব জেবুন্নেছা, ইজাব গুল-ই-নূর, ইজাব দরিয়া নূর, উত্তরার ইজাব প্যারাডাইস।

দেশের যেসব রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে এ মুহূর্তে প্রতিদ্বন্দি¦তা করে অল্প সময়ের মধ্যে ইজাব ডেভেলপারস স্বমহিমায় সামনের কাতারে চলে এসেছে। অনায়াসে বলা যায় এটি। একে এগিয়ে নিতে এখন সবচেয়ে বেশি যে বিষয়টি প্রয়োজন তা আবাসনে স্বপ্ন তৈরি ও বোনা। এ কাজটিই করে চলেছে ইজাব ডেভেলপমেন্টস।

যোগাযোগ 

ইজাব ডেভেলপমেন্টস

ইজাব ফ্লোরা ইউনিটি টাওয়ার

৪২ মহাখালী (বাণিজ্যিক এলাকা), ঢাকা- ১২১২

টেলিফোন : +৮৮০-২-৮৮৩৬৬২৮-৯

মোবাইল : ০১৮১৪-৬৫৭৬৮২ 

ওয়েবসাইট : www.ejabdevelopers.com

আনিস রহমান

প্রকাশকাল: বন্ধন ৩২ তম সংখ্যা, ডিসেম্বর ২০১২

Related Posts

নির্মাণগুণে যিনি আপোষহীন

তিনি ভবনের ডিজাইন করেন খুব যত্ন নিয়েই। চেষ্টা করেন প্রচলিত ডিজাইনের বাইরে নতুনত্ব আনার। ফলে সেসব ভবনের ডিজাইন…

ByByMahfuz Apr 24, 2025

জীবনের প্রয়োজনে বেস্টওয়ে ল্যান্ড প্রপ্রার্টিজ লি.

জীবনের প্রয়োজনে স্লোগানটিকে সাথে নিয়েই পথচলা শুরু করে বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ লি.। মানুষের পাঁচটি মৌলিক চাহিদার সবকটিই পূরণের…

ByByMahfuz Jan 2, 2025

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট

প্রাকৃতিক প্রতিকূলতা ও নানা রকম দুর্যোগ থেকে বাঁচতে চাই একটি আশ্রয়। আর সে আশ্রয়টি হওয়া চাই নিরাপদ, দৃষ্টিনন্দন…

ByByMahfuz Dec 30, 2024

নান্দনিক ডিজাইনের প্রয়াস যাঁর

ময়মনসিংহে প্রকৌশলী চর্চা করেন তানভীর আহমেদ। শহরে অনেক নান্দনিক ভবনের ডিজাইন করে এখন তিনি পরিচিত মুখ। অথচ এসব…

ByByMahfuz Oct 28, 2024

01~1
previous arrow
next arrow

CSRM

সর্বশেষ

Trending Posts

Gallery

Belgium
Buet
কী কী থাকছে আকাশছোঁয়া শান্তা পিনাকলে
সমুদ্রবাণিজ্যের বর্জ্য থেকে অনন্যা এক স্থাপত্য
Home of Haor
Weather
Youth Park
Tower
শহর,সেতু আর সুরের টেনেসির আর্টস সেন্টার