আমরা কত কিছু্ই বা জানি? আমাদের চাপাশে অনেক বিষয় আছে সবকিছুই আমরা জানি? সহজ উত্তর হলো না। প্রত্যেক মানুষই শুধু তার প্রাসঙ্গিক বিষয়েই জ্ঞান অর্জন করে। স্থাপত্য বা নির্মাণ খুবই সাধারণ বিষয় যা আমাদের চারপাশে প্রতিনিয়তই আমরা দেখে থাকি। তবে এ বিষয়ে আমাদের জ্ঞানের পরিধি খুবই কম। চলুন সে বিষয়ে কিছু খুটিনাটি প্রশ্নের উত্তর আপনাদের বলে দিই।
স্ল্যাশ গ্রাউট কী?
প্রায় ১ ভাগ আয়তনের সিমেন্ট এবং ১ ভাগ আয়তনের বালু যথেষ্ট পানির সঙ্গে মিশিয়ে যে মিশ্রণ তৈরি হয়, তাকে স্ল্যাশ গ্রাউট (Slush Grout) বলে।
ডেন্টার কংক্রিট কী?
পাতলা কংক্রিটের দৃঢ় মিশ্রণকেই ডেন্টার কংক্রিট বলে।
ওয়্যাল (Wale) বলতে কী বোঝায়?
খননের মধ্যে খাড়া তক্তা বা ধাতব পাতগুলোকে স্বস্থানে ধরে রাখার জন্য একধরনের আনুভূমিক বিম ব্যবহার করা হয়, তাকে ওয়্যাল বলে।
ব্রেসিং (Bracing) বা পাতকরণ বলতে কী বোঝায়?
খননকৃত গর্তের মাটি খাড়া অবস্থায় ধরে রাখার জন্য তক্তা বসানো হয়। যদি খননের গভীরতা ৪ মিটারের বেশি গভীরে না যায়, তবে খননের সীমানার চারদিকে সারিবদ্ধভাবে খাড়া তক্তা বা ধাতব পাত যে পদ্ধতিতে খননের নিম্নতলের গভীরে প্রবেশ করানো হয়, তাকে পাতকরণ (Bracing) বলে।
শিটিং (Sheeting) বা বন্ধনীকরণ বলতে কী বোঝায়?
স্ট্রাটের সাহায্যে পাতকরণকে (ইৎধপরহম) শক্তিশালী করার পদ্ধতিকে টানা বন্ধনীকরণ (Sheeting) বলে।
স্ট্রাট বলতে কী বোঝায়?
ভিত্তি নির্মাণের জন্য খোড়া গর্তের বিপরীত পাড়ের ওয়েলগুলোকে (Wale) স্বস্থানে ধারণ করার জন্য যে আনুভূমিক দণ্ড ব্যবহার করা হয়, তাকে স্ট্রাট বলে।
পরিখা বন্ধনী (Trench Brace) বলতে কী বোঝায়?
খনন গর্তের চওড়া ১.৫ মিটারের বেশি না হলে স্ট্রাট হিসেবে ধাতব পাইপ ব্যবহার করা হয়। এ ধাতব পাইপকে পরিখা বন্ধনী বলে।
রেইক বা রেইকার (Rake or Raker) বলতে কী বোঝায়?
যদি খননের চওড়া বেশি হয়, তখন ওয়্যালগুলোকে (Wale) হেলানো স্ট্রাটের সাহায্যে আটকানো হয়। এ হেলানো স্ট্রাটকে রেইক বা রেইকার বলে।
ল্যাগিং (Lagging) বলতে কী বোঝায়?
গভীর খননের খাড়াভাবে ১.৫ মিটার থেকে ৩.০ মিটার পরপর H আকৃতির পাইলের ফ্লেঞ্জগুলো খননের ধারের সঙ্গে সমান্তরালে রেখে স্থাপন করা হয়। এ H আকৃতির পাইলের পেছনে আনুভূমিকভাবে কাঠের যে তক্তা লাগানো হয়, তাকে ল্যাগিং (Lagging) বলে।
টাই ব্যাক (Tie Back) কী?
ক্রস-লট টানা বন্ধনীকরণকে টাই ব্যাক বলে।
প্রকাশকাল: বন্ধন, নভেম্বর ২০১৬।