Image

ভিত্তির গভীরতা নির্ণয়ে প্রভাবক

টপ সয়েলের গভীরতা (Depth of Top Soil)

টপ সয়েলের নিচের মাটি জৈব পদার্থ দ্বারা গঠিত হলে সে স্তরে ফুটিং স্থাপন করা দরকার। ফুটিংয়ের চেয়ে সামান্য বেশি মাত্রায় টপ সয়েল অপসারণ করা উচিত।

তুষারপাত

তুষারপাত যে গভীরে থাকে তার নিচে ভিত্তি স্থাপিত হবে অন্যথায় ভিত্তি নষ্ট হতে পারে।

মাটির ভারবহন ক্ষমতা

মাটির ভারবহন ক্ষমতা কম হলে ভিত্তির গভীরতা বেশি এবং ভারবহন ক্ষমতা বেশি হলে ভিত্তির গভীরতা কম হয়।

পার্শ্ববর্তী ফুটিং এবং সীমানা রেখা (Adjacent Footings and Property Lines)

পার্শ্ববর্তী বিদ্যমান কাঠামো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এমন দূরত্বে ফুটিং দিতে হবে। নতুন ফুটিং নির্মাণ করার সময় কম্পন, আন্ডারমাইনিং বা ওয়াটার টেবিল নিচে নেমে যাওয়ার কারণে পার্শ্ববর্তী কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে।

ঢালু ভূমি (Sloping Gound)

ঢালু ভূমিতে ফুটিং দিতে হলে ঢালু পৃষ্ঠ থেকে বেইজের নিচের পার্শ্ব পর্যন্ত দূরত্ব কমপক্ষে ৯০ সে.মি. হওয়া উচিত।

ওয়াটার টেবিল

যত দূর সম্ভব ওয়াটার টেবিলের ওপর ফুটিং স্থাপন করা উচিত। কারণ, ফুটিংয়ের চারপাশের মাটির পানির উপস্থিতি থাকলে মাটির ভারবহন ক্ষমতা হ্রাস পেয়ে নির্মাণকাজ কষ্টসাধ্য হয়ে ওঠে।

স্কাউর ডেপথ (Scour Depth)

প্রবহমান জলাশয়ের পাশে ফুটিং করতে হলে বেগে ধাবমান পানির গভীরতার নিচে স্থাপন করতে হয়। অন্যথায় ভিত্তির ক্ষতি হতে পারে।

ভূনিম্নস্থ ত্রুটিসমূহ (Under Ground Defects)

ভূনিম্নস্থ ত্রুটিসমূহ যেমন, গুহা খনন এবং খনি ইত্যাদির উপস্থিতিতে ফুটিং ক্ষতিগ্রস্ত হতে পারে। তা ছাড়া মানুষ্যসৃষ্ট সিউয়ার লাইন, পানির লাইন, কেব্ল লাইন ইত্যাদির কারণেও ফুটিং ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এসব নিরাপদ দূরত্বে ফুটিং প্রদান করা উচিত।

গাছের শিকড়ের গর্ত (Root Holes)

মাটির মধ্যে গাছের শিকড়ের ছিদ্র বা অন্য কোনো ছিদ্র থাকে, তবে ওই সুড়ঙ্গপথ দিয়ে গর্তে বসবাস করা ইঁদুর, কেঁচো, কৃমি বা অন্যান্য প্রাণী চলাচল করতে পারে। সে জন্য ওই স্থানের নিচে ফুটিংয়ের গভীরতা হওয়া উচিত।

সর্বনিম্ন গভীরতা (Minimum Depth)

রানকিনের সূত্র অনুযায়ী ফুটিংয়ের সর্বনিম্ন গভীরতা বজায় রাখা উচিত।   

D=q/µ(1-SinØ/1+SinØ)2

এখানে,

q = লোডের তীব্রতা

µ = মাটির একক ওজন

Ø = স্থিতি কোণ

D = ভিত্তির গভীরতা

প্রকাশকাল: বন্ধন, ৯০তম সংখ্যা, অক্টোবর ২০১৭।    

Related Posts

নির্মাণে উচ্চশক্তির রড ব্যবহারে বিএনবিসি কোড

কি সত্যিই অন্তরায়? ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে উঠে আসা পৃথিবীর ১৯৫টি দেশের মধ্যে ৩২তম শক্তিশালী দেশ বাংলাদেশ।…

প্লাস্টার ও প্লাস্টারে ফাটল

একটি ইমারতের ইটের গাঁথুনি কিংবা অমসৃণ কংক্রিটকে মসৃণ করতে সিমেন্ট-বালুর মিশ্রণে যে বহিরাবরণ দেওয়া হয়, তার নামই প্লাস্টার…

নগর পরিকল্পনায় বিবেচ্য বিষয়াদী

নগর পরিকল্পনা একটি কারিগরী ও রাজনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে ভূমির ব্যবহার এবং নাগরিক জীবনব্যবস্থার নকশা প্রণয়ন করা হয়।…

বৃষ্টির দিনে কংক্রিটিং

কয়েক দিন আগে একজনের কাছ থেকে জানতে পারলাম, তার বাসার তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের ৪০-৫০ মিনিট পর বৃষ্টি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *