কনস্ট্রাকশন স্টেজের রকমফের

কনস্ট্রাকশন স্টেজ বা নির্মাণ ধাপ বলতে কী বোঝায়?

নির্মাণ একটি বিশাল প্রক্রিয়া, যা ধারাবাহিক কিছু প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে সম্পন্ন হয়। প্রকৌশলী নির্মাণকাজের প্রতিটি পর্যায় গভীরভাবে তদারকি করেন এবং কাজের নির্দেশনা প্রদান করে থাকেন। এ ছাড়া সাইট পরিদর্শন, ডিজাইন এবং ড্রয়িং প্রস্তুত, কাজের ব্যয় হিসাব, বিনির্দেশ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ, অর্থের ব্যবস্থা, শ্রমিক ও মালামাল সংগ্রহ, নির্মাণকাজ দেখভালসহ নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত যাবতীয় কাজ করতে হয়। কোনো প্রকল্পের নির্মাণকাজ একসঙ্গে সম্পন্ন করা যায় না। প্রকল্পের বিভিন্ন পর্যায় একটি একটি করে ক্রমান¦য়ে সম্পন্ন করতে হয়। তাই কাজের ক্রমধারা অনুযায়ী ও বাস্তবায়নের সুবিধার্থে কনস্ট্রাকশন জবকে কতগুলো ধাপ বা পর্যায়ে বিভক্ত করা হয়। একে কনস্ট্রাকশন স্টেজ বা নির্মাণ ধাপ বলা হয়।

কনস্ট্রাকশন স্টেজসমূহ কী কী?

প্রকল্পের এক বা একাধিক স্টেজের কাজ আলাদাভাবে বা একই সঙ্গে অথবা পর্যায়ক্রমে করা সম্ভব। এ জন্য প্রতিটি স্টেজের কাজের পরিমাণ এবং কার্যকাল আগেই নির্ধারণ করা হয়। ফলে কাজের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব। যেকোনো ধরনের প্রকল্পের জন্য নির্মাণের ধাপ বা কনস্ট্রাকশন স্টেজসমূহ:

  • প্রকল্প সম্পর্কে ধারণা
  • সাইট পরিদর্শন
  • ডিজাইন
  • এস্টিমেট ও ড্রয়িং
  • বিনির্দেশ প্রস্তুত
  • মালামাল ও নির্মাণকর্মী সংগ্রহ
  • নির্মাণকালীন তদারকি ও নির্দেশনা প্রভৃতি।

একটি ভবনের নির্মাণ সম্পন্ন করতে কোন কোন স্টেজ সম্পন্ন করতে হয়?

একটি ভবনের নির্মাণের ক্ষেত্রে অন্যান্য প্রকল্পের মতো সমধর্মী কাজগুলো সম্পন্ন করতে হলেও ভবনের নির্মাণযজ্ঞ বৃহৎ ও সময়সাপেক্ষ। একাধিক স্টেজের কাজ সম্পন্ন করতে হয় একটি ভবন নির্মাণে। একটি বিল্ডিং প্রজেক্টের কনস্ট্রাকশন স্টেজসমূহ:

  • প্রকল্প সম্পর্কে ধারণা
  • সাইট পরিদর্শন
  • ডিজাইন
  • এস্টিমেট এবং ড্রয়িং
  • বিনির্দেশ প্রস্তুত
  • সাইট পরিষ্কারকরণ (ময়লা, পানি, গাছের গুঁড়ি, মূল অপসারণ)
  • সাবসয়েল ড্রেনেজ
  • রিটেইনিং ওয়াল নির্মাণ
  • স্টোরেজ নির্মাণ
  • নিরাপত্তাবেষ্টনী প্রদান
  • সাইট বাউন্ডারি প্রদান
  • লে-আউট
  • নির্মাণবাহিনী ও মালামাল সংগ্রহ
  • ভিত্তির মাটি কাটা
  • ভিত্তিতে কংক্রিট ঢালাই
  • ভিত্তি ও প্লিন্থে ইটের কাজ
  • ডিপিসি
  • সুপার স্ট্রাকচারে ইটের কাজ
  • আরসিসি কাজ
  • ছাদে আরসিসি কাজ
  • সমাপক বা ফিনিশিং কাজ
  • ল্যান্ডস্কেপিং
  • হস্তান্তর।

প্রকাশকাল: বন্ধন, ৮৬তম সংখ্যা, জুন ২০১৭।

প্রকৌশলী সুবীর কুমার সাহা
+ posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top