• Home
  • ফোকাস
  • ক্যারিবীয় অঞ্চলে দুর্যোগ সহনশীল স্থাপত্যের রূপান্তর
Image

ক্যারিবীয় অঞ্চলে দুর্যোগ সহনশীল স্থাপত্যের রূপান্তর

হ্যারিকেন ইরমা। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হওয়া আধুনিক ইতিহাসের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত। ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে এটি ক্যারিবীয় অঞ্চলের অসংখ্য দ্বীপে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

এলোমেলো করে দেয় হাজার হাজার বাড়িঘর, বিলাসবহুল ভিলা, হোটেল ও পর্যটন অবকাঠামো। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করে আক্রান্ত এলাকাগুলো।

এই ভয়াবহ দুর্যোগ শুধু স্থাপনাই ধ্বংস করেনি। শিক্ষা দিয়েছে ক্যারিবীয় অঞ্চলের মানুষদের। ভয়াবহ এই ঝড়ের তাণ্ডবে ঐ অঞ্চলের স্থাপত্য চিন্তাধারাকেও আমূল বদলে দিয়েছে। হ্যারিকেন ইরমার পর ক্যারিবীয় অঞ্চলের ভিলা স্থাপত্যে এক ভিন্ন গতিধারার সূচনা হয়েছে। এ অঞ্চলের আধুনিক স্থাপত্যে বিলাসিতা ও নান্দনিকতার পাশাপাশি নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, টেকসই নির্মাণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে।

ক্যারিবীয় অঞ্চলের সমুদ্রতীরবর্তী ভিলা। ছবি: আর্কিটেক্ট

চলুন জেনে নেয়া যাক কীভাবে ইরমা-পরবর্তী সময়ে ক্যারিবীয় ভিলা স্থাপত্য পরিবর্তিত হয়েছে। কোন নতুন প্রযুক্তি ও উপকরণ ব্যবহৃত হচ্ছে এবং ভবিষ্যতের জলবায়ু সংকট মোকাবিলায় এসব পরিবর্তনের গুরুত্বইবা কতটা।

হারিকেন ইরমা: এক ঐতিহাসিক দুর্যোগ

২০১৭ সালের হারিকেন ইরমা আটলান্টিক মহাসাগরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়গুলোর একটি। এটি বারবুডা, সেন্ট মার্টিন, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, অ্যাঙ্গুইলা, টার্কস অ্যান্ড কাইকোসসহ বহু অঞ্চলে ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটায়।

অনেক এলাকায় প্রায় সম্পূর্ণ বসতি ধ্বংস হয়ে যায়। বিলাসবহুল সমুদ্রতীরবর্তী ভিলাগুলো বিধ্বস্ত হয়। অনেক বাড়িরই ছাদ উড়ে যায়। এর ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহ দীর্ঘদিন বন্ধ থাকে। হুমকির মুখে পড়ে পর্যটন শিল্প।

ক্যারিবীয় অঞ্চলের স্থপতিদের এই হ্যারিকেন বাধ্য করলো ঐ অঞ্চলের স্থাপত্য নিয়ে আরও একবার ভাববার। তাই তারা ভবিষ্যতের স্থাপত্যে দুর্যোগ মোকাবিলার সক্ষমতাও নিশ্চিত করার সিদ্ধান্ত নেন।

ক্যারিবীয় অঞ্চলের অবকাশযাপন কেন্দ্র। ছবি: আর্কিটেক্ট

ইরমার আগে অধিকাংশ ভিলা নির্মাণকে গুরুত্ব দেওয়া হতো স্থানিক পরিবেশের ভিত্তিতে। সমুদ্রের মনোরম দৃশ্য, উন্মুক্ত বারান্দা, বড় কাচের দেয়াল, ইনফিনিটি সুইমিং পুল, খোলা ছাদের নকশা এবং হালকা কাঠের কাঠামোতে ডিজাইন করা হতো আবাসনগুলো। তবে পর্যটকদের জন্য বিলাসবহুল অভিজ্ঞতার ব্যবস্থাও থাকতো। কিন্তু এসব নকশার অনেক অংশই হ্যারিকেনের তীব্র বাতাস ও উড়ন্ত ধ্বংসাবশেষের বিরুদ্ধে যথেষ্ট কার্যকর ছিলো না।

দুর্যোগ-সহনশীল স্থাপত্যের সূচনা

হ্যারিকেন ইরমার পর স্থপতিরা নতুনভাবে পরিকল্পনা শুরু করেন। বর্তমানের ক্যারিবীয় ভিলা ডিজাইনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের নিরাপত্তা। ডিজাইনে একইভাবে গুরুত্ব দেয়া হচ্ছে ভবনের দীর্ঘস্থায়িত্বের বিষয়েও।

বর্তমান সময়ের ভবনগুলো নির্মাণে এমন পরিকল্পনা গ্রহণ করা হয় এবং এমন নকশা ও ডিজাইন করা হয় যেনো হ্যারিকেনের আঘাতেও ক্ষয়ক্ষতি কম হয়। ক্ষতি হলেও দ্রুত পুনরুদ্ধার এবং কম রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে যেনো আবার ঘুরে দাড়ানো যায় সে পরিকল্পনাও থাকে ডিজাইনে। সর্বোপরি স্থাপত্য এখন শুধু নান্দনিকতার বিষয়ই নয়, এটি দুর্যোগ ব্যবস্থাপনারও অংশ।

ক্যারিবীয় অঞ্চলের অবকাশযাপন কেন্দ্র। ছবি: আর্কিটেক্ট

ইরমার আগে অনেক ভিলায় কাঠের ব্যবহার বেশি ছিলো। বর্তমানে ব্যবহার করা হচ্ছে আধুনিক ও টেকসই সব উপকরণ। রটযুক্ত রিইনফোর্সড কংক্রিটের প্রতি জোর দেয়া হচ্ছে ইদানিংকালে। যেহেতু হ্যারিকেনপ্রবণ উপকূলীয় অঞ্চল, তাই প্রচন্ড বাতাসের চাপ সহ্য করার মতো উপকরণ অগ্রগণ্য। এ ধরণের উপকরণ কম্পন সহনশীল, দীর্ঘস্থায়ী এবং অগ্নি প্রতিরোধীও হয়ে থাকে।

বর্তমানে অনেক নতুন ভিলায় স্টিল কাঠামো ব্যবহার করা হচ্ছে। উচ্চ শক্তির উপকরণ হিসেবে এর কোন জুড়ি নেই। এছাড়া উচ্চ তাপ ও বাতাসের চাপে বিকৃত হওয়ার সম্ভাবনাও কম থাকে স্টিলের।

ভিলাগুলোতে এখন সাধারণ কাচের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে হ্যারিকেন রেটেড কাঁচ। এই কঁচে রয়েছে মাল্টি-লেয়ার গ্লেজিং, লেমিনেশন এবং ইমপ্যাক্ট রেজিস্ট্যন্স। এসব কাচ ভেঙে গেলেও টুকরো ছড়িয়ে পড়ে না।

হ্যারিকেনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভিলার ছাদ। তাই নতুন ডিজাইনে কম ওভারহ্যাং, বায়ুপ্রবাহ নিয়ন্ত্রিত আকৃতি এবং স্টিল অ্যাঙ্কর ব্যবহার করা হচ্ছে। ফলে বাতাস সহজে ছাদ তুলে নিতে পারে না। ইরমার পর একটি বড় শিক্ষা হলো দরজা জানালার নিরপত্তা। ইমপ্যাক্ট-রেটেড উইন্ডো, হারিকেন শাটার এবং প্রেসার-রেজিস্ট্যান্ট ফ্রেম ব্যবহার করে দরজা জানালাকে আরও শক্তিশালী করা হচ্ছে।

ক্যারিবীয় অঞ্চলের ভিলাগুলোর কাঠের ছাদ ইনফিনিটি সুইমিংপুল। ছবি: আর্কিটেক্ট

স্মার্ট প্রযুক্তির ব্যবহার

বর্তমানের ভিলাগুলোতে যুক্ত হচ্ছে আধুনিক সব প্রযুক্তি। আবহাওয়ার পূর্বাভাস জানতে ব্যবহার করা হচ্ছে আবহাওয়া সেন্সর, স্মার্ট নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে দূরবর্তী পর্যবেক্ষণ, বিদ্যুৎ ব্যবস্থাপনা সফটওয়্যার এবং স্বয়ংক্রিয় শাটার। ঘূর্ণিঝড়ের সতর্কতা পেলেই অনেক ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়।

ভবিষ্যতের স্থাপত্য কোন পথে?

বিশ্বব্যাপী স্থাপত্য এখন কেবল দৃষ্টিনন্দন ভবন তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং জ্বালানি সংকটের বাস্তবতায় স্থপতি ও প্রকৌশলীরা এমন ভবন নির্মাণে মনোযোগ দিচ্ছেন, যা একদিকে নিরাপদ, অন্যদিকে পরিবেশবান্ধব এবং দীর্ঘস্থায়ী।

ক্যারিবীয় অঞ্চলের অভিজ্ঞতা দেখিয়েছে যে দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন কেবল ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ নয়, এটি আরও উন্নত, টেকসই এবং ভবিষ্যৎ স্থাপত্য গড়ে তোলারও একটি সুযোগ।

হারিকেন ইরমা ক্যারিবীয় অঞ্চলের ভিলা স্থাপত্যে একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে। অতীতের বিলাসবহুল কিন্তু তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ নকশার পরিবর্তে এখন গুরুত্ব পাচ্ছে দুর্যোগ-সহনশীল কাঠামো। উন্নত নির্মাণ উপকরণ, শক্তিশালী ছাদ, ইমপ্যাক্ট-রেজিস্ট্যান্ট জানালা, সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ এবং জলবায়ু-সচেতন পরিকল্পনার মধ্য দিয়ে স্থাপত্যে ব্যাপক পরিবর্তন আনছে তারা।

এই পরিবর্তন শুধু ক্যারিবীয় অঞ্চলের জন্য নয় বাংলাদেশসহ জলবায়ু-ঝুঁকিপূর্ণ অন্যান্য দেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ভবিষ্যতের নিরাপদ আবাসন নিশ্চিত করতে হলে স্থাপত্যে সৌন্দর্যের পাশাপাশি নিরাপত্তা, স্থায়িত্ব, পরিবেশগত ভারসাম্য এবং জলবায়ু সহনশীলতাকে সমান গুরুত্ব দিতে হবে। এভাবেই গড়ে উঠতে পারে আগামী দিনের আরও নিরাপদ, টেকসই ও মানবকেন্দ্রিক আবাসন ব্যবস্থা।

Related Posts

বায়তুর রউফ জামে মসজিদ স্থপতি মেরিনার অনন্য স্থাপত্যকর্ম

শুধু দৃশ্যত নান্দনিকতাই নয়, স্থাপত্যের শিখরে রয়েছে ইতিহাস, সংস্কৃতি ও জলবায়ুর সম্পৃক্ততা। আর এসবের পরিপূর্ণ সংমিশ্রণেই সম্ভব স্বতন্ত্র…

আধুনিক বাড়ির নকশায় গৃহস্থালি কাজ ও করিডরের বিবর্তন

একটি বাড়ির নকশায় করিডর বা চলাচলের পথকে সাধারণত খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। বসার ঘর, শোবার ঘর,…

আধুনিক বাড়ির স্বপ্ন: মানুষকে স্বাধীন করার প্রতিশ্রুতি ও বাস্তবতার সংকট

আধুনিক স্থাপত্যের অন্যতম প্রধান লক্ষ্য ছিল মানুষের দৈনন্দিন জীবনকে সহজ, আরামদায়ক ও স্বাধীন করে তোলা। বিংশ শতাব্দীতে স্থপতি…

পরিবেশগত নৈতিকতার আলোকে স্থাপত্যের ১০টি প্রধান চ্যালেঞ্জ

স্থাপত্য কেবল ভবন নির্মাণ কিংবা নান্দনিক নকশা তৈরির শিল্প নয়; এটি মানুষের জীবনযাত্রা, প্রাকৃতিক পরিবেশ এবং ভবিষ্যৎ পৃথিবীর…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

বায়তুর রউফ জামে মসজিদ স্থপতি মেরিনার অনন্য স্থাপত্যকর্ম
করিডোর
house
01
হাসপাতালে রোগী-কক্ষে ঘরোয়া আবহ দিচ্ছে কোয়ালুর নতুন ফার্নিচার
10
09
ফর্ম ফলোজ ফিকশন: ফাংশনের বাইরে ছয়টি ডিজাইনের অনুসন্ধান
প্রকৃতির দামও হিসাব করছে ভুটান: জিডিপির পাশে জিইপি