• Home
  • টপ-পোস্ট
  • বাংলার বাঘা মসজিদ সুলতানী ঐতিহ্যের এক সাক্ষী
Bagha Mosq.

বাংলার বাঘা মসজিদ সুলতানী ঐতিহ্যের এক সাক্ষী

বাংলার ইতিহাস কত সমৃদ্ধ তা শুধু ঐতিহাসিক স্থাপনাগুলো দেখলেই বুঝা যায়। দেশে দেশে ইতিহসে রয়েছে বৈচিত্রতা। কোন দেশে হয়তো গল্প আছে জীবনে। বাংলাদেশের ইতিহাস জীবন গল্প আর দৃশ্যমান ঐতিহ্যের এক সমাহার। এমনই এক ঐতিহ্যবাহী গল্পগাঁথা রাজশাহীর বাঘা মসজিদ।

দেশের ‍উত্তরাঞ্চলের রাজশাহী জেলা সদর থেকে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বের উপজেলা বাঘা।  এই উপজেলাতেই রয়েছে ঐতিহাসি বাঘা মসজিদ। ইতিহাস থেকে জানা যায় সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ ১৫২৩ খ্রিষ্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন।

মসজিদে আছে পোড়ামাটির অসংখ্য কারুকাজ যার ভেতরে রয়েছে আমগাছ, শাপলা ফুল, লতাপাতাসহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকম নকশা। মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশো বাঁধানো আছে হযরত শাহদৌলা ও তার পাঁচ সঙ্গীর মাজার।

Terracota
বাঘা মসজিদের দেয়ালে গায়ে নান্দনিক টেরাকোটা। ছবি: সংগৃহীত

নাসিরউদ্দীন নুসরত শাহ মুসল্লি ও এলাকাবাসীর সুবিধার জন্য বিশাল দিঘী খনন করে দেন মসজিদের সামনেই। এই দিঘীর আয়তন ৫২ বিঘা যার চারপাশে শোভা পাচ্ছে শত শত নারকেল গাছ। আরামদায়ক আবহাওয়ার জন্য প্রতিবছরই অতিথি পাখিরা আসে এই দিঘীতে।

শীতে পাখির কলতানে মুখরিত এ দিঘীতে রয়েছে ৪টি বাঁধানো ঘাট। ১৯৯৭ সালের খননের ফলে আরও একটি পুকুরের সন্ধান মেলে মাটির নিচে। এ পুকুরটি ছিলো মূলত অন্দরমহলের জন্য। অন্দরের সাথে সুরঙ্গের মাধ্যমে যুক্ত আছে পুকুরটি। অন্দরের পুকুরটির আয়তন প্রায় ৩০ফুট x ২০ফুট।

মসজিদের ভেতরে ও বাইরে টেরাকোটার পাশাপাশি প্রচুর মাটির ফলকেরও অস্তিত্ব পাওয়া যায়। ভেতরের পশ্চিত কোণে রয়েছে নামাজের বিশেষ জায়গা।

ঐতিহ্যবাহী এ মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদ-ঊল-ফিতরের দিন থেকে ৩দিন ব্যাপী মেলা আয়োজন করা হয়। এ মেলার ঐতিহ্যও প্রায় ৫০০ বছরের পুরনো।

Matir Falak
মসজিদের বাইরের দেয়ালে থাকা মাটির ফলক। ছবি: উইকিপিডিয়া

বাঘা মসজিদের ইতিহাস

হিজরি ৯৩০ এবং ১৫২৩-১৫২৪ খ্রিষ্টাব্দে বরেন্দ্র অঞ্চল শাসন করতেন হুসেন শাহীর বংশের শাসকরা। এ বংশের প্রতিষ্ঠাতা আউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ। নুসরাত শাহ মসজিদটি নির্মাণ করলেও পরে তা বহুবার সংস্কার করা হয়। তার মৃত্যুর পর অযত্ন অবহেলায় ভেঙ্গে যায় মসজিদের গম্বুজগুলো।  পরে ১৮৯৭ সালে নতুন করে দেয়া হয় ছাদ। বর্তমানে এ রূপেই আমরা মসজিদটি দেখে থাকি।

স্থাপত্য বৈশিষ্ট্য

প্রায় ২৫৬ বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে মসজিদটি। সমতলের অন্তত ৮-১০ ফুট উঁচুতে আঙিনা তৈরি করে তাতে নির্মাণ করা বাঘা মসজিদ। মূল মসজিদটি ৬টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এর আয়তন দৈর্ঘ্যে ৭৫ ফুট এবং প্রস্থে ৪২ ফুট। মসজিদটির উচ্চতা ২৪ফুট ৬ইঞ্চি।

উত্তর পাশের ফটকের উপর ছিলো অত্যন্ত নান্দনিক কারুকার্য যা বর্তমানে ধ্বংসপ্রায়। বর্তমানে মসজিদটিতে মোট ১০টি গম্বুজ রয়েছে। রয়েছে ৪টি দারুণ কারুকার্যখচিত মেহরাব। ৮ফুট চওড়া দেয়াল রয়েছে চারদিকে।

বাঘা মসজিদের সবচেয়ে বড় গম্বুজের ব্যাস প্রায় ৪২ফুট এবং উচ্চতা ১২ফুট। এতে রয়েছে চৌচালা গম্বুজও যার ব্যাস ২০ফুট এবং উচ্চতা ৩০ফুট। চুন সুড়কির গাঁথুনির এ মসজিদটির মূল দরজার উপরে রয়েছে ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি।

মূল মসজিদের দরজা রয়েছে মোট পাঁচটি। চারদিক ঘেরা প্রাচীরের দুপাশে রয়েছে আরও দুটি প্রবেশদ্বার। ভেতরে বাইরে সর্বত্রই টেরাকোটার চোখে পড়ার মতো। সামনের পুকুরটি মসজিদের মতোই জনপ্রিয় এবং পর্যটকনন্দিত। এছাড়া বাঘা মসজিদের পাশেই রয়েছে একটি মাজার শরীফ।

Related Posts

বায়তুর রউফ জামে মসজিদ স্থপতি মেরিনার অনন্য স্থাপত্যকর্ম

শুধু দৃশ্যত নান্দনিকতাই নয়, স্থাপত্যের শিখরে রয়েছে ইতিহাস, সংস্কৃতি ও জলবায়ুর সম্পৃক্ততা। আর এসবের পরিপূর্ণ সংমিশ্রণেই সম্ভব স্বতন্ত্র…

দরাসবাড়ি মসজিদ: বাংলার সুলতানি স্থাপত্যের হারিয়ে যাওয়া গৌরব

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন দরাসবাড়ি মসজিদ। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গৌড় অঞ্চলে অবস্থিত এই প্রাচীন মসজিদ…

ByBySarwar Alam Oct 9, 2026

চারদিকে পানি: বাংলাদেশের আবাসন কোন পথে?

একটি দেশের ভবিষ্যৎ অনেক সময় তার মানচিত্রেই লেখা থাকে। সেই লেখা বুঝতে হলে তাকাতে হয় পরিসংখ্যানের দিকে, নদীর…

কুসুম্বা মসজিদ: বাংলার মধ্যযুগীয় স্থাপত্যের অনন্য নিদর্শন

বাংলাদেশের প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে কুসুম্বা মসজিদ একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা। নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত…

সুসং দুর্গাপুরের জমিদার বাড়ি: ইতিহাস ও ঐতিহ্যের অনন্য স্মারক

বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মাটিতে ছড়িয়ে আছে ইতিহাসের নানা নিদর্শন। কোথাও প্রাচীন মসজিদ, কোথাও মন্দির, আবার কোথাও জমিদার বাড়ি…

হারানো মসজিদ: ইতিহাসের এক রহস্যময় অধ্যায়

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাচীন স্থাপনা। এগুলোর কিছু আজও মানুষের চোখের সামনে দাঁড়িয়ে আছে। আবার কিছু…

মানুষের জন্য হবে আগামীর স্থাপত্য

স্থাপত্য কখনোই শুধু ইট, কংক্রিট, স্টিল কিংবা কাচের সমন্বয়ে তৈরি কোনো স্থির বস্তু নয়। এটি মানুষের জীবনযাপন, সংস্কৃতি,…

স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের স্থাপত্যশৈলী। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) ২০২৬ সালের পুরস্কার তালিকায় জায়গা করে…

বিশ্বমঞ্চে বাংলাদেশের সমকালীন আলোচিত স্থাপনা

“We shape our buildings; thereafter they shape us.”— স্যার উইনস্টন চার্চিল এই প্রবাদপ্রতিম উক্তিটি মনে করিয়ে দেয়, স্থাপত্য…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

বায়তুর রউফ জামে মসজিদ স্থপতি মেরিনার অনন্য স্থাপত্যকর্ম
করিডোর
house
01
হাসপাতালে রোগী-কক্ষে ঘরোয়া আবহ দিচ্ছে কোয়ালুর নতুন ফার্নিচার
10
09
ফর্ম ফলোজ ফিকশন: ফাংশনের বাইরে ছয়টি ডিজাইনের অনুসন্ধান
প্রকৃতির দামও হিসাব করছে ভুটান: জিডিপির পাশে জিইপি