Image

প্রকৃতির সঙ্গে মিশে থাকা জীবন্ত বাস্তুতন্ত্র ‘লোটাস ক্লাবহাউস’

ভিয়েতনামের এক শান্ত লেকপাড়ে দাঁড়িয়ে আছে লোটাস ক্লাবহাউস। প্রথম দর্শনে যাকে মনে হয় প্রকৃতিরই একটি স্বাভাবিক সম্প্রসারণ। MIA Design Studio-এর নকশায় নির্মিত এই প্রকল্পটি এমনভাবে পরিকল্পিত, যাতে মাটি, গাছপালা আর জলের সঙ্গে মিশে গিয়ে এক ধরনের “জীবন্ত” অভিজ্ঞতা তৈরি করে এই স্থাপনা। 

প্রকৃতির সঙ্গে একাত্মতা

লোটাস ক্লাবহাউসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, একে দেখলে মনে হবে যেন মাটি থেকেই উঠে এসেছে। প্রাকৃতিক ঢাল, গাছপালার স্তর আর লেকের দিকে মুখ করা অবস্থান, সবমিলিয়ে ভবনটি ভূদৃশ্যেরই অংশ বলে মনে হয়। ফলে স্থাপত্য ও প্রকৃতির মধ্যকার সীমারেখা প্রায় বিলীন হয়ে যায়। 

ইচ্ছে করে এর উচ্চতা সীমিত রাখা হয়েছে যাতে আশপাশের ভিলার সঙ্গে সামঞ্জস্য থাকে এবং দৃশদূষণ না হয়। ছবি: ডিজাইনবুম
ছড়িয়ে থাকা একাধিক ব্লক ও সুন্দর চলার পথ

প্রায় ২০০০ বর্গমিটার জায়গাজুড়ে ভবনটি ছোট ছোট ভলিউমে বিভক্ত। এগুলো বিভিন্ন উচ্চতায় বসানো এবং বাঁকানো পথ ও পানির প্রতিফলন-ঘেরা রাস্তার সাথে যুক্ত। এর ফলে ভেতরে চলাফেরা করার সময় মনে হয় যেন প্রকৃতির মধ্য দিয়ে হাঁটছি। কখনো খোলা, কখনো ছায়াময়, কখনো প্রাণবন্ত আবার কখনো নীরব… এক দারুন চলার অভিজ্ঞতা। 

রেস্তোরাঁ বা শিশুদের খেলার জায়গা লেকের দিকে উন্মুক্ত। স্পা, লাউঞ্জ বা মেডিটেশন স্পেসগুলো গাছপালার গভীরে লুকানো। এই বিন্যাস জায়গাটিকে প্রাকৃতিক পরিবেশের সাথে অনুভবকে প্রাণবন্ত রাখতে ভারসাম্য তৈরি করে। 

পদ্মপাতার মত কলামই এই স্থাপনার মূল কাঠামো। ছবি: ডিজাইনবুম
স্থাপত্যের ভাষা: বৃত্তাকার সবুজ ছাদ 

এই প্রকল্পের সবচেয়ে পরিচিত উপাদান হলো বহুস্তর বিশিষ্ট সবুজ ছাদ। বিভিন্ন উচ্চতার বৃত্তাকার ছাদগুলো একসঙ্গে একটি নরম, ঢেউখেলানো ভূদৃশ্য তৈরি করে, যা চারপাশের বনভূমির সঙ্গে মিশে যায়। 

এই ছাদগুলোte স্থানীয় উদ্ভিদ লাগানো আছে, যা একটি স্বয়ংসম্পূর্ণ ক্ষুদ্র বাস্তুতন্ত্র গড়ে তোলে। এটি তাপ কমিয়ে প্রাকৃতিক শীতলতা তৈরি করে, ছোট প্রাণীদের আবাস গড়ে দেয়, এবং বৃষ্টির পানি ফিল্টার করে আবার লেকে ফিরিয়ে দেয়। 

আলো, পানি ও জলবায়ুর সূক্ষ্ম নিয়ন্ত্রণ

ছাদের উচ্চতা ধীরে ধীরে কেন্দ্রে বাড়ে এবং প্রান্তে কমে আসে। এতে সূর্যালোক নিয়ন্ত্রিতভাবে প্রবেশ করে ফলে তাপ কমে যায়। একই সঙ্গে ছাদের এই গঠন বৃষ্টির পানি সংগ্রহ করে ধীরে ধীরে পরিবেশে ফিরিয়ে দেয়। 

এই পুরো ব্যবস্থাটি দেখায় যে, এখানে স্থাপত্য, পরিবেশ, এনার্জি ও কার্যকারিতা একসঙ্গে কাজ করছে। 

অভ্যন্তরীণ উন্মুক্ত অবস্থাটি এই ক্লাব হাউসে এক অনন্য অভিজ্ঞতার জন্ম দেয়। ছবি: ডিজাইনবুম
‘দেখানোর’ বদলে ‘মিশে থাকার’ দর্শন

লোটাস ক্লাবহাউসের উচ্চতা মাত্র ৭.২ মিটার। ইচ্ছাকৃতভাবে এই উচ্চতা সীমিত রাখা হয়েছে, যাতে আশপাশের ভিলার সঙ্গে সামঞ্জস্য থাকে এবং ল্যান্ডস্কেপের ভিজ্যুয়াল ধারাবাহিকতা বজায় থাকে। দূর থেকে এটি প্রায় অদৃশ্য হয়ে যায় যা প্রকৃতিই প্রধান চরিত্র। স্থাপত্যের পরিচয় চমক সৃষ্টি নয়। সংযম, সংবেদনশীলতা এবং পরিবেশের সঙ্গে সম্পর্কের মধ্যেই এর নিগুঢ় অর্থ নিহিত। 

লোটাস ক্লাবহাউস সমসাময়িক স্থাপত্যের এক অনন্য উদাহরণ। এখানে বাড়তি জাঁকজমক বা প্রযুক্তি দেখানোর চাইতে প্রকৃতির সঙ্গে মিলেই থাকা সবচেয়ে গুরুত্ব পেয়েছে।  স্থাপত্যকে একটি ‘জীবন্ত বাস্তুতন্ত্র’ হিসেবে ভাবার এই প্রচেষ্টা ভবিষ্যতের নির্মাণে ইঙ্গিত দেয় যেখানে মানুষ আর প্রকৃতি আলাদা নয়, বরং একসঙ্গে চলে।  

রাতের আলোয় নিভৃতে থাকা ক্লাব হাউস। ছবি: ডিজাইনবুম
প্রকল্প তথ্য :

নাম: লোটাস ক্লাবহাউস

স্থপতি: MIA Design Studio

অবস্থান: ইকো রিট্রিট লং আন, ভিয়েতনাম

নির্মাণকাল: ২০২৫

আলোকচিত্র: হিরোইউকি ওকি

প্রধান স্থপতি: নুয়েন হোয়াং মানহ

তথ্য সূত্র

ডিজাইনবুম

Related Posts

ব্র্যাক বিশ্ববিদ্যালয় পেলো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডড

একসময় যেখানে ছিলো ময়লার ভাগাড় আজ সেখানেই তৈরি হলো দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ। বলছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কথা। মহাখালীর ১,৭০,০০০…

নিখিল: নৃত্যের ছন্দে গড়া স্মৃতির অনুরণন

নিখিল রেসিডেন্স (একজন নৃত্যশিল্পীর বাড়ি)অবস্থান: ৩৩৫, নর্থ বাগবাড়ি, সিলেট।প্রধান স্থপতি: স্থপতি রাজন দাসআলোকচিত্র: Prantography  নিখিল রেসিডেন্স এমন এক…

২০২৬ সালে বিশ্বের আলোচিত সেরা ৫ স্থাপত্য

পুরস্কার এমনই এক শক্তিশালী মাধ্যম যে মাধ্যমে কৃতিত্ব ও কীর্তিমানদের পুনরুজ্জীবিত করা যায়। জাগানো যায় উন্মাদনা। স্থাপত্যে পুরস্কারের…

প্রথমবার AIA মেডেল পেলেন জাপানের স্থপতি শিগেরো ব্যান

আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেকটস (AIA)। তারা প্রতি বছরই একজন আমেরিকান স্থপতিকে সম্মাননা হিসেবে AIA গোল্ড মেডেল দিয়ে থাকে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

Zabun Nesa Mosq.
BRAC
Oberio Palace
Soil
“যত মানুষ ফুটবলের ভক্ত, তত মানুষ স্থাপত্য নিয়েও আগ্রহী হোক”
হাতে তৈরি পাঁচটি আইকনিক চারু ও কারি শিল্পের বাড়ি
RIAS ২০২৬ সালের বার্ষিক পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা
গাছকে জড়িয়ে গড়া আমার ঠিকানা
শহরের শরীরে খোদাই করা এক গৃহকাব্য