small house

মডুলার পদ্ধতির সেরা ৫ বাড়ি

সিয়ার্স ক্যাটালগের দিনগুলো এখন ছোট প্রিফ্যাব বাড়ি হয়ে যাচ্ছে সময়ের ব্যবধানে। এই স্থাপত্য সংস্কৃতি অনেক দূর এগিয়ে এসেছে। সাশ্রয়ী ও টেকসই বাসস্থানের প্রয়োজনীয়তাসহ আমাদের আধুনিক আবাসন সংক্রান্ত অনেক সমস্যার সমাধান হয়তো এগুলোর মধ্যেই পাওয়া যাচ্ছে এখন।

প্রিফ্যাব বাড়ি হলো এমন সব বাড়ি যে বাড়ির বিভিন্ন অংশ আগে থেকে অন্য জায়গায় তৈরি করে কাঙ্খিত জায়গায় শুধু সংস্থাপন করা হয়। একটি বাড়ির দেয়াল, ছাদ ইত্যাদি সব অন্য জায়গায় প্রস্তুত করা হয় পরে এক জায়গায় এনে শুধু জুড়ে দেয়া হয়। এই পদ্ধতিতে মডুলার পদ্ধতিও বলা হয়।

ম্যাকগিল ইউনিভার্সিটির স্থাপত্যবিদ্যার অধ্যাপক এবং ‘প্রি-ফ্যাব লিভিং’ বইয়ের লেখক আভি ফ্রিডম্যান বলেন, “কারখানার পরিবেশে বাড়ি তৈরি করলে নির্মাতা ইচ্ছেমতো নিয়ন্ত্রিত নির্মাণ উপকরণ ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়া  নির্মাণে ব্যবহৃত সম্পদের ব্যবস্থাপনাও উন্নত হবে।”

স্থপতি এবং নির্মাতারা নতুন প্রযুক্তির সুবিধা নেওয়ায় সাম্প্রতিক বছরগুলিতে প্রিফ্যাব্রিকেটেড বাড়ির প্রকারভেদ ও বৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে। পলিহাউসের সহ-প্রতিষ্ঠাতা ড্যানিয়েল লোপেজ-পেরেজ বলেন, যদি প্রিফ্যাবের জগতকে দুটি ভাগে ভাগ করা হয়, তাহলে একটি হলো মডিউলার এবং অপরটি হলো ফ্ল্যাট প্যাক।

মডিউলার হলো এক ধরণের রেডিমেট (তৈরি বাড়ি) যা  নির্মাণস্থলে পৌঁছে দেওয়া হয়। সেক্ষেত্রে, একটি ট্রাকের পেছনের অংশে আঁটে এমন সাইজেই তৈরি করা হয় বাড়ি।

দ্রুততার সাথে এই বাড়িগুলি নির্মাণ করা যায়। স্থানীয় শ্রমকে কাজে লাগানো যায় বলে প্রিফ্যাব হাউজিং এখন আবাসন সংকটের একটি নির্ভরযোগ্য সমাধানে পরিণত হয়েছে। প্রিফ্যাব্রিকেটেড বাড়িগুললো প্রচলিত নির্মাণ পদ্ধতির একটি টেকসই বিকল্পও বটে।

নির্মাণ বর্জ্য, পরিবেশগত বিপর্যয়, পরিবহনজনিত নির্গমন এবং শক্তির অপচয় কমিয়ে আনতে পারে এ ধরণের আবাসন নির্মাণ পদ্ধতি।

এমন কতগুলো ছোট কমপ্যাক্ট বাড়ির কথা তুলে ধরা হলো।

white point
হোয়াইট পয়েন্ট। ছবি: ক্যারোলিনা অ্যানড্রেড

হোয়াইট পয়েন্ট রিট্রিট (নোভা স্কোশিয়া, কানাডা)

নোভা স্কোশিয়ার দক্ষিণ উপকূলে সমুদ্রের পাড়ে অবস্থিত হোয়াইট পয়েন্ট রিট্রিট। এটি একটি ছোট বাড়ি যাতে সব সুযোগ সুবিধা রয়েছে। বাড়িটি ইস্ট কোস্ট মডার্নের জন্য নিকোলাস ফাজ আর্কিটেক্টস ডিজাইন করেছে। বাড়িটি নির্মাণ করতে স্থপতি ফাজ চারপাশের দৃশ্য এবং প্রাকৃতিক পরিবেশকে গুরুত্ব দিতে চেয়েছিলেন।

তিনি বলেন, তার নিজের হাতে জমি পরিষ্কার করতে অনেক সময় ব্যয় হয়েছে। তাই বাড়িটিকে এমনভাবে স্থাপন করার কথা ভাবার জন্য তার কাছে যথেষ্ট সময় ছিল যাতে এটি প্রকৃতির দৃশ্যায়নের সাথে মিশে যায়। শুধু সমুদ্রের দিকের নয়, বাড়ির সব দিক থেকে দৃশ্য উপভোগ করা যায়।

এই অবকাশযাপন কেন্দ্রটির মোট আয়তন ১,৪০৭ বর্গফুট। এই আয়তনের মধ্যে মূল বাড়িটি নির্মাণ করা হয় যার মধ্যে ৩৬৩-বর্গফুটের একটি স্টুডিও রয়েছে। ইংরেজি ‘L’ আকৃতির মূল ভবনটি একটি কেন্দ্রীয় উঠানকে ঘিরে রয়েছে।

Cabin Devin
কেবিন ডেভিন। ছবি: বয়স প্লে নাইস

কেবিন ডেভিন (ব্রাতিস্লাভা, স্লোভাকিয়া)

স্লোভাকিয়ার এক আশ্চর্য সুন্দর মডুলার বাড়ি কেবিন ডেভিন। মডুলার হোম কোম্পানি আর্ক-শেল্টার এবং আর্কেট্টা নামের একটি স্থাপত্য সংস্থার যৌথ উদ্যোগ এই বাড়িটি। ব্রাতিস্লাভার ডেভিন এলাকার উপরের দ্রাক্ষাক্ষেত্রের কাছে একটি ছোট কেবিন তৈরি করেছেন তারা। আর্ক-শেল্টারের সহ-প্রতিষ্ঠাতা, স্থপতি মার্টিন মিকোভচাক এই বাড়ি নির্মাণ সম্পর্কে বলেন, দৃশ্যটি এই জায়গার একটি বড় অংশ, তাই তারা চেয়েছিলো কেবিনটি কেবল কাঁচের আড়াল থেকে দৃশ্যকে ফ্রেমবন্দী না করুক।

এখানে প্রধান বসবাসের স্থানটিতে রয়েছে বড় কাঁচের খোলা অংশ, স্লাইডিং কাঁচের দেয়াল এবং ফোল্ডিং বারান্দা। মিকোভচাক বলেন, “বারান্দাগুলো নামিয়ে দিলে ঘরটি বাইরের সাথে সংযুক্ত বলে মনে হয় এবং দৈনন্দিন মুহূর্তগুলো প্রাকৃতিক দৃশ্যের আরও কাছাকাছি ঘটে।”

Terra 1
স্যান ডিয়াগোর টেট্রা ১। ছবি: অ্যান্ডি ক্রস এবং কডি ক্লাউড

টেট্রা ১ (স্যান ডিয়েগো)

পলিহাউসের টেট্রা ১ ৬০টি বড় বড় কাঠের প্যানেল ব্যবহার করে নির্মিত হয়েছিল। প্রতিষ্ঠাতা ড্যানিয়েল লোপেজ-পেরেজ এবং সেলিন ভার্গাস ন্যূনতম জায়গায় সর্বাধিক আয়তনের বাড়ি নির্মাণ করতে চেয়েছিলেন। সেকারণে তাদের নকশাটি হয়েছে একটি ষড়ভুজাকৃতির। ৫৪০ বর্গফুটের এই বাড়িটিতে তারা একটি বসার ঘর, রান্নাঘর, অতিরিক্ত জায়গা, বাথরুম এবং শোবার মাচা সবকিছুই অন্তর্ভুক্ত করতে পেরেছেন।

পলিহাউস টেকসই ও মজবুত উপকরণ ব্যবহারের উপরও জোর দিয়েছেন। লোপেজ-পেরেজ বলেন, তারা বন থেকে কুড়িয়ে আনা কাঠ ব্যবহার করেছেন। বাড়ি নির্মাণ এবং বনের ভারসাম্য বিবেচনায় তারা ঘন জঙ্গলে যে গাছগুলো পড়ে যেতে পারে সেগুলো সংগ্রহ করে এ বাড়িতে ব্যবহার করেছেন।

এই বাড়ি নির্মাণের মধ্য দিয়ে তারা দেখাতে চেয়েছেন কীভাবে প্যানেলযুক্ত প্রিফ্যাব্রিকেটেড সিস্টেম সময় এবং শ্রম খরচ কমাতে পারে। শুধু তাই নয় স্থানীয় নির্মাতাদের আরও বেশি প্রকল্প হাতে নেওয়ার জন্য তারা নির্মাতাদের অনুপ্রেরণা দিতে চেয়ছেন।

town house
টাউন হাউজ। ছবি: ফেলিক্স মনিরাম

টাউন হাউস (ম্যানচেস্টার, যুক্তরাজ্য)

টাউন হাউজ যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নির্মিত একগুচ্ছ বাড়ি। ৩৬টি সারি-বাড়ি নিয়ে গঠিত এই টাউন হাউস প্রকল্পটি ঐতিহ্যবাহী টেরেস বাড়ির কথা মনে করিয়ে দেয়। তবে এতে রয়েছে একটি শৈল্পিক ভিন্নতা। এই টাউনহাউজ ডিজাইন করছেন শেডকেএম।

এই হাউজে রান্নাঘর এবং বাথরুমের অবস্থান নির্দিষ্ট করা আছে যা ব্যবহারকারী তার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে ফ্লোরপ্যান অন্য সাধারণ প্রকল্পের মতোই। এছাড়া ব্যালকনি, বাগান এবং পার্কিং-এর মতো সুযোগ-সুবিধা গ্রাহকরা তাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন।

C3 Prefab
সি ৩ প্রিফ্যাব। ছবি: মাইক শোয়ার্টজ ফটোগ্রাফি

সি৩ প্রিফ্যাব (শিকাগো)

শিকাগোর স্কয়ার রুটের স্থপতি জেফরি সোমার্স ঢেউখেলানো গ্যালভ্যালুম, পুনর্ব্যবহৃত কাঠ এবং ফাইবার সিমেন্ট ব্যবহার করে এই বাড়িটি নির্মাণ করেন। অর্ধ কাস্টমাইজযোগ্য সি৩ প্রি-ফ্যাবটির নকশা করেছেন তিনি। এটি শিকাগোর প্রথম LEED প্ল্যাটিনাম প্রত্যয়িত মডুলার বাড়ি। মডুলার নির্মাণ পদ্ধতি প্রতিষ্ঠানটিকে একটি সংকীর্ণ জায়গায় বাড়িটি তৈরি করার সুযোগ করে দিয়েছে। এত অল্প জায়গায় প্রচলিত নির্মাণ পদ্ধতি ব্যবহার করে অন্তত বাড়ি করা সম্ভব নয়।

বাড়িটিতে বিভিন্ন টেকসই উপকরণও ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে একটি জল-সংগ্রহ ব্যবস্থা, সৌর তাপীয় প্যানেল এবং একটি জীবন্ত ছাদ।

বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে হয় দিন দিন বসতি বাড়ায় উজার করা হচ্ছে আবাদি জমি। ছোট আয়তনের এ দেশে মানুষে সংখ্যা অনেক তাই বাড়ি নির্মাণকরতেই হয়। মনে হয় মডুলার পদ্ধতির বাড়ি যেনো বাংলাদেশের মতো দেশের জন্যই আবিস্কৃত হয়েছে। তবে এ ধরণের বাড়ি বাংলাদেশে কোথাও দেখা যায় না।

Related Posts

ভবিষ্যতের ৮টি স্টেডিয়াম যা প্রচলিত ধারণা বদলে দেবে

সময়ের সাথে সাথে সবই বদলাচ্ছে। বদলাচ্ছে স্টেডিয়ামের গঠনশৈলীতে। স্টেডিয়ামগুলো এখন আর শুধু ম্যাচের দিনের জন্য ডিজাইন করা হচ্ছে…

নুহাশ পল্লী: হুমায়ূন আহমেদের স্বপ্নের সবুজ রাজ্য

নুহাশ পল্লী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র এবং কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর স্বপ্নে গড়ে ওঠা একটি অনন্য সবুজ…

গ্রামীণ অবকাশ যাপনে কটেজের ইন্টেরিয় কেমন হওয়া উচিত?

ঘরের পরিবেশ আমাদের শান্ত রাখে, অশান্ত করে তোলে কখনো সংগঠিত হতেও সাহায্য করে। বলছি আমাদের মনের উপর ঘরের…

ঢাকা: এক অবিরাম অন্তবিস্ফোরণ

অ্যারন বেটস্কি ফিলাডেলফিয়ার একজন সমালোচক ও শিক্ষক। এর আগে তিনি ভার্জিনিয়া টেকের স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের অধ্যাপক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *