Image

স্থাপত্য ও নৈতিকতা: পুনরুদ্ধারমূলক চিন্তার দার্শনিক ভিত্তি অনুসন্ধান

সমসাময়িক স্থাপত্যচর্চা এখন আর কেবল নির্মাণ বা নান্দনিক অভিব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে একটি রাজনৈতিক ও নৈতিক অনুশীলনে রূপ নিচ্ছে। বিশেষ করে জলবায়ু সংকট, সামাজিক বৈষম্য এবং ঐতিহাসিকভাবে প্রান্তিক নগর জনগোষ্ঠীর বাস্তবতা স্থাপত্যকে নতুনভাবে প্রশ্নবিদ্ধ করছে। কার জন্য নকশা, কাদের জন্য শহর, এবং কোন প্রেক্ষাপটে “উন্নয়ন” অর্থবহ- এই প্রশ্নগুলো জরুরী হয়ে উঠছে। 

আর্কডেইলি’র ”Design as Repair: How Architecture Is Advancing Environmental Justice” শীর্ষক একটি প্রবন্ধে এই পরিবর্তনশীল চিন্তাধারাকে কেন্দ্র করে দেখায় যে স্থাপত্য এখন শুধু উৎপাদনের (production) জন্য নয়, বরং পুনর্গঠনেরও (reparation) একটি মাধ্যম। এখানে “repair” ধারণাটি কেবল শারীরিক অবকাঠামো মেরামতের সীমায় না থেকে সামাজিক, পরিবেশগত এবং ঐতিহাসিক ক্ষত সারানোর একটি প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়েছে।

“Repair” মানে শুধু ভাঙা জিনিস ঠিক করা নয়, বরং সামাজিক, পরিবেশগত ও ঐতিহাসিক ক্ষত সারানো। ছবি: আর্কডেইলি
ক্ষমতা, স্থান এবং অসমতার রাজনীতি

Henri Lefebvre (আঁরি লেফেভ্র )-এর “production of space” ধারণা অনুযায়ী স্থান নিরপেক্ষ নয়। এটি সমাজ, ক্ষমতা ও মানুষের কার্যকলাপের মাধ্যমে তৈরি হয়। অর্থাৎ এটি সর্বদা সামাজিক ক্ষমতার সম্পর্ক দ্বারা নির্মিত। একইভাবে, Michel Foucault (মিশেল ফুকো)-এর ক্ষমতা-জ্ঞান (power/knowledge) ধারণা অনুযায়ী ক্ষমতা ও জ্ঞান একে অপরের সাথে যুক্ত। ক্ষমতা জ্ঞান তৈরি ও নিয়ন্ত্রণ করে, আর সেই জ্ঞান আবার ক্ষমতাকে শক্তিশালী করে। ফলে নগর পরিকল্পনা ও স্থাপত্য প্রায়শই এমন ব্যবস্থা তৈরি করে যা কিছু গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে এবং অন্যদের প্রান্তিক করে তোলে।

“Design as Repair” এই ক্ষমতার কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করে। ঐতিহাসিকভাবে যেসব জনগোষ্ঠী দূষণ, অবকাঠামোগত অবহেলা এবং পরিবেশগত ঝুঁকির শিকার হয়েছে, তাদের পুনরুদ্ধারের জন্য স্থাপত্যকে সক্রিয় ভূমিকা নিতে হবে। এখানে স্থপতি আর নিরপেক্ষ ডিজাইনার নন। তিনি রাজনৈতিক ও নকশাগত সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা পালনকারী একজন এজেন্ট।

প্রচলিত কাঠামোয় স্থপতি একজন রাজনৈতিক ও নকশাগত সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা পালনকারী এজেন্ট। ছবি: আর্কডেইলি
Design Justice: অংশগ্রহণমূলক স্থাপত্যের পুনর্গঠন

“Design Justice” ধারণাটি প্রচলিত top-down পরিকল্পনা কাঠামোকে ভেঙে ফেলতে চায়। কেননা এটি এমন এক পদ্ধতি যেখানে সিদ্ধান্ত ওপরের কর্তৃপক্ষ নেয় এবং তা নিচে বাস্তবায়ন করা হয়। এতে সাধারণ মানুষের অংশগ্রহণ কম থাকে এবং স্থানীয় বাস্তবতা বেশিরভাগ ক্ষেত্রে সময় উপেক্ষিত হয়।

কিন্তু Design Justice একটি অংশগ্রহণমূলক (participatory) ও অন্তর্ভুক্তিমূলক (inclusive) প্রক্রিয়া গড়ে তোলে। এটি Donna Haraway (ডোনা হ্যারাওয়ে)-এর “situated knowledge” ধারণা অনুযায়ী জ্ঞান কখনোই নিরপেক্ষ নয়। এটি সবসময় নির্দিষ্ট স্থান, সময় ও মানুষের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি হয়।

এই ধারণার সঙ্গে সামঞ্জস্যতা রেখে বলা হচ্ছে যে জ্ঞান সর্বজনীন নয়, বরং অভিজ্ঞতা-নির্ভর ও প্রেক্ষাপটভিত্তিক।

এই দৃষ্টিভঙ্গিতে-

  • কমিউনিটি শুধুমাত্র ব্যবহারকারী নয় তারা সহ-নির্মাতা হিসেবেও কাজ করে।
  • স্থপতি একক সিদ্ধান্তগ্রহণকারী নন, তিনি facilitator বা পরিচালনাকারী।
  • ডিজাইন একটি একমুখী প্রক্রিয়া নয়, এবং সংলাপ নির্ভর।

ফলে স্থাপত্য একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রূপ নেয়, যেখানে ক্ষমতার ভারসাম্য আংশিকভাবে পুনর্বিন্যস্ত হয়।

Repair হিসেবে স্থাপত্য: পুনর্গঠন না পুনর্বিন্যাস?

“Repair” ধারণাটি এখানে কেবল পুনর্নির্মাণ নয়, এটি একইসাথে একটি গভীর কাঠামোগত পুনর্বিন্যাস (reconfiguration)। যেটি তিনটি প্রধান স্তরে কাজ করছে:

১. পরিবেশগত পুনরুদ্ধার: দূষিত, অবহেলিত বা জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে পুনরুজ্জীবিত করা।

২. সামাজিক পুনর্গঠন: প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ, স্বাস্থ্যকর এবং অন্তর্ভুক্তিমূলক স্থান তৈরি করা।

৩. ঐতিহাসিক স্বীকৃতি: অতীতের অসমতা ও অবিচারকে স্বীকার করে নতুন স্থানিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

এই তিনটি স্তর মিলিয়ে স্থাপত্য একটি “corrective spatial practice” (সংশোধনমূলক স্থানিক চর্চা)-এ পরিণত হয়।

ডিজাইন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন কমিউনিটির সকল সদস্য। ছবি: আর্কডেইলি
Environmental Justice: অসমতার স্থানিক রূপ

পরিবেশগত ন্যায়বিচার (Environmental Justice) মূলত এই বাস্তবতাকে নির্দেশ করে যে পরিবেশগত ঝুঁকি ও সুবিধা সমাজে সমানভাবে বণ্টিত নয়। উন্নত নগর পরিকল্পনায় দেখা যায়, নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীই বেশি দূষণ, কম অবকাঠামো এবং দুর্বল স্বাস্থ্যব্যবস্থার শিকার।

“Design as Repair” এই কাঠামোগত অসমতাকে স্থাপত্যের মাধ্যমে মোকাবিলা করার প্রস্তাব দেয়। এখানে “green design” কেবল প্রযুক্তিগত সমাধান দিচ্ছে এমন না। এটি একটি ন্যায়ভিত্তিক (justice-oriented) নকশা অনুশীলন করে।

গ্রিন ডিজাইন-এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ডিজাইনের দিকে এগিয়ে যেতে হবে। ছবি: আর্কডেইলি
অংশগ্রহণমূলক স্থাপত্য ও স্থানিক গণতন্ত্র

প্রবন্ধটি দেখায় যে প্রকৃত রূপান্তর সম্ভব তখনই, যখন কমিউনিটি নকশা প্রক্রিয়ার কেন্দ্রে থাকে। এটি John Rawls (জন রলজ )-এর “justice as fairness” ধারণা অনুযায়ী ন্যায়বিচার হলো এমন একটি ব্যবস্থা যেখানে সবাই সমান মৌলিক অধিকার পায় এবং সমাজের নিয়ম এমনভাবে তৈরি হয় যাতে সবচেয়ে দুর্বল মানুষেরাও উপকৃত হয়। একইভাবে এখানে ন্যায়বিচার মানে সমান সুযোগ এবং অংশগ্রহণ।

এই পদ্ধতিতে-

  • স্থানীয় জ্ঞানকে গুরুত্ব দেওয়া হয়
  • সামাজিক প্রেক্ষাপট নকশার অংশ হয়ে ওঠে
  • দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত হয়

ফলে স্থাপত্য একটি “spatial democracy” (স্থানিক গণতন্ত্র )-তে রূপ নেয়।

জলবায়ু সংকট ও নৈতিক স্থাপত্য

জলবায়ু পরিবর্তন কোনো নিরপেক্ষ প্রাকৃতিক ঘটনা নয়। এটি একটি অসম সামাজিক-রাজনৈতিক বাস্তবতা। কিছু জনগোষ্ঠী এর প্রভাব বহন করে বেশি, যদিও তারা এর জন্য সবচেয়ে কম দায়ী।

এই প্রেক্ষাপটে স্থপতির ভূমিকা পরিবর্তিত হয়। তিনি তখন কেবল একজন ভবন নির্মাণকারী নন, বরং একজন নৈতিক এজেন্ট হিসেবে কাজ করেন, যিনি পরিবেশগত ও সামাজিক ক্ষতি কমানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছেন।

স্থানীয় জ্ঞানকে গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে এগোতে হবে। ছবি: আর্কডেইলি

“Design as Repair” ধারণাটি সমসাময়িক স্থাপত্যকে একটি গভীর নৈতিক ও রাজনৈতিক পুনর্বিন্যাসের দিকে নিয়ে যায়। এটি স্থাপত্যকে কেবল বস্তু নির্মাণের অনুশীলন থেকে সরিয়ে এনে একটি “restorative spatial practice” (পুনর্গঠনমূলক স্থানগত অনুশীলন )-এ পরিণত করে, যেখানে ইতিহাস, ক্ষমতা এবং পরিবেশ একসঙ্গে বিবেচিত হয়।

এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভবিষ্যতের স্থাপত্য হবে এমন এক প্রক্রিয়া, যা কেবল নতুন কিছু তৈরি করবে না, বরং পুরোনো ক্ষত সারাবে, অসমতা কমাবে এবং একটি ন্যায়ভিত্তিক নগর বাস্তবতা গড়ে তুলবে।

তথ্যসূত্র

ArchDaily. প্রকাশের তারিখ: ৩ জুন, ২০২৬। 

Related Posts

শহরের শরীরে খোদাই করা এক গৃহকাব্য

বিশ্বের অনেক উন্নয়নশীল শহরের মতো ভিয়েতনামের রাজধানী হ্যানয়ও দ্রুত নগরায়ণ, উচ্চ জনঘনত্ব এবং সীমিত উন্মুক্ত স্থানের চ্যালেঞ্জের মুখোমুখি।…

প্রকৃতি ও মানুষের সহাবস্থানে টানাটাপ ক্যানোপি গার্ডেন ক্যাফে

সমসাময়িক উষ্ণমণ্ডলীয় স্থাপত্যে পরিবেশগত সংবেদনশীলতা, প্রাকৃতিক বায়ুপ্রবাহ এবং প্রকৃতির সঙ্গে স্থাপত্যের সম্পর্ক পুনর্নির্ধারণের প্রচেষ্টা ক্রমশ গুরুত্ব পাচ্ছে। ইন্দোনেশিয়ার…

ইস্পাত নির্মাণে ‘জিরো কার্বন’ এক আশার আলো

কার্বন নি:সরণ যতই বাড়ছে ততই বাড়ছে নাগরিক জীবনের জটিলতা। দূষিত পরিবেশের অন্ধকার জগতে আগামী প্রজন্মের বেড়ে উঠা, টিকে…

ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি

মাইন্ডফুলনেস সিটি হলো এমন শহর ধারণা যেখানে শুধু অবকাঠামো বা অর্থনীতি নয়, মানুষের মানসিক শান্তি ও সচেতন জীবনযাপনকে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

শহরের শরীরে খোদাই করা এক গৃহকাব্য
AI
প্রকৃতি ও মানুষের সহাবস্থানে টানাটাপ ক্যানোপি গার্ডেন ক্যাফে
environment
ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি
কংক্রিট ও কাচে পিটার জুমথরের নতুন গ্যালারি
stone house
রাস্তা থেকে রেস্তোরাঁ: কাপ-পিরিচে মন হাল্কা করার স্থাপত্যের গল্প
নাভিদ বারাতির ‘হিডেন সিটি’