Art Gallery

চীনে প্রচলিত হেয়াইট কিউব আর্ট গ্যালারির দিন যেনো শেষ হচ্ছে

স্থাপত্য সংস্থা ভেক্টর আর্কিটেক্টস চীনের গুয়াংঝৌ-এর কাছে একটি সংরক্ষিত বটগাছের ছাউনির চারপাশে বেশ কয়েকটি আর্ট গ্যালারি সাজিয়েছে। গুয়াংঝৌ-এর কেন্দ্র থেকে ৪৫ কিলোমিটার দূরে জিউলং লেক জলাধারের কাছে অবস্থিত একটি অবকাশযাপন কেন্দ্র।

অরণ্য জিউলং লেকের জন্য নির্মিত এই আর্ট সেন্টারটিকে বাগান ও চত্বর দিয়ে সংযুক্ত কয়েকটি স্বতন্ত্র গ্যালারিতে বিভক্ত করা হয়েছে। ভেক্টর আর্কিটেক্টস-এর মতে, এই বিন্যাসটি প্রচলিত আর্ট মিউজিয়াম থেকে ভিন্ন একটি আঙ্গিক হিসেবে ডিজাইন করা হয়েছে।

Artist
ভেক্টর আর্কিটেক্টস এর খোলামেলা আর্ট গ্যালারি। ছবি: ডিজেইন

তারা বলছেন, প্রচলিত আর্ট মিউজিয়ামের বদ্ধ ‘হোয়াইট কিউব’ ধারণা থেকে বেরিয়ে এসে, গুয়াংঝৌ-এর অরণ্য আর্ট সেন্টার শিল্পকে দৈনন্দিন জীবনের ছন্দের সাথে খোলামেলাভাবে একীভূত করেছে। সাধারণ মুহূর্তগুলোর মাঝে শিল্প সহজলভ্য হয়ে ওঠে। যেমন সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামা, অনায়াসে খাওয়া, কমিউনিটি শাটল বাসের জন্য অপেক্ষা করা,  প্রতিটির ক্ষেত্রেই গ্যালারিতে প্রবেশ ও বাহির হওয়ার সময় পথ উন্মুক্ত থাকছে।

গ্যালারি প্যাভিলিয়নগুলোর কেন্দ্রে রয়েছে বটবৃক্ষ অ্যাভিনিউ, যা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত ২৫টি বটগাছের ৫০ মিটার দীর্ঘ একটি আচ্ছাদন। এটি জনসাধারণের জন্য শিল্পকর্ম প্রদর্শন এবং সামাজিক অনুষ্ঠানের একটি উন্মুক্ত স্থান হিসেবেও ব্যবহৃত হয়।

ভেক্টর আর্কিটেক্টস বলেছে, পুরাতন ও নতুনের এই সহাবস্থানের মধ্যে, স্থাপত্যগত হস্তক্ষেপের মাধ্যমে স্থানটি বিকশিত হয়, এবং গাছগুলো এই স্থানের চেতনার মূর্ত প্রতীক হয়ে ওঠে। সারিবদ্ধ স্তম্ভযুক্ত একটি খোলা প্যাভিলিয়ন অ্যাভিনিউটির পশ্চিম প্রান্তকে কেন্দ্র করে রয়েছে। মূল আর্ট হলটি পূর্ব প্রান্তে অবস্থিত।

Walkway
আর্টগ্যালারির হাটার পথ। ছবি: ডিজেইন

মূল আর্ট হলের বাইরের দিকের সম্মুখভাগটি টেক্সচারযুক্ত কাঁচের ইট এবং ভেতরের দিকে স্বচ্ছ পলিকার্বোনেট প্যানেল দিয়ে আবৃত। এটি  প্রাকৃতিক আলো প্রবেশ ও পরিবেশবান্ধবও।

বটবৃক্ষ অ্যাভিনিউয়ের উত্তর দিকে তিনটি করে গ্যালারি অবস্থিত, যা সংরক্ষিত গাছ এবং গ্যালারি ভবনগুলো থেকে প্রসারিত একটি অবিচ্ছিন্ন ঝুলন্ত চালা দিয়ে আচ্ছাদিত হাঁটার পথের সাথে সংযুক্ত।

দক্ষিণ চীনের উষ্ণ, আর্দ্র এবং বৃষ্টিবহুল জলবায়ুর সাথে সামঞ্জস্য রেখে অভ্যন্তরীণ ও বাহ্যিক স্থানগুলোর সমন্বয়ে এ গ্যালারির নকশা করা হয়েছিল।

গাছ-ঢাকা পথের দক্ষিণ দিকটি আঁকাবাঁকা করিডোর দিয়ে সাজানো। এখানে গাছের পাতার ছাউনির মধ্যে বিভিন্ন পর্যবেক্ষণ মঞ্চ স্থাপন করা হয়েছে, যা একটি চীনা বাগানের মতো দেখা যায়।

Art Gallery Building
আর্ট গ্যালারির মূল ভবন। ছবি: ডিজেইন

স্থানটির উত্তর-পশ্চিম দিকে একটি কমিউনিটি ক্যান্টিন রয়েছে। এখানে গ্যালারি গুচ্ছের দিকে মুখ করা একটি প্রবেশপথ রয়েছে। এছাড়াও স্থানীয় সম্প্রদায়ের ব্যবহৃত প্রধান রাস্তার দিকে মুখ করা অন্য প্রবেশপথ দিয়েও এই গ্যালারিতে প্রবেশ করা যায়।

করিডোরগুলো অবশেষে স্থানটির একেবারে দক্ষিণ-পূর্বে অবস্থিত চূড়ান্ত গ্যালারিতে গিয়ে শেষ হয়। এর বৈশিষ্ট্য হলো একটি উষ্ণ রঙের কংক্রিটের ছাদ, যা দুই প্রান্ত থেকে ঢালু হয়ে নেমে এসে কেন্দ্রে মিলিত হয়েছে। এটিকে একটি মৃদু ঢেউয়ের আকার তৈরি করা হয়েছে। উঁচু পাশের জানালাগুলো আলো ছেঁকে দেয় এবং ঢেউখেলানো ছাদে গাছের ছায়া ফেলে।

ক্যান্টিলিভার ছাদ পুরো ভবনটিকে আবৃত করে রেখেছে। ভবনটির সামনের অংশ একটি দ্বিগুণ-উচ্চতার তোরণ পরিবেষ্টিত। এটি এলাকার বাসিন্দাদের জন্য একটি সুরক্ষিত সামাজিক স্থান হিসেবেও বিবেচনা করা হয়।

নিচতলায় রয়েছে খোলামেলা ক্যান্টিন-শৈলীর খাবারের জায়গা এবং খোলা চত্বরে বাইরে বসার ব্যবস্থা। প্রথম তলায় ব্যক্তিগত ডাইনিং রুম রয়েছে।

ভেক্টর আর্কিটেক্টস চীনের বিভিন্ন শহরে রিট্রিট ব্র্যান্ড অরণ্য-এর জন্য একাধিক প্রকল্প নির্মাণ করেছে। সাম্প্রতিক উদাহরণগুলোর মধ্যে রয়েছে নলাকার কংক্রিটের লাইটওয়েল সহ উলিংশান আই স্টোন স্প্রিং স্পা এবং একশিলা চ্যাপেল অফ মিউজিক।

Related Posts

সিউলের হাইওয়ে ভেঙে নদী ফিরিয়ে আনতেই কমল যানজট

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মাঝ দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদীর নাম চেওংগিয়েচন। এক সময় নগরায়নের কারণে এই…

হোমালি যেনো রেস্তোরাঁ নয় ধান গাছের জীবন গল্প

নিউইয়র্কের পশ্চিম গ্রামের থাই রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইন যেনো শুধু খাবারের পরিবেশই নয়। এটি একটি সাংস্কৃতিক গল্প বলার মাধ্যমও…

স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের স্থাপত্যশৈলী। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) ২০২৬ সালের পুরস্কার তালিকায় জায়গা করে…

আজকাল স্থপতিরা কেন ভবনের বাইরেও বেশি কিছু ডিজাইন করছেন?

স্থাপত্য বলতে এতদিন আমরা বুঝেছি ইট, কংক্রিট আর কাঁচের কাঠামো তৈরির শিল্প। কিন্তু বর্তমান সময়ে এই ধারণা বদলে…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

অভিনেতার নিউ ইয়র্কের বাড়িতে এক অবাক করা পল্লীসুলভ ছোঁয়া
সিউলের হাইওয়ে ভেঙে নদী ফিরিয়ে আনতেই কমল যানজট
হোমরালি রেস্তোরাঁ
স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন
আজকাল স্থপতিরা কেন ভবনের বাইরেও বেশি কিছু ডিজাইন করছেন?
স্থাপত্যে প্রায়েমিয়াম ইম্পেরিয়াল পুরস্কার জিতলেন লিবেসকিন্দ
Arch De Trump
কেন স্বেচ্ছায় নিজের “স্থপতি” উপাধি মুছে ফেললেন RIBA সভাপতি?
construction