• Home
  • অ্যাওয়ার্ড
  • বাংলাদেশে প্রথম স্থাপত্যের স্বীকৃতি দিতে চালু হচ্ছে পুরস্কার
Award

বাংলাদেশে প্রথম স্থাপত্যের স্বীকৃতি দিতে চালু হচ্ছে পুরস্কার

স্থাপত্য অনেক বড় একটি ক্ষেত্র। দেশে দেশে স্থাপত্যের নান্দনিকতা, টেকসই ডিজাইন ও নকশা এবং আরও নানা শর্তের উপর স্থাপত্যের স্বীকৃতি প্রদান করা হয়। বাংলাদেশে স্থপতি ও স্থাপত্যকে স্বীকৃতি দেয়ার বিশেষ কোন ব্যবস্থা এতদিন না থাকলে সম্প্রতি চালু হলো ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানী ঢাকায় ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ শীর্ষক এ পুরস্কার প্ল্যাটফর্ম এবং ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রাজধানীর হোটেল শেরাটনে এ অনুষ্ঠান আয়োজন কর হয়।

স্থাপত্য খাতে উৎকর্ষ, টেকসই নকশাভাবনা, জলবায়ু-উপযোগী নির্মাণ এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসার ঘটাতেই এ প্লাটফর্ম তৈরি করা হয়েছে।

দেশের বিশিষ্ট স্থপতি জালাল আহমেদের (এফআইএবি, এফকেআইএ) প্রতিষ্ঠিত ‘আর্কিকানেক্ট’ এবং ‘কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল)’-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

 ‘৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’এই আয়োজনের হোস্ট পার্টনারের ভূমিকা নিয়েছে। কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) যা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রাইভেট সেক্টর আর্ম হিসেবে পরিচিত প্রতিষ্ঠান।

‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’-এর মাধ্যমে বাংলাদেশের উল্লেখযোগ্য স্থাপত্য প্রকল্প, পেশাগত নেতৃত্ব, উদীয়মান প্রতিভা এবং একাডেমিক অবদানকে স্বীকৃতি দেওয়া হবে। পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রয়েছে ‘ডেল্টা সাসটেইনেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স অ্যাওয়ার্ড’, ‘ডেল্টা কনটেক্সচুয়াল অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’, ‘ডেল্টা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’, ‘ডেল্টা আর্কিটেক্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’, ‘ডেল্টা ইমার্জিং আর্কিটেক্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ এবং ‘ডেল্টা আর্কিটেকচারাল স্কলার অ্যাওয়ার্ড’।

তিন দিনব্যাপী ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’-এর প্রথম সংষ্করণের অনুষ্ঠান সম্পন্ন হবে।  

আয়োজকেরা বলেন, পুরস্কারের জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৬ জুলাই এবং চলবে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত। সব ক্যাটাগরিতে অংশগ্রহণ বিনা মূল্যে করা যাবে। ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশের যেকোনো অঞ্চলে নির্মিত প্রকল্পগুলো পুরস্কারের জন্য মনোনয়ন পেতে জমা দেয়া যাবে।

আগামী ১২ থেকে ১৪ নভেম্বর রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হবে ‘৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’। এ আয়োজনটি ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ ও ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’-এর হোস্ট প্ল্যাটফর্ম।

Related Posts

অ্যাডাপটিভ রিইউজ: পুরনো ভবনকে যখন নগর-নীতির হাতিয়ার বানানো হয়

শহর একবারে নতুন করে গড়ে তোলা যায় না। ধাপে ধাপে পুরনোর ওপর যোগ হয় নতুনের। কিন্তু আধুনিক উন্নয়নে…

প্রতি বছর পুড়িয়ে ফেলা হয় যে নগরী

স্থাপত্য মানেই কি ইট, কংক্রিট, ইস্পাত আর বছরের পর বছর টিকে থাকা কোনো ভবন? উত্তরটি যদি হয়—না, তাহলে…

নোডক্র্যাফটের মাটি ঢালাই করা প্রকৃতির কাছাকাছি এক ফার্মহাউজ

ভারতীয় স্থাপত্য প্রতিষ্ঠান নোডক্র্যাফট স্টুডিও বেঙ্গালুরুর উপকণ্ঠে একটি ফার্মহাউজ তৈরি করেছে। যা গড়ে উঠেছে মাটি ঢালাই প্রাচীর এবং…

স্থাপত্যের ভাষায় সুরের মূর্ছনা

যুক্তরাষ্ট্রের ন্যাশভিল শহরকে বলা হয় মিউজিক সিটি। সংগীতই এই নগরের পরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি। সেই শহরের কাম্বারল্যান্ড নদীর…