• Home
  • টপ-পোস্ট
  • ইস্তানবুল মডার্ন: মাছের আঁশের মতো চকচকে এক জাদুঘর
Image

ইস্তানবুল মডার্ন: মাছের আঁশের মতো চকচকে এক জাদুঘর

ইতালীয় স্থাপত্য প্রতিষ্ঠান রেনজো পিয়ানো বিল্ডিং ওয়ার্কশপ সম্প্রতি তুরস্কে তাদের প্রথম প্রকল্প সম্পন্ন করেছে। ইস্তানবুল মডার্ন নামের একটি বিখ্যাত আর্ট মিউজিয়ামের ডিজাইন করেছে তারা। 

দশ হাজার বর্গমিটারের বেশি জায়গা নিয়ে গড়া এই জাদুঘরটি ইস্তানবুলের কারাকয় (Karaköy) উপকূলে অবস্থিত। এই এলাকার ঐতিহাসিক গুরুত্বকে মাথায় রেখেই ভবনটির পুরো ডিজাইন সাজানো হয়েছে।

রেনজো পিয়ানো ইস্তানবুল মডার্নের নির্মাণকাজ সম্পন্ন করেছেন। ছবি: ডিজেইন
গঠন ও আকৃতিতে জাহাজের প্রতিচ্ছবি

ইস্তানবুল মডার্নের গঠন উপর থেকে ভারী। অর্থাৎ, তিনটি আয়তাকার ব্লক একটার উপর একটা সাজিয়ে তোলা হয়েছে। এই বিশেষ আকৃতি জাহাজের রূপকে ইঙ্গিত করার জন্যই ডিজাইন করা হয়েছে। 

স্থপতিদের ভাষ্য অনুযায়ী, বহু শতাব্দী ধরে এই জায়গাটি বন্দর হিসেবে ব্যবহৃত হয়ে আসছ।, আর ভবনের এই রূপরেখা ইউরোপ ও এশিয়ার মধ্যে চলাচল করা বিভিন্ন আকারের জাহাজকে মনে করিয়ে দেয়। সেইসঙ্গে বসফরাস জলপ্রণালী থেকে যেন লাফিয়ে ওঠা কোনো সামুদ্রিক প্রাণীর অবয়বও ফুটে ওঠে এতে।

এতে আধুনিক শিল্পকলার জন্য গ্যালারি রয়েছে। ছবি: ডিজেইন
মাছের আঁশের মতো মুখাবয়বটি বানানো আলুমিনিয়াম প্যানেলে

ভবনটির পুরো বাইরের অংশ ঢাকা রয়েছে প্রায় ঝিলমিলে আলুমিনিয়াম প্যানেল দিয়ে। এটি আকাশ ও আলোর পরিবর্তনশীল রঙ সূক্ষ্মভাবে প্রতিফলিত করে। স্থপতিদের মতে, এই প্যানেলগুলো বেছে নেওয়া হয়েছে তাদের প্রতিফলনক্ষমতার জন্য। 

কাছেই থাকা বসফরাসের চকচকে জলরাশি আর মাছের আঁশের প্রতিফলনশীল রূপ থেকে এই ধারণা নেওয়া হয়েছে। থ্রি-ডি আকারের আলুমিনিয়াম প্যানেল সূর্যালোকের সঙ্গে খেলা করে, যার ফলে তৈরি হয় ঝিলমিলে, রঙধনুর মতো এক আবরণ। দেখতে অনেকটা মাছের আঁশের মতো।

এর ছাদে একটি বড় টেরাস রয়েছে। ছবি: ডিজেইন
জাদুঘরের বিভিন্ন স্তর

জাদুঘরের নিচতলা কাচের বড় বড় প্যানেলে মোড়া। এখান থেকে সামনের ওয়াটারফ্রন্ট প্রমেনাডের দৃশ্য দেখা যায়। এই তলায় রয়েছে গ্রন্থাগার, একটি ক্যাফে, উপহার সামগ্রীর দোকান, পাশাপাশি শিক্ষা, প্রদর্শনী ও অনুষ্ঠান আয়োজনের জায়গা। 

স্থপতিদের ভাষায়, ভবনের এই স্বচ্ছ ও সহজগম্য নকশা জাদুঘরের মূল দর্শনকেই প্রতিফলিত করে। আর তা হলো দর্শকদের জন্য বহুমাত্রিক অভিজ্ঞতা তৈরি করা, যেখানে বর্তমান সময়ের শিল্পের বৈচিত্র্য থেকে অনুপ্রাণিত প্রদর্শনী ও কর্মসূচি থাকে। 

ভবনের সেকশনের ছবি। ছবি: আর্ক২০

প্রথম তলায় রয়েছে আলোকচিত্র বিষয়ক গ্যালারি, সাময়িক প্রদর্শনীর জায়গা, স্টাফদের অফিস, একটি রেস্তোরাঁ, টেরাস এবং আরও কিছু অনুষ্ঠান ও শিক্ষার কক্ষ। জাদুঘরের স্থায়ী সংগ্রহ রাখা হয়েছে দ্বিতীয় তলায়।

জাদুঘরের নিচতলা কাচের বড় বড় প্যানেলে মোড়া। ছবি: আর্ক২০
ছাদের টেরাস ও প্রতিফলিত জলাধার

ভবনের ছাদে রয়েছে একটি বড় টেরাস, যার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি প্রতিফলিত জলাধার। এই জলাধারকে বসফরাস প্রণালীরই একটি সম্প্রসারিত রূপ হিসেবে কল্পনা করা হয়েছে, যা দর্শকদের জন্য এক ধরনের দৃশ্যগত ধারাবাহিকতা তৈরি করে।

সমকালীন শিল্পকর্ম প্রদর্শনের জন্য আছে একাধিক গ্যালারি। ছবি: আর্ক২০

রেনজো পিয়ানো বিল্ডিং ওয়ার্কশপের ইস্তানবুল মডার্ন শুধু একটি জাদুঘরের মাঝেই সীমাবদ্ধ নয়, এটি শহরের ইতিহাস, ভূগোল আর সংস্কৃতিকে একসূত্রে গাঁথার একটি স্থাপত্য প্রয়াস। জাহাজের আকৃতি, মাছের আঁশের মতো চকচকে মুখাবয়ব আর বসফরাসের প্রতিচ্ছবি বহনকারী ছাদের জলাধার এই সবকিছু মিলিয়ে ভবনটি ইস্তানবুলের সমুদ্রকেন্দ্রিক পরিচয়কেই যেন নতুন করে তুলে ধরে। 

তথ্যসূত্র:

ডিজেইন

Related Posts

বালি’র জঙ্গলে এক চার পাতার ভিলা

ইন্দোনেশিয়ার বালির পূর্বাঞ্চলের সিদেমেন—সবুজ পাহাড়, ধানক্ষেত, ঘন উদ্ভিদ এবং আগ্নেয় পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত একটি অঞ্চল। এই…

বাউহাউস বিশ্ববিদ্যালয়ের গাছের ডালই এখন অপোজিট অফিসের নতুন ঠিকানা 

স্থাপত্য অফিস বললেই সাধারণত মনে আসে কাচঘেরা বড় ভবন, খোলা ডেস্ক আর শহরের চড়া ভাড়া। জার্মানির মিউনিখভিত্তিক স্থাপত্য…

স্থাপত্যের মৃত্যুর পর কী হয়?

স্থাপত্যের জীবন সাধারণত ব্যবহারকে কেন্দ্র করে আবর্তিত হয়। একটি ভবন নির্মিত হয় মানুষের বসবাস, কাজ, বিনোদন, বাণিজ্য কিংবা…

জল স্থলের মিশেলে নেদারল্যান্ডের জলের জীবন

নেদারল্যান্ডসের স্থাপত্যের সঙ্গে জল যেন অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। দেশটির ভূপ্রকৃতি, পোল্ডার, খাল, নদী, হ্রদ এবং জলাভূমি মানুষের বসতি…

আমস্টারডামের নতুন গ্রন্থাগার: প্রতিবেশীদের এক “লিভিং রুম”

বই আর তাকে ভরা পুরোনো ধাঁচের গ্রন্থাগারের ধারণাটা এখন বদলে যাচ্ছে। ডাচ তিনটি স্থাপত্য প্রতিষ্ঠান ম্যাটার মেকার্স, এডব্লিউআর…

চীনের জলাভূমির নীরবতায় দাঁড়িয়ে থাকা ইস্পাতের এক কবিতা

প্রকৃতি দেখার জন্য মানুষ চিরকালই উঁচু জায়গা খুঁজেছে। কিন্তু স্থাপত্য কীভাবে সেই দেখাকে একটা যাত্রায় রূপ দিতে পারে…

গাছের চারপাশে বোনা লুয়ান্ডার নতুন গ্রন্থাগার

আঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় স্প্যানিশ স্থাপত্য প্রতিষ্ঠান টিপসা আরকিটেক্তুরা সম্প্রতি একটি গ্রন্থাগারের ডিজাইন সম্পন্ন করেছে। যেখানে গাছপালাকে সরিয়ে না…

কংক্রিটের আড়ালে সাও পাওলোর স্থাপত্য ও নগরজীবন

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোকে অনেকে শুধু একটি কংক্রিটের জঙ্গল হিসেবে চেনেন। রিও দে জেনেইরোর সৈকত বা ব্রাজিলের…

শতবর্ষী গুদাম যেভাবে কার্পেট শোরুম হলো

মুম্বাইয়ের ভিক্টোরিয়ান টেক্সটাইলের শতবর্ষী গুদামের নাম হয়েছে জয়পুর কার্পেট। তবে আজ তার জরাজীর্ণতা ঘুচে রূপ নিয়েছে নতুন ঠিকানায়।…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

চীন ও নেপালের সাম্প্রতিক বন্যা এবং আমাদের যা করণীয়
within the earth
ব্রিক ইন আর্কিটেকচার অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য আবেদন শুরু হয়েছে
water tower
architecture
barbican
বালি’র জঙ্গলে এক চার পাতার ভিলা
মার্বেলের বর্জ্যে বানানো আর্বান মাইক্রো স্থাপত্য ফার্নিচার
ZHA বুনছে আজারবাইজানের পাইন বনে ‘বাকু এক্সপো সিটি’