• Home
  • অ্যাওয়ার্ড
  • ব্রিক ইন আর্কিটেকচার অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য আবেদন শুরু হয়েছে
Image

ব্রিক ইন আর্কিটেকচার অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য আবেদন শুরু হয়েছে

যুক্তরাষ্ট্রের ব্রিক ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন তাদের বার্ষিক “দ্য ব্রিক ইন আর্কিটেকচার অ্যাওয়ার্ডস ২০২৬”-এর জন্য এন্ট্রি জমা নেওয়া শুরু করেছে। এই পুরস্কার বিশ্বজুড়ে ইট দিয়ে তৈরি সেরা স্থাপনাগুলোকে স্বীকৃতি দেয়। আগ্রহীরা আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে প্রকল্প জমা দিতে পারবেন।

১৯৮৯ সালে চালু হওয়া এই পুরস্কারের লক্ষ্য এমন স্থাপত্য প্রকল্পকে তুলে ধরা, যেগুলো ডিজাইনে নতুনত্ব আনে এবং ইটের ব্যবহারে দক্ষতা দেখায়। আয়োজকরা বলেছে, এই পুরস্কার এমন প্রকল্পকে সম্মান জানায় যেখানে সৃজনশীলতা, কারিগরি দক্ষতা ও উদ্ভাবন একসাথে দেখা যায়।

এবার মোট নয়টি বিভাগে প্রতিযোগিতা হবে। সেগুলো হলো- থিন ব্রিক, ইন্টারন্যাশনাল, রেসিডেনশিয়াল সিঙ্গেল ফ্যামিলি, কমার্শিয়াল, রেসিডেনশিয়াল মাল্টি-ফ্যামিলি, এডুকেশন (কলেজ-বিশ্ববিদ্যালয়), এডুকেশন (কে-১২), পেভিং অ্যান্ড ল্যান্ডস্কেপিং এবং হিস্টোরিক রেনোভেশন। 

৬৪ ইউনিভার্সিটি প্লেস” গত বছরের ক্রাফটসম্যানশিপ অ্যাওয়ার্ড পেয়েছিল। ছবি: ডিজেইন

বেশিরভাগ বিভাগ শুধু যুক্তরাষ্ট্রের প্রকল্পের জন্য। তবে আন্তর্জাতিক বিভাগে বিশ্বের যেকোনো দেশের প্রকল্প অংশ নিতে পারে। প্রতিটি বিভাগে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড ও বেস্ট ইন ক্লাস পুরস্কার দেওয়া হয়। এর বাইরে দক্ষ রাজমিস্ত্রিদের জন্য আলাদাভাবে দেওয়া হয় “ক্রাফটসম্যানশিপ অ্যাওয়ার্ড”।

গত বছর, অর্থাৎ ২০২৫ সালের আসরে ১২০টি প্রকল্প থেকে ৪২টি বিজয়ী নির্বাচিত হয়েছিল। যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, কানাডা, চীন, কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকার স্থপতিদের নিয়ে গঠিত জুরি বোর্ড এই বিচার করেছিল। 

বিজয়ীদের মধ্যে ছিল মোটো ডিজাইনশপ ডিজাইন করা ড্রেক্সেল ইউনিভার্সিটির মায়ার্স হল সুইচগিয়ার ভবন, যা শিক্ষা বিভাগে সেরার পুরস্কার পায়। এছাড়া কেপিএফ-এর ডিজাইন করা ১১-তলা আবাসিক ভবন “৬৪ ইউনিভার্সিটি প্লেস” তার সুন্দর ম্যাসনরি আর্চের জন্য ক্রাফটসম্যানশিপ অ্যাওয়ার্ড পায়, যে কাজ করেছিল এসএনজি ব্রিক অ্যান্ড স্টোন।

পরবর্তী বছরের গালায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ছবি: ডিজেইন

ব্রিক ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ট্রিসিয়া মাওয়ার বলেন, গত বছরের বিজয়ী প্রকল্পগুলো দেখিয়েছে ইট কেন এখনো একটি টেকসই নির্মাণ উপকরণ। কারণ এটি টেকসই, আগুন প্রতিরোধী, জ্বালানি সাশ্রয়ী এবং যেকোনো ধরনের নকশায় ব্যবহারযোগ্য।

২০২৬ সালের বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে ২০২৭ সালের ৮ এপ্রিল, যুক্তরাষ্ট্রের টেনেসিতে ন্যাশভিলে অনুষ্ঠিত ন্যাশনাল ক্লে ব্রিক এক্সপোর সময়। সেখানে “ব্রিক এক্সিলেন্স গালা” নামের অনুষ্ঠানে তিনশোরও বেশি স্থপতি, উৎপাদক ও ডিজাইনার উপস্থিত থাকবেন।

তথ্যসূত্র: 

ডিজেইন

Related Posts

ওয়াটার টাওয়ার: স্থাপত্যের ঐতিহ্য ও পুনর্জাগরনের এক অনন্য সংলাপ

স্থাপত্য কখনো শুধু একটি ভবন বা কাঠামো নির্মাণের বিষয় নয়। এটি একটি নির্দিষ্ট স্থান, তার ইতিহাস, প্রকৃতি, সংস্কৃতি…

বৈশ্বিক স্থাপত্য কি সত্যিকার অর্থে স্থানীয় হতে পারে?

স্থাপত্য আজ ক্রমশই বৈশ্বিক রূপ নিচ্ছে। ডিজাইন করছেন এক দেশের স্থপতিরা, প্রকৌশলের কাজ করছেন অন্যদেশের কেউ, আবার নির্মাণ…

বারবিক্যানের স্থাপত্য যখন ঘরের আসবাবে

লন্ডনের বিখ্যাত বারবিক্যান এস্টেটের স্থাপত্য এবার প্রবেশ করছে অন্দরমহলে। মেড (made.com) ও বারবিক্যান যৌথভাবে এমন একটি হোমওয়্যার সংগ্রহশালা…

বালি’র জঙ্গলে এক চার পাতার ভিলা

ইন্দোনেশিয়ার বালির পূর্বাঞ্চলের সিদেমেন—সবুজ পাহাড়, ধানক্ষেত, ঘন উদ্ভিদ এবং আগ্নেয় পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত একটি অঞ্চল। এই…

মার্বেলের বর্জ্যে বানানো আর্বান মাইক্রো স্থাপত্য ফার্নিচার

ইতালির টাস্কানি অঞ্চলের ক্যারারা শহর হাজার বছর ধরে পরিচিত তার বিখ্যাত সাদা মার্বেলের জন্য। সেই মার্বেল খনন করে…

ZHA বুনছে আজারবাইজানের পাইন বনে ‘বাকু এক্সপো সিটি’

আজারবাইজানের রাজধানী বাকুকে বলা হয় “বাতাসের শহর”। এমন এক শহর, যেখানে বছরজুড়ে ক্যাস্পিয়ান সাগর ও ইরানি মালভূমি থেকে…

ডিজিটাল যাযাবরদের যুগে শহরের নতুন মালিক কারা?

সম্প্রতি বিশ্বজুড়ে “ডিজিটাল নোম্যাড” বা ঘরে বসে কাজ করা কর্মীর সংখ্যা বাড়ায় শহরের স্থাপত্যও বদলে যাচ্ছে। লিসবন, মেক্সিকো…

বাউহাউস বিশ্ববিদ্যালয়ের গাছের ডালই এখন অপোজিট অফিসের নতুন ঠিকানা 

স্থাপত্য অফিস বললেই সাধারণত মনে আসে কাচঘেরা বড় ভবন, খোলা ডেস্ক আর শহরের চড়া ভাড়া। জার্মানির মিউনিখভিত্তিক স্থাপত্য…

স্থাপত্যের মৃত্যুর পর কী হয়?

স্থাপত্যের জীবন সাধারণত ব্যবহারকে কেন্দ্র করে আবর্তিত হয়। একটি ভবন নির্মিত হয় মানুষের বসবাস, কাজ, বিনোদন, বাণিজ্য কিংবা…