Image

মরক্কোয় বিলাসবহুল রকেট বিল্ডিং

চারদিকে আকাশচুম্বী ভবনের প্রতিযোগিতা চলছে। পাল্লা দিয়ে বাড়ছে একের পর এক আকাশচুম্বী ভবন। সম্প্রতি মরক্কোতে রকেট বিল্ডিং যার আকৃতি দেখতে রকেটের মতো এমন এক স্থাপনার কাজ সম্পন্ন হয়েছে।

স্থাপত্য সংস্থা রাফায়েল দেলা-হোজ এবং হাকিম বেনজেলুনের নকশা করা ২৫০ মিটার উঁচু মোহাম্মদ ষষ্ঠ টাওয়ারটি মরক্কোতে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। এটি দেশটির সর্বোচ্চ এবং আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ ভবন।

মরক্কোর রাজা হিসেবে মোহাম্মদ ষষ্ঠের নামে এ টাওয়ারের নামকরণ করা হয়েছে এই রকেট বিল্ডিংয়ের। ‍তিনি ১৯৯৯ সাল থেকে মরক্কোর রাজা হিসেবে আছেন। এই আকাশচুম্বী ভবনটি মরক্কোর রাজধানী রাবাত এবং ঐতিহাসিক শহর সালে-র মধ্যবর্তী বু রেগ্রেগ নদীর তীরে অবস্থিত। আকাশচুম্বী ভবনটির আকৃতি রকেটের মতো এবং এটি ৫৫ তলা উঁচু।

এর মৃদু বাঁকানো কাঠামোতে অফিস, অ্যাপার্টমেন্ট, প্রদর্শনী স্থান, একটি পর্যবেক্ষণ কেন্দ্র এবং একটি ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেল রয়েছে।

আকাশচুম্বী ভবনটি একটি নিচতলায় একটি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। সেখানে একটি অভ্যর্থনা লবি ও হল, রেস্তোরাঁ, একটি প্রদর্শনী স্থান এবং একটি ব্যাংকের শাখা রয়েছে।

এই টাওয়ারটির ভিত্তি প্রস্তর স্তাপন করে মরক্কোর বিলিয়নিয়ার এবং ব্যাংক অফ আফ্রিকার সিইও ওসমান বেনজেলুনে। এরপর ২০১৭ সালে এই আকাশচুম্বী ভবনটির নির্মাণকাজ শুরু হয়। এটি বেনজেলুনের হোল্ডিং কোম্পানি ও ক্যাপিটাল গ্রুপের একটি শাখা প্রতিষ্ঠান নির্মাণ করে।

মোহাম্মদ ষষ্ঠ টাওয়ারের নিচতলায় সুবিশাল অভ্যর্থনা কক্ষ। ছবি: (নে-ই পার্টনার্স)

মাদ্রিদ-ভিত্তিক রাফায়েল দে লা-হোজ এবং মরক্কোর স্টুডিও হাকিম বেনজেলুন মোহাম্মদ ষষ্ঠ টাওয়ারটিকে একটি রকেট লঞ্চ প্যাডের উপর ডিজাইন করেন। স্থাপিত রকেটের মতো আকৃতিতে এটি ডিজাইন করেন, যা ১৯৬৯ সালে বেনজেলুনের নাসার একটি ফ্লাইট সিমুলেশন পরিদর্শনের স্মৃতি বহন করে।

এই গগনচুম্বী অট্টালিকার দক্ষিণমুখী সম্মুখভাগটি একটি ফটোভোল্টাইক ডাবল স্কিন দিয়ে তৈরি। এই স্কিনগুলো সোলার প্যানেল হিসেবেও কাজ করবে। সৌরশক্তি উৎপাদনের পাশাপাশি তাপীয় সুরক্ষা প্রদানের জন্যই এভাবে ডিজাইন করা হয়েছে রকেট বিল্ডিংয়ের।

এর অভ্যন্তরীণ সজ্জার ডিজাইন করেছেন ফরাসি ডিজাইনার পিয়ের-ইভ রোশন। ডিজাইনার এই টাওয়ারে সাদা মার্বেল, ব্রোঞ্জ, ব্রাশড ব্রাস, কর্ডোবা লেদার, সিরামিক জেলিজে টাইলস এবং কাঠের প্যানেলিং-এর মতো উপকরণ ব্যবহার করেন। এসব উপকরণের চমৎকার সমন্বয় এই টাওয়ারকে মার্জিত ও কালজয়ী স্থান তৈরি হিসেবে জায়গা তৈরি করে দিয়েছে।

২৫০ মিটার উঁচু মোহাম্মদ ষষ্ঠ টাওয়ার কাসাব্লাঙ্কার ২১০ মিটার উঁচু হাসান দ্বিতীয় মসজিদকে ছাড়িয়ে মরক্কোর সবচেয়ে উঁচু ভবনে পরিণত হয়েছে।

আলজেরিয়ার গ্রেট মস্ক অফ আলজিয়ার্স টাওয়ার এবং মিশরের আইকনিক টাওয়ারের পর, এই ভবনটি আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ নির্মিত আকাশচুম্বী ভবন। তবে মিশরের আলামেইন আইকনিক টাওয়ার নামে আরও একটি আকাশচুম্বী ভবন নির্মাণের কথা রয়েছে এ বছরই। আলামেইন নির্মাণ হয়ে গেলে তা মরক্কোর এই রকেট বিল্ডিংকেও ছাড়িয়ে যাবে।

সূত্র: ডিজেইন

Related Posts

পৃথিবীতে ভবিষ্যতে পানির সঙ্কট মিটবে কি?

পানি ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না। মানুষের পানীয় জল, কৃষিকাজ, শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং প্রাকৃতিক…

রাগীব আলী ভবন: নকশাগত মূল্যবোধ ও সমকালীন বাস্তবতা

প্রকল্পের তথ্য রাগীব আলী ভবন (Ragib Ali Bhaban)লিডিং ইউনিভার্সিটি সভ্যতার ইতিহাসে শিক্ষা এমন একটি শক্তি, যা যুগে যুগে…

নিওমের স্বপ্ন প্রকল্পে বিরতি: ২০৩০ পর পর্যন্ত স্থগিত ‘দ্য লাইন’

সৌদি আরবের উচ্চাভিলাষী নগর উন্নয়ন প্রকল্প NEOM-এর কেন্দ্রবিন্দু ‘The Line’ (দ্য লাইন) একসময় ভবিষ্যতের নগর পরিকল্পনার প্রতীক হিসেবে…

ট্রাম্পের প্রস্তাবিত ট্রায়াম্ফাল আর্চ যে কারণে ক্লাসিক্যাল স্থাপত্যের ভুল পাঠ

ক্লাসিক্যাল স্থাপত্যের ভাষা বারবার ইতিহাসের ভিন্ন ভিন্ন রাজনৈতিক মুহূর্তে ফিরে এসেছে। কখনো বিজয়ের প্রতীক হিসেবে, কখনো রাষ্ট্রীয় পরিচয়ের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

গ্লাস প্যাভিলিয়ন: সমকালীন ধ্যানস্থাপত্যে আলো, স্বচ্ছতা ও ঐতিহ্যের সংলাপ
Water Crisis
রাগীব আলী ভবন: নকশাগত মূল্যবোধ ও সমকালীন বাস্তবতা
নিওমের স্বপ্ন প্রকল্পে বিরতি: ২০৩০ পর পর্যন্ত স্থগিত ‘দ্য লাইন’
ট্রাম্পের প্রস্তাবিত ট্রায়াম্ফাল আর্চ যে কারণে ক্লাসিক্যাল স্থাপত্যের ভুল পাঠ
AN’s 2026 Best of Design Awards এ আপনার প্রকল্পটি জমা দিয়েছেন তো?
মুরগির ঘরের নকশা: মানুষ ও প্রাণীর একসঙ্গে থাকার নতুন ভাবনা
Takwa Mosq.
Concreate