শিট পাইলের যত কথা

শিট পাইলিং কি আমরা কতজন বুঝি? বাসা বাড়ি নির্মাণ করতে গেলেও অনেক সময় শিট পাইলিং করতে হয়। আর শিট পাইলিং নিয়ে নানা প্রশ্নের উত্তর দিবেন স্থপতি সুবীর কুমার সাহা।

  • শিট পাইল বলতে কী বোঝায়?

পাতলা স্টিলের শিট, কংক্রিট স্ল্যাব, কাঠের তক্তা প্রভৃতিকে একটির সঙ্গে আরেকটি যুক্ত করে ভূ-গর্ভস্থ মাটিতে স্থাপন করে মাটি বা পানি ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো ব্যবহার করা হয়, তাকে বলা হয় শিট পাইল।

  • কী কী কাজে শিট পাইল ব্যবহার করা হয়?

সাধারণত যে উদ্দেশ্যে শিট পাইল ব্যবহৃত হয়Ñ

  • বাল্কহেড নির্মাণে
    • ডক এবং পোতাশ্রয় নির্মাণে
    • সি-ওয়াল, ব্রেক ওয়াটার নির্মাণে
    • ভূ-গর্ভস্থ পানি চলাচলকে বাধা প্রদানে
    • নদী, খাল, পুকুর, সমুদ্র বা যেকোনো জলাশয় পাড়কে ভাঙন থেকে রক্ষা করতে
    • ভিত্তি এবং ভিত্তির নিম্নস্থ মাটিকে সীমাবদ্ধ রাখতে এবং পার্শ্বসরণ প্রতিরোধে
    • কাঠামোর ভিত্তি ক্ষয়প্রাপ্ত হওয়া থেকে রক্ষা করতে
    • ড্যামের নিচে বাধা দানে (ঈঁঃ ঙভভ) দেয়াল হিসেবে ব্যবহারে
    • ভিত্তির খাদের খাড়া পার্শ্বকে প্রতিরোধ করতে
    • মাটিকে সীমাবদ্ধ করার ফলে ভারবহন ক্ষমতা বাড়াতে।
  • শিট পাইল দেয়াল বলতে কী বোঝায়?

মাটিকে ধরে রাখার উদ্দেশ্যে পাশাপাশি সারিবদ্ধভাবে শিট পাইল মাটির অভ্যন্তরে বসিয়ে যে ধারাবাহিক খাড়া দেয়াল নির্মাণ করা হয়, তাকে শিট পাইল দেয়াল বলে।

  • শিট পাইল দেয়াল ব্যবহারভেদে কত প্রকার ও কী কী?

ব্যবহারভেদে শিট পাইল দেয়াল তিন প্রকার। যেমন-

  1. ক্যান্টিলিভার শিট পাইলিং
  2. অ্যাংকরড শিট পাইলিং
  3. ব্রেসড শিটিং।
  • শিট পাইল দেয়াল কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

শিট পাইল দেয়াল সাধারণত পানিতে কোনো কাঠামো স্থাপনে, অস্থায়ী এবং কম ভারী নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

  • ক্যান্টিলিভার শিট পাইলিং কী?

যে শিট পাইল দেয়ালের উচ্চতা ৩ মিটারের চেয়ে কম, তাকে ক্যান্টিলিভার শিট পাইলিং বলে।

  • অ্যাংকরড শিট পাইলিং কী?

যে শিট পাইল দেয়াল উচ্চতায় বেশি তাকে অ্যাংকরড শিট পাইলিং বলে। এর ওপরের ভূমিতলের কাছে অথবা ওপরের ভূমিতলে অ্যাংকর রড থাকে। 

প্রকাশকাল: বন্ধন, ৮২তম সংখ্যা, ফেব্রুয়ারি ২০১৭।

প্রকৌশলী সুবীর কুমার সাহা
+ posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top