হরেক রকম ফর্ম ওয়ার্র্ক (সাটারিং)

অধুনা স্থাপত্যশিল্পে নান্দনিকতার মূলে যেমন রয়েছে মননশীল শৈল্পিকতা ও স্থপতির দক্ষতা ঠিক তেমন সেগুলোকে বাস্তবে রূপদানের ক্ষেত্রে রয়েছে ফর্ম ওয়ার্ক (Form Work)। হ্যাঁ, পাঠক আজ আমরা জানব ফর্ম ওয়ার্ক কী? ফার্ম ওয়ার্ক হচ্ছে একধরনের ছাঁচ, সাধারণভাবে বলতে গেলে সদ্য ঢালাইকৃত কংক্রিটকে জমিয়ে নির্দিষ্ট আকার প্রদানের জন্য কাঠ, প্লাইবোর্ড, প্লাস্টিক বা লোহা দিয়ে যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে ফর্ম ওয়ার্ক বা সাটারিং বলা হয়। ফর্ম ওয়ার্ক ঠিক ছাঁচের মতো কাজ করে, যা কি না ঢালাইকৃত কংক্রিট প্রয়োজনীয় শক্তি অর্জন করার পরে খুলে ফেলা হয় এবং তৈরি হয়ে যায় স্থপতির স্কেচের প্রয়োজনীয় উপাংশ। এতে সঠিকভাবে সব আরসিসি ফ্রেম স্ট্রাকচার বহুতল ভবন ফর্ম ওয়ার্কের মাধ্যমেই নিখুঁত ও নির্ভুলভাবে ড্রয়িংয়ের সঙ্গে সাদৃশ্য করে নির্মাণ করা সম্ভব। বর্তমানে বহুতল ভবনের জন্য বেশি ব্যয়সাপেক্ষ স্টিল ফর্ম ওয়ার্ক বহুল ব্যবহৃত হচ্ছে। কাজের গুণগতমান ঠিক রাখা, বারবার নির্মাণে ব্যবহার করা, দ্রুত খোলা ও অপসারণ করা, সমতল ও মসৃণপৃষ্ঠ প্রদান, অধিক ভারবহন, ওয়াটার টাইড, বাঁকানো বা সংকোচন হওয়া থেকে মুক্তসহ নানা সুবিধার জন্য স্টিল ফর্ম ওয়ার্ক নির্মাণে বহুল ব্যবহৃত প্রক্রিয়া। অন্যান্য ফর্ম ওয়ার্কের মধ্যে সবচেয়ে বেশি এবং ভালো মানের ঢালাইপৃষ্ঠের জন্য স্টিল ফর্ম ওয়ার্ক এখন অদ্বিতীয়।

ফর্ম ওয়ার্কের রকমফের

নির্মাণসামগ্রী অনুযায়ী ফর্ম ওয়ার্ক প্রধানত তিন প্রকার। যথা-

১. স্টিল ফর্ম ওয়ার্ক (Steel Form Work).

২. প্লাইউড ফর্ম ওয়ার্ক (Ply Wood Form Work).

৩. টিম্বার ফর্ম ওয়ার্ক (Timber Form Work).

কিন্তু টিম্বার বা কাঠের ফর্ম ওয়ার্কের সঙ্গে নানাবিধ ফর্ম ওয়ার্কের মিশ্রণ দেখা যায়। যেমন, কলাম করা হয় স্টিল ফর্ম ওয়ার্ক দিয়ে আর অন্যান্য উপাংশ যেমন- ছাদ, বিম, ওয়াল করা হয় টিম্বার ফর্ম ওয়ার্কের মাধ্যমে। আবার ফেয়ার সারফেসের জন্য অনেক স্থানে প্লাইউডের ফর্ম ওয়ার্ক ব্যবহার করা হয়। ঠিক ছাদের বা বিমের ভার্টিক্যাল সাপোর্ট বা প্রপ্্স (চৎড়ঢ়ং) হিসেবে স্টিল প্রপ্্স বা বাঁশ উভয়ই একত্রে ব্যবহার হতে দেখা যায়।

যেসব কাঠামোর উপাংশ নির্মাণে ফর্ম ওয়ার্কের প্রয়োজন-

  • ওয়াল, কলাম, স্ট্রেপ, কম্বাইন্ড প্রভৃতি ফুটিংয়ে
  • কলাম (Column).
  • আরসিসি ওয়াল এবং Wall corner.
  • আরসিসি বিম (R.C.C Beam).
  • আরসিসি স্ল্যাব (R.C.C Slab).
  • আরসিসি সিঁড়ি (R.C.C Stair).
  • শেল রুফ স্ট্রাকচার (Shell roof Structure).
  • ডোম রুফ স্ট্রাকচার (Dome roof Structure).
  • ওয়াটার রিজারভার ওয়াল (Water Resirviour Wall).
  • শিয়ার ওয়াল (Shear Wall).
  • সেতু জবা কালভার্ট স্ল্যাব (Bridge or Culvart Slab).
  • ভূগর্ভস্থ নির্মাণে (Sub way Construction).
ভিনা উড

এসব উপাংশ সচরাচর ফর্ম ওয়ার্ক করেই নির্মাণ করা হলেও আরও অনেক ক্ষেত্রে ফর্ম ওয়ার্কের ব্যবহার লক্ষণীয়।

ভালো ফর্ম ওয়ার্কের প্রয়োজনীয় গুণাগুণ

  • একটি ভালো ফর্ম ওয়ার্কের নির্দিষ্ট কিছু গুণাগুণ থাকে-
  • এটা খুব শক্ত হবে। অর্থাৎ ঢালাইকালীন সমস্ত প্রকার লোড (কংক্রিটের ওজন, কম্পালশন এবং কিউরিং, মেশিনারিজ ওয়েট) বহন উপযোগী হবে
  • ফর্ম ওয়ার্কের ব্যবহৃত মালামাল সস্তা, সহজপ্রাপ্য, পুনর্ব্যবহারযোগ্য এবং সুন্দর হবে
  • এটা পর্যাপ্ত দৃঢ় হবে, যাতে ডিফ্লেকশনজনিত কারণে কাঠামোর প্রকৃত আকৃতির কোনো পরিবর্তন না ঘটে
  • এটা পানিরোধী (Water Tide) হবে, যাতে কংক্রিট থেকে কোনো পানি শোষণ করতে না পারে
  • ফর্ম ওয়ার্ক যত সম্ভব হালকা (Light) হবে
  • এটা সহজে নির্মাণ এবং খুলে ফেলা সম্ভব হবে
  • কংক্রিটের সংস্পর্শ ফর্ম ওয়ার্কের পৃষ্ঠদেশ মসৃণ হবে
  • ফর্ম ওয়ার্কের জোড়গুলো দৃঢ় এবং মজবুত হবে, যাতে সিমেন্টের পানি বা গ্রাউট লিকেজ (Leakaye) না করে
  • অনড় (Stable) এবং মজবুত ভিত্তির ওপর ফর্ম ওয়ার্ক স্থাপন করতে হবে। যেন ফর্ম ওয়ার্কটি দৃঢ় (Fixed) হয়।

ফর্ম ওয়ার্ক নির্মাণের ধাপসমূহ

  • প্রপ্স স্থাপন এবং সেন্টারিং (Support & Centoning).
  • পাতাটন তৈরি করা (Shuttering).
  • ক্যাম্পার প্রদান (Provision of Camber).
  • পরিষ্কার ও পৃষ্ঠ উপযোগীকরণ (Cleaning & Surface Treatment).

প্রপ্স স্থাপন এবং সেন্টারিং

সেন্টারিয়ের জন্য স্টিল বা বাঁশের পোস্ট ব্যবহার করা হয়। বাঁশের প্রপ্স হলে তার নিচে সোল প্লেট স্থাপন করতে হয়। যেমন- বাঁশগুলো Fixed থাকে। সে জন্য 0.1m2 এবং 40 mm পুরুত্বের কাঠ প্লেট হিসেবে ব্যবহৃত হয়। আর স্টিল প্রপ্স হলে তার সোল প্লেট ফিক্সড ওয়েল্ডিং করা থাকে। অনেক সময় মোল প্লেট এবং কাঠের পোস্টের মাঝে দুটি ওয়েজ ব্যবহার করা হয়। স্টিল প্রপ্সের সঙ্গে অনেক সময় আনুভূমিক স্টিল পাইপ ব্যবহার করা হয়।

পাটাতন তৈরি করা

কাঠের তক্তা বা প্লাইউড বা স্টিলশিট পাটাতন তৈরির জন্য ব্যবহার করা হয়। পাটাতনের নিচে ফর্ম ওয়ার্কের দৈর্ঘ্য বরাবর (Yoke) ইওক এবং পাটাতনকে সাপোর্টের জন্য ৩”x২” বা ৩”x৩”   সাইজের বাটন ব্যবহার করা হয়। পাটাতনের লিকেজ বন্ধের জন্য শিটের জয়েন্টে টেপ দিয়ে Water Tide করা হয়। অনেক সময় গ্রাউটও লিকেজ (Leakage) বন্ধের জন্য ব্যবহার করা হয়।

ক্যাম্পার প্রদান

লং স্প্যানবিশিষ্ট কংক্রিট কাঠামোর ক্ষেত্রে ডিফ্লেকশন (Deflection) হ্রাস করতে প্রয়োজন হলে পাটাতনকে কিছুটা ওপরের দিকে ওঠানো হয় এবং বিমের ক্ষেত্রে প্রতিমিটার স্প্যানের জন্য 4mm হারে ক্যাম্পার প্রদান করা হয়। ক্যান্ডিলিভার (Cantiliver) জাতীয় কাঠামোর ক্ষেত্রে বর্ধিত দৈর্ঘ্যরে ১/৩০ হারে মুক্ত প্রাপ্ত উঁচু করতে হয়।

পরিষ্কার ও পৃষ্ঠ উপযোগীকরণ

কংক্রিট স্থাপনের আগে ফর্ম ওয়ার্র্ককে ভালোভাবে পরিষ্কার করতে হয়। পানি দিয়ে ভিজিয়ে সাটারিংকে ভালোভাবে পরিষ্কার করতে হয়, যাতে (সাধারণত কাঠের সাটারিংয়ের ক্ষেত্রে) কংক্রিট থেকে পানি শোধন করতে না পারে।

ফর্ম ওয়ার্ক তৈরি করা যেমন প্রয়োজন ঠিক ততটাই প্রয়োজন অপসারণের। কিন্তু কংক্রিট প্রয়োজনীয় শক্তি অর্জন না করা পর্যন্ত কোনোভাবেই খোলা যাবে না। তাহলে কংক্রিটের স্থায়িত্ব অনেক কমে যাবে।

ফর্ম ওয়ার্ক খোলার সময়

ফর্ম ওয়ার্ক খোলা বা অপসারণের সময়

টোটালকন্তে
ক্রমিক নংকাঠামোর মেম্বারের বর্ণনাসময়
দেয়াল কলাম ও বিমের খাড়া পার্শ্ব১-২ দিন পর
স্ল্যাবের পার্শ্ব সাপোর্ট৩ দিন
৩    স্ল্যাবের তলা
ক. 4.5mm spanপর্যন্ত
খ. 4.5m-এর বেশি span পর্যন্ত বিমের বা আর্চের তলা
৭ দিন
১৪ দিন
ক. 6 m স্প্যান পর্যন্ত
খ. 6 m-এর বেশি span পর্যন্ত
১৪ দিন
২১ দিন

প্রকাশকাল: বন্ধন ৬০তম সংখ্যা, এপ্রিল ২০১৫

প্রকৌশলী সুবীর কুমার সাহা
+ posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top