ভূমির অ্যাংকর
মাটির ওপর চাপা বল প্রয়োগ করলে যদি মাটির আনুভূমিক সরণ ঘটে, তবে সরণ প্রতিরোধ করার জন্য শিট পাইল ব্যবহার করা হয়। এ শিট পাইলিং ওয়ালের আনুভূমিক টান বা অন্যান্য টানা বলকে যার সাহায্যে প্রতিরোধ করা হয়, তাকে ভূমি অ্যাংকর বলে।
কোনো ভিত্তি নির্মাণের জন্য নির্দিষ্ট এলাকায় মাটিকে আবদ্ধ করে সেটাকে প্রবাহমান পানি বা পানি চুয়ানো প্রতিরোধ করার জন্য শিট পাইল ব্যবহার করা হয়। আনুভূমিক বিম বা ওয়েলের (ডধষব) সঙ্গে সংযুক্ত স্টিল টাই রডকে বৃদ্ধি করে অ্যাংকোরেজ প্রদান করা হয়। সাপোর্ট প্রদান করার জন্য পাইলের ওপরের দিকে অ্যাংকোরেজ ব্যবহার করা হয়।
সাধারণত তিন ধরনের অ্যাংকোরেজ ব্যবহার করা হয়। যেমন-
১। ডেডম্যান বা অ্যাংকর প্লেট
২। অ্যাংকর ওয়াল বা অ্যাংকর পাইলের সারি
৩। ব্যাটার পাইল।
ডেডম্যান বা অ্যাংকর প্লেট
মাটির পরোক্ষ চাপকে প্রতিহত করার জন্য ছোট কংক্রিট ব্লক অথবা ধারাবাহিক কংক্রিট বিম হিসেবে ডেডম্যান ব্যবহার করা হয়। যা মূল ভূমির নিচে স্থাপন করা বেশি সুবিধাজনক।
অ্যাংকর ওয়াল বা অ্যাংকর পাইলের সারি
শর্ট শিট পাইলকে ধারাবাহিকভাবে বসিয়ে মাটির পরোক্ষ চাপকে প্রতিরোধব্যবস্থা করা। মাটির অনেক গভীরে বসিয়ে একে দৃঢ়তা প্রদান করা হয়।
ব্যাটার পাইল
টিম্বার বা কংক্রিট পাইলকে অ আকারে তৈরি করে অধিক গভীরতায় শক্ত স্তরের ওপর যে অ্যাংকর ব্যবহার করা হয়, তাকে ব্যাটার পাইল বলে।
অ্যাংকোরেজের অবস্থান
ব্যাকফিলের স্ল্যাইডিং ওয়েজের মধ্যে অ্যাংকোরেজের অবস্থান হলে তা কোনো কাজ করে না। দৃঢ়হীন মাটিতে অথবা ব্যাকফিলের সক্রিয় ওয়েজকে বাধাদান করে ডেডম্যানের ক্ষমতা দুর্বল করে।
দৃঢ়হীন মাটিতে অ্যাংকোরেজ প্রদান করা উচিত নয়। ডেডম্যানের পূর্ণ ক্ষমতা প্রাপ্তির জন্য-
- ব্যাক ফিলে সক্রিয় স্ল্যাইডিং ওয়েজ, পরোক্ষ স্ল্যাইডিং ওয়েজকে বাধা প্রদান করবে না।
- ঢালু রেখার নিচে ডেডম্যানের অবস্থান হলে। অর্থাৎ মাটির অন্তঃস্থ ঘর্ষণ কোণ ϕ হবে।
বালুর মধ্যে অ্যাংকর
যদি ভূপৃষ্ঠ থেকে ডেডম্যানের ওপর পর্যন্ত গভীরতা h. ভূপৃষ্ঠ থেকে ডেডম্যানের নিচ পর্যন্ত গভীরতা H-এর ১/৩ থেকে ১/২-এর কম হলে চিত্র অনুযায়ী ক্ষমতা হিসাব করা হয়।
তা ছাড়া ডেডম্যানের দৈর্ঘ্য খ এবং উচ্চতা য হলে শর্ত সাপেক্ষে চরম ক্ষমতা সূত্রের সাহায্যে যেভাবে নির্ণয় করা হয়-
শক্ত কাদামাটিতে অ্যাংকর
শক্ত কাদামাটিতে ডেডম্যানের অবস্থান হলে ক্ষমতা নির্ণয় করা হয় যেভাবে,
যখন গভীরতা 2 C/ y
তখন, Pa-এর মান শূন্য ধরা হয়।
অ্যাংকরের সুবিধাসমূহ
- অ্যাংকরের নানা ধরনের সুবিধা রয়েছে। সেগুলো হচ্ছে-
- শিট পাইলের ওপর সাপোর্ট প্রদান করে
- বিম বা দেয়ালের সঙ্গে যুক্ত স্টিল টাই রডকে শক্তিশালী করে
- মূল ভূমির নিচে মাটির পরোক্ষ চাপকে প্রতিহত করে
- মাটির বল প্রয়োগ অনুভূমিক সরণ প্রতিহত করে।
ফুটনোট:
ভিন্ন কালারের অংশটুকু বসবে নিচে
এই (√) রুট আছে, তা রুট ওভার হিসেবে ব্যবহৃত হবে।
প্রকাশকালঃ বন্ধন, ১০৪তম সংখ্যা, ডিসেম্বর ২০১৮