Image

তারপিনের নানা ব্যবহার

তারপিন রঙের জগতে অত্যন্ত পরিচিত এক নাম। রং পাতলা, রঙের সঠিক পরিমাপ ও পরিষ্কারের কাজেও তারপিন ব্যবহার করা হয়। এটি একধরনের রাসায়নিক উপাদান; তেল-জাতীয় দ্রাবক। ইংরেজি শব্দ Trupentine Oil বা তারপেন্টাইন অয়েল থেকে তারপিন শব্দটি এসেছে। এর উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ টেরিবিনথে থেকে, যা একটি গাছের নাম। এটি একধরনের গাছ। এই গাছ প্রথম দিকে রজন উৎপাদনে ব্যাপক ব্যবহৃত হতো।

তারপিনের ব্যবহার

  • রং পাতলা করার কাজে
  • বিভিন্ন প্রকার জৈব দ্রবণ ব্যবহারের উপযোগী করতে
  • রঙের সঠিক পরিমাপ নির্ধারণে
  • ব্রাশ পরিষ্কার করতে (পরেরবার ব্যবহারের জন্য)
  • কাজ শেষে হাত পরিষ্কার করার কাজে।

তারপিনের উৎপাদন

বিভিন্ন জাতের জীবন্ত পাইনগাছ থেকে খেজুরের রস সংগ্রহ করার মতো করে প্রথমে রজন সংগ্রহ করা হয়, পরে পাতন ও বাষ্পপাতন প্রক্রিয়ায় তারপিন তেল সংগ্রহ করা হয়। তারপিন তেল দেখতে তরল। রং হালকা হলদেটে। আঠালো জাতীয়।

তারপিনের উৎস

শুরুর দিকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের পাইনগাছ থেকে তারপিন তেল সংগ্রহ করা হতো। তবে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলেছে এ তেলের উৎস। আজকাল চীন, স্কেকিও এবং সাইপ্রিয়ান অঞ্চলের পাইনগাছ থেকে তারপিন তেল উৎপাদন করা হয়।

তারপিন তেল উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সামুদ্রিক পাইন, আলেপ্পো পাইন, মধ্যচীন ও দক্ষিণ চীনের পাইন, সুমাত্রান পাইন, লংলিফ পাইন, যা আমেরিকার দক্ষিণাঞ্চলের টেক্সাস, মেরিল্যান্ড মধ্য ও সেন্ট্রাল ফ্লোরিডায় পাওয়া যায়। সামুদ্রিক অঞ্চলের পাইনগাছকে বলা হয় পাইনাস পাইনেস্টার, আলোপ্পো অঞ্চলের পাইনকে বলা হয় পাইনাস হ্যালিপেনসিস, দক্ষিণাঞ্চলীয় ও মধ্য চীনের পাইনকে পাইনাস ম্যাসোনিয়ানা নামে পরিচিত। এ ছাড়া সুমাত্রার পাইন পাইনাস মারকুসি, আর লংলিফ অঞ্চলের পাইন পাইনাস প্যালোট্রিস নামে পরিচিত। এ পাইনগাছ পাইনাস টাডিয়া লবালি পাইন নামে সর্বাধিক পরিচিত। এগুলো সেন্ট্রাল টেক্সাস থেকে ফ্লোরিডা উত্তর দেলওয়ারা থেকে দক্ষিণ নিউ জার্সি পর্যন্ত বিস্তৃত।

বাণিজ্যিকভাবে উৎপাদন

১৯১২ সালে প্রথম পাইনগাছের চাষ শুরু হলেও আমেরিকার ফ্লোরিডার উত্তরাঞ্চলে ১৯৩৬ সালে বাণিজ্যিকভাবে এ গাছের চাষ শুরু হয়। ১৯০৬-২০ সাল পর্যন্ত সিরকা নামে জর্জিয়ার একটি কোম্পানি তারপেন্টাইন সাশ্রয়ী মূল্যে কেনা শুরু করে। এ ছাড়া কানাডিয়ান বাসম কোম্পানি তারপিন তেলের জন্য বিখ্যাত। ওয়েস্টার্ন লারিক্স নামে  ইতালির ভেনিসের একটি কোম্পানি তারপিন কাঁচামাল সরবরাহ করে।

তারপিন সংগ্রহ পদ্ধতি

বাষ্পপাতন প্রক্রিয়ায় গাছ থেকে ক্রুড তেল সংগ্রহ করা হয়। এ ছাড়া পাইন কাঠ থেকে পাতন প্রক্রিয়ায় তারপিন তেল সংগ্রহ করা যায়। এ ছাড়া পাইনগাছের গুঁড়ি, মূল ও কাঠ ন্যাপথা পদ্ধতিতে সংগ্রহ করা হয়। এ ক্ষেত্রে ৯০-১১৫ ডিগ্রি সেলসিয়াস বা ১৯৫-২৪০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেদ্ধ করার পর রজন থেকে পরে তেল সংগ্রহ করা হয়।

তারপিনের বহুবিধ ব্যবহার

তারপিন তেল ঘরোয়া ও বাণিজ্যিক কাজেও ব্যবহৃত হয়। তারপিন প্রাথমিকভাবে দুভাবে ব্যবহার করা হয়। প্রথমটি হচ্ছে দ্রাবক হিসেবে। দ্বিতীয়টি হচ্ছে সংশ্লেষণ হিসেবে। দ্রাবক হিসেবে তারপিন তেল-জাতীয় পেইন্টে ব্যবহৃত হয়। যেমন: বার্নিশের কাজে। রাসায়নিক কোম্পানিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তারপিন। ক্রুড তেলের বদলে বাণিজ্যিকভাবে তারপিন তেল ব্যবহৃত হয়। যেমন: আগে কেরোসিন তেল ব্যবহৃত হতো, এখন তার বদলে তারপিন ব্যবহৃত হয়। রাসায়নিক উপাদানের মিশ্রণের কাজে কাঁচামাল হিসেবে তারপিন ব্যবহৃত হয়। বেশি তাপমাত্রায় তারপিনকে রজন হিসেবে বিক্রি করা হয়ে থাকে।

প্রাচীন যুগে তারপেন্টাইন ও পেট্রোলিয়াম মিশ্রণ করে কয়লার তেল ও কেরোসিন বানিয়ে ঘরোয়া চিকিৎসার কাজে ব্যবহৃত হতো। ঘর্ষণজনিত আঘাতের ক্ষত রোধে ব্যবহার করা হতো পশুর চর্বির সঙ্গে মিশিয়ে। একইভাবে গলার ও স্নায়ু রোগে ব্যবহৃত ওষুধের সঙ্গে তারপিন মেশানো হতো। এ ছাড়া শ্বাস-প্রশ্বাসের রোগীদের ইনহেলার যন্ত্রে তারপিন ব্যবহার করা হয়।

দরদাম

তারপিন যেমন ব্র্যান্ডের কোম্পানির রয়েছে, তেমনি রয়েছে নন-ব্র্যান্ডের বা খোলাবাজারের। ব্র্যান্ডের মধ্যে চার লিটার বা এক গ্যালন তারপিন বিক্রি হয়। আর নন-ব্র্যান্ড বা খোলা এক লিটার তারপিন তেল বাজারে বিক্রি হয়। তবে কোম্পানির সুনামের ওপর দামের তারতম্য নির্ভর করে। কোম্পানিভেদে তারপিনের দাম ও পরিমাণ-

ক্রমিক নামদাম (প্রতি লিটার) টাকা দাম (প্রতি ৫ লিটার) টাকা
বার্জার ১২০-১৫০৫০০-৫৫০
রোমানা১২০-১৫০৫০০-৫৫০
ঝিলিক১০০-১২০৪৫০-৫০০
যমুনা১০০-১২০৪৫০-৫০০

প্রাপ্তিস্থান

দেশের যেকোনো রং বিক্রয়কেন্দ্র ও হার্ডওয়্যার দোকানে কিনতে পাওয়া যায় দরকারি এ তারপিন।

প্রকাশকাল: বন্ধন, ১১১তম সংখ্যা, জুলাই ২০১৯।

Related Posts

বাড়ির নিরাপত্তায় সিকিউরিটি ডোর

ধরন পাল্টে গেলেও বাড়িতে চুরির ঘটনা কিন্তু থেমে নেই। পরিবার নিয়ে কোথাও বেড়াতে গেলে খালি বাড়ি নিয়ে যেন…

অন্দরের আভিজাত্যে ঝাড়বাতি

যে ঘরে নিত্য বসবাস, সে ঘরটি একটু আকর্ষণীয় না হলে কি চলে? নিজের জন্যই হোক বা অতিথিদের কাছে…

এসির হাওয়ায় শীতল ঘর

প্রচন্ড গরমে শীতল পরশ পেতে চান, তাহলে ঘরে এসি লাগান! বৈষ্ণিক তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে এসি ছাড়া টেকাই…

গরমের আরামে সিলিং ফ্যান

অসহ্য গরম! তীব্র রোদের তেজ! ঘর থেকে বাইরে বের হলেই তপ্ত রোদে যেন পুড়ে যায় শরীর। দরদর করে…

ওয়াটার ট্যাপের যত কথা

প্রাত্যহিক জীবনে পানির প্রয়োজনীয়তা যে সীমাহীন তা বলার অপেক্ষা রাখে না। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় পানির…

ইউপিভিসি থ্রেড পাইপ বৃত্তান্ত

দৈনন্দিন জীবনে পানির প্রয়োজনীয়তা কতটা তা বলার অপেক্ষা রাখে না। এমন কোনো স্থাপনা বা ভবন পাওয়া যাবে না,…

পেরেক-কথন

অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের রুম বা ফ্লোর ডেকোরেশন বা সাজসজ্জা করা হালে প্রচলিত এক ধারায় পরিণত হয়েছে। এই…

জিআই পাইপ-কথন

সভ্যতার শুরুর দিকে মানুষ যখন ঘরবাড়ি বানানো শুরু করে, তখন পানীয় জল ও বর্জ্য নিষ্কাশনের প্রয়োজন দেখা দেয়।…

অনন্য পরিষ্কারক থিনার

রঙের জাদুকরদের কাছে থিনার খুব পরিচিত। চিত্রশিল্পের জন্য যেমন রং অপরিহার্য, আবার রঙের দাগ তুলতেও থিনার অপরিহার্য। শুধু…

1 Comments Text
  • buy kratom online usa says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Some online buy kratom online usa retailers offer subscription or auto-ship programs that provide a discount on recurring orders.