• Home
  • স্থাপত্য
  • দক্ষিণ কোরিয়ায় সিউলের আবাসন স্থাপত্যে নতুন দিগন্ত
Image

দক্ষিণ কোরিয়ায় সিউলের আবাসন স্থাপত্যে নতুন দিগন্ত

দক্ষিণ কোরিয়ার সিউল দীর্ঘদিন ধরেই উচ্চঘনত্বের নগর আবাসনের এক অনন্য উদাহরণ। ক্রমবর্ধমান জনসংখ্যা, সীমিত ভূমি এবং উন্নত নগরজীবনের চাহিদা স্থপতিদের সামনে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। 

এই প্রেক্ষাপটে স্টুডিও লিবেস্কিন্ড, এইচজে ডিজাইন পার্টনার্স এবং সামু আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স যৌথভাবে ‘ডেচি স্যাংইয়ং ১ রিডেভেলপমেন্ট’ প্রকল্পের নকশা উন্মোচন করেছে। প্রকল্পটি পুরোনো আবাসিক কমপ্লেক্স প্রতিস্থাপন করবে। একইসাথে আধুনিক নগরজীবন, সবুজ খোলা জায়গা এবং সমসাময়িক স্থাপত্য ভাষার সমন্বয়ে নতুন একটি আবাসিক পরিবেশ গড়ে তুলবে।

পুরোনো কমপ্লেক্সের পরিবর্তে নতুন আবাসিক উন্নয়ন

প্রকল্পটি সিউলের গাংনাম-গুর ডেচি-ডং এলাকায় অবস্থিত বিদ্যমান পাঁচটি ভবনবিশিষ্ট ৬৩০ ইউনিটের আবাসিক কমপ্লেক্সের পরিবর্তে নির্মিত হবে। নতুন পরিকল্পনায় সর্বোচ্চ ৪৯ তলা উচ্চতার ছয়টি আবাসিক টাওয়ার নির্মাণের মাধ্যমে প্রায় এক হাজার আবাসিক ইউনিট তৈরি করা হবে। প্রকল্পটির নির্মাণকাজ শুরু হবে ২০২৭ সালে এবং ২০৩০ সালে শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে।

নতুন পরিকল্পনায় সর্বোচ্চ ৪৯ তলা বিশিষ্ট ছয়টি আবাসিক টাওয়ারে প্রায় ১,০০০ আবাসিক ইউনিট নির্মাণ করা হবে। ছবি: আর্কডেইলি
প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে মাস্টারপ্ল্যান

মাস্টারপ্ল্যানটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে অধিকাংশ অ্যাপার্টমেন্ট থেকে ইয়াংজে স্ট্রিম, তান স্ট্রিম এবং দেমো পর্বতের দিকে খোলা দৃশ্য উপভোগ করা যায়। প্রায় ২ লাখ ৩৩ হাজার ৪০০ বর্গমিটারজুড়ে বিস্তৃত এই উন্নয়নে একটি ১৫ হাজার বর্গমিটারের কেন্দ্রীয় প্লাজা, বিভিন্ন কমিউনিটি সুবিধা এবং তিনতলা বিশিষ্ট ‘স্কাই কমিউনিটি’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া ইয়াংজে স্ট্রিমের দিকে মুখ করা একটি অবজারভেশন লাউঞ্জ প্রকল্পের অন্যতম আকর্ষণ। এর চারপাশে ধাপ আকৃতির সবুজ ছাদ (Terraced Green Roof) পরিকল্পনা করা হয়েছে, যা সংলগ্ন জলাধার-সংলগ্ন পার্কের প্রাকৃতিক ধারাবাহিকতাকে প্রকল্পের ভেতরে সম্প্রসারিত করবে।

‘Celestial’ ধারণায় স্থাপত্যিক পরিচয়

এই আবাসিক উন্নয়নের নকশা ‘Celestial’ বা মহাজাগতিক ধারণা থেকে অনুপ্রাণিত। ছয়টি টাওয়ারের সম্মুখভাগে এমন এক অভিন্ন নকশা ব্যবহার করা হয়েছে, যা দিনের বিভিন্ন সময়ে আলো ও দৃষ্টিকোণের পরিবর্তনের সঙ্গে ভিন্ন ভিন্ন অভিব্যক্তি তৈরি করবে। ফ্যাসাডের জ্যামিতিক বিন্যাস ভবনগুলোকে যেন ঘূর্ণায়মান ও ঊর্ধ্বমুখী গতিশীলতার অনুভূতি দেয় এবং সবগুলো টাওয়ারকে একটি একক স্থাপত্য রচনার অংশ হিসেবে উপস্থাপন করে।

এই আবাসিক উন্নয়নের নকশা ‘Celestial’ বা মহাজাগতিক ধারণা থেকে অনুপ্রাণিত। ছবি: আর্কডেইলি
টেকসই নকশা ও বাসিন্দাকেন্দ্রিক সুবিধা

প্রকল্পের ভবন আবরণে বিল্ডিং-ইন্টিগ্রেটেড ফটোভোলটাইক (BIPV) প্যানেল অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নবায়নযোগ্য শক্তি ব্যবহারে সহায়ক হবে। প্রতিটি ভবনে বাসিন্দাদের জন্য পৃথক সুবিধাসমূহ রাখা হয়েছে এবং অ্যাপার্টমেন্টের সিলিং উচ্চতা ২.৮২ মিটার নির্ধারণ করা হয়েছে, যাতে অভ্যন্তরে প্রাকৃতিক আলো প্রবেশ আরও কার্যকর হয়।

এছাড়া প্রতিটি পরিবারের জন্য গড়ে প্রায় ১৩.২ বর্গমিটার কমিউনিটি স্পেস পরিকল্পনা করা হয়েছে, যা গাংনাম অঞ্চলের অনেক আবাসিক উন্নয়ন প্রকল্পের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

সিউলের পুনর্বিকাশের ধারায় নতুন সংযোজন

ডেচি স্যাংইয়ং ১ প্রকল্পটি সিউলে চলমান বৃহৎ পুনর্বিকাশ উদ্যোগগুলোর একটি গুরুত্বপূর্ণ সংযোজন। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক স্থাপত্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সিউলে একাধিক উচ্চঘনত্বের আবাসিক ও মিশ্র-ব্যবহারের প্রকল্প পরিকল্পিত হয়েছে। এই ধারাবাহিকতায় স্টুডিও লিবেস্কিন্ডের নতুন পরিকল্পনাটি আধুনিক আবাসন, নগর-প্রকৃতি এবং জনপরিসরের সমন্বিত নকশার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন পরিকল্পনাটি আধুনিক আবাসন ও নগর-প্রকৃতির সমন্বিত নকশার উদাহরণ। ছবি: আর্কডেইলি

ডেচি স্যাংইয়ং ১ পুনর্বিকাশ প্রকল্পটি একটি সমসাময়িক আবাসিক স্থাপত্য। যা উন্নত জীবনযাপন, উন্মুক্ত জনপরিসর, প্রাকৃতিক পরিবেশ এবং টেকসই প্রযুক্তিকে একই পরিকল্পনার মধ্যে একত্রিত করার প্রচেষ্টা করেছে। স্টুডিও লিবেস্কিন্ডের এই নকশা সিউলের নগর পুনর্গঠনের ভবিষ্যৎ ধারা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয়, যেখানে উচ্চঘনত্বের আবাসনও হতে পারে নান্দনিক, পরিবেশ-সংবেদনশীল এবং কমিউনিটিকেন্দ্রিক।

তথ্যসূত্র

আর্কডেইলি, প্রকাশকাল: ১৫ জুলাই ২০২৬।

Related Posts

নতুন করে রূপান্তরের পথে যুক্তরাষ্ট্রের বেলভেডের

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিল শহরের অন্যতম পরিচিত জনপরিসর বেলভেডের। আধুনিক স্থাপত্যের কল্যাণে শহরটি নতুন করে রূপান্তরের পথে। দীর্ঘদিন…

ইলন মাস্কের ‘টেরাফ্যাব’ রূপকথা নাকি কংক্রিটের দানব?

যে মানুষটি মঙ্গলে মানববসতি গড়ে তোলার স্বপ্ন দেখেন, তার চিন্তাভাবনা যে শহরের সাধারণ চার দেয়ালের কারখানায় আটকে থাকবে…

হাতির বর্জ্য দিয়ে গড়া থাইল্যান্ডের ‘গোয়া টাওয়ার’

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে, ফাং-এনগা প্রদেশের মাতালাই প্রকল্পের প্রবেশপথে দাঁড়িয়ে আছে এক অস্বাভাবিক স্থাপনা যার নাম, গোয়া টাওয়ার। ইট, কংক্রিট…

শেনজেনে স্তুপাকার স্থাপত্যে গড়া এমভিআরডিভি-র রঙিন গ্রাম

চীনের শেনজেন শহরে একটি সাংস্কৃতিক কমপ্লেক্সের জন্য নতুন ডিজাইন প্রকাশ করেছে ডাচ স্থাপত্য সংস্থা এমভিআরডিভি (MVRDV)। “বিহাইলু আর্ট…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

Belvedere
ইলন মাস্কের ‘টেরাফ্যাব’ রূপকথা নাকি কংক্রিটের দানব?
আবার কি ফিরবে ‘সোনালী আঁশের’ সোনালী দিন?
হাতির বর্জ্য দিয়ে গড়া থাইল্যান্ডের ‘গোয়া টাওয়ার’
শেনজেনে স্তুপাকার স্থাপত্যে গড়া এমভিআরডিভি-র রঙিন গ্রাম
লস অ্যাঞ্জেলেসের রাফি লেয়ারার রঙিন অফিস
সুইডেনের দূষিত জমিতে গোলাপি স্ফটিকের “লিথিয়াম ক্রিস্টাল সনা”
Feltham Cabin
স্নোহেটা-র নতুন মাস্টারপিস: অস্ট্রেলিয়ার বৃহত্তম পারফর্মিং আর্টস সেন্টার