থ্রেড সিল টেপের আঁতিপাঁতি

স্থাপনার প্লাম্বিং, গ্যাস পাইপ লাইন, ল্যাবরেটরির তরল নির্গমন লাইন স্থাপনে অত্যন্ত দরকারি অনুষঙ্গ সিল টেপ। থ্রেড সিল টেপ, প্লাম্বার টেপ, পিটিএফইসহ বিভিন্ন নামে পরিচিত এই টেপ। তবে প্লাম্বার টেপ নামেই অধিক পরিচিত। সাদা, লাল, সবুজ, হলুদ ও নীল এমন বাহারি রঙে তৈরি হয় থ্রেড সিল টেপ। রঙের সঙ্গে কাজেও রয়েছে ভিন্নতা। রংভেদে থ্রেড সিল টেপের ব্যবহার রহস্য ও এর আদ্যোপান্ত নিয়ে এ আয়োজন। 

বিশেষত্ব

এ টেপ স্বাদহীন, গন্ধহীন ও অবিষাক্ত। এটি ব্যাপকভাবে চিকিৎসাসেবা, গ্যাস, রাসায়নিক, প্লাস্টিক, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়। এটি অক্সিজেন, পানি, তেল আর গ্যাস লাইনে ব্যবহারের জন্য উপযুক্ত। এ টেপ সাধারণ কিংবা বিশেষ প্লাম্বিং, ইন্ডাস্ট্রিয়াল সাপোর্টস হাউস, ল্যাবরেটরি এবং সায়েন্টিফিক  কাজে ব্যবহার করা হয়। 

বহুমুখী ব্যবহার

বাজারে অনেক ধরণের থ্রেড সিল টেপ রয়েছে। মূলত পাইপ মেরামতে ব্যবহার করা হয় থ্রেড সিল টেপ। এ টেপ একধরনের পলি টেট্রাফ্লুরোথিলিন, যাকে সংক্ষেপে বলা হয় পিটিএফই। এটা ভেঙে যাওয়া পাইপ জোড়া লাগাতে ব্যবহার করা হয়। পাইপের কোনো জোড়া খুলে গেলে তাও এটি দিয়ে মেরামত করা যায়। এ টেপ দিয়ে জোড়া দিলে পাইপের কোনো ধরনের ক্ষতি হয় না। পাইপের খুলে যাওয়া অংশ জোড়া দিতে তিনবার এই টেপ দিয়ে মোড়াতে হয়। এর বেশিবারও মোড়ানো যায়। তবে অতিরিক্ত পরিমাণে মোড়ালে এর কার্যকারিতা হারাতে পারে। এটি বাণিজ্যিক ও বাসাবাড়ির বিভিন্ন প্লাম্বারের কাজে ব্যবহৃত হয়। পানির পাইপ বা সেন্ট্রাল ফিটিং পাইপ একটির সঙ্গে অপরটির সংযোগ মজবুত করতে এ টেপের ব্যবহারের জুড়ি মেলা ভার। এ ছাড়া এয়ার কম্প্রেসারে অর্থাৎ বায়ু সংকোচন পাইপের কাজেও এটি ব্যবহার করা হয়।

এ টেপটি এনপিটি ফিটিংয়ে ব্যবহার করা হয়। কোনো পাইপ সংযোগের ছিদ্র বন্ধ করতেও রয়েছে এর ব্যবহার। এটি গ্যাসকেট দিয়ে জোড়া দেওয়া হয়। এই টেপ সাধারণত হাতেই ব্যবহার করা হয়। এটাকে টেপিং বলা হয়। টেপিং করে জোড়া দেওয়া নিরাপদ। কোনো প্লাগ ও মেশিনারিজ সরঞ্জমাদিতে ব্যবহার করা যায়। কাস্টস্টিক, তেল, ডিজেল জ্বালানি তেল, পানিবাহী তরল, এলপিজাত প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম সলভেন্টস, বাষ্প, উদ্ভিজ্জ তেল, পানি এবং আরও অনেক বহনকারী পাইপে ব্যবহার করা হয়। 

হরেক আকার ও রঙের সিল টেপ

যুক্তরাজ্য সরকারের গ্যাস নীতি অনুযায়ী পানির পাইপের চেয়ে গ্যাস পাইপের ঘনত্ব বেশি হতে হয়। এই পিটিএফই টেপ উচ্চ চাপের অক্সিজেন সরবরাহ পাইপেও ব্যবহার করা হয়। এর মধ্যে কোনো আঠালো ভাব নেই। নিখুঁতভাবে থ্রেড পাইপ জোড়ার কাজে ব্যবহৃত হয়। এ ধরনের টেপ সাধারণত সাদা রঙের হয়। তবে ভিন্ন ভিন্ন রঙেরও হয়। রঙের ব্যবহারও করা হয় আলাদা আলাদা পাইপলাইনে আলাদা আলাদা কাজের জন্য। যেমন- গ্যাস পাইপের জন্য একধরনের রং আর অক্সিজেন সরবরাহকারী পাইপের জন্য ভিন্ন রঙের সিল টেপ ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে প্রাকৃতিক গ্যাসের পাইপের জন্য হলুদ আর অক্সিজেন পাইপের জন্য সবুজ রঙের সিল টেপ ব্যবহার করা হয়। ১৯৭০ সালে এ ধরনের রঙের ব্যবহার প্রচলন করেন যুক্তরাজ্যের ইউনাসকো পিটিআই লিমিটেড কোম্পানির বিল বেন্টলি নামের এক ব্যক্তি। যুক্তরাজ্যে গ্যাসের জন্য হলুদ আর পানির পাইপের জোড়ার জন্য সবুজ সিল টেপ ব্যবহার করা হয়। বিভিন্ন রঙের সিল টেপের ব্যবহার- 

সাদা

৩ থেকে ৮ ইঞ্চির এনপিটি থ্রেডে পাইপ জোড়ার কাজে ব্যবহার করা হয় যা মূলত সাদা সিল টেপ। এ গ্যাস পাইপের দৈর্ঘ্য, প্রস্ত ও পুরুত্ব হয় আলাদা আলাদা।

হলুদ

১/২ থেকে ২ ইঞ্চি পরিমাপের এনপিটি থ্রেড পাইপের জোড়া দিতে হলুদ রঙের সিল টেপ ব্যবহার করা হয়। ইউরোপ ও আমেরিকায় ব্যবহার হয় বেশি এই সিল টেপ। বাংলাদেশের হলুদ রঙের সিল টেপের ব্যবহার বাসাবাড়িতে কম ব্যবহৃত হয়। তবে শিল্পকারখানার গ্যাসের পাইপে এর বেশি ব্যবহার হয়। 

গোলাপি

১/২ থেকে ২ ইঞ্চি গ্যাসের পাইপে গোলাপি রঙের সিল টেপ ব্যবহার করা হয়। প্রোপেন ও অন্যান্য হাইড্রোকার্বন জ্বালানি পাইপের জোড়া দেওয়ার কাজে এটি বেশ নিরাপদ। গোলাপি পিটিএফই টেপ বায়ু, পানিবাহী লাইন এবং স্পিংলার সিস্টেমের পাইপে ব্যবহার করা হয়। এছাড়াও এ টেপ অক্সিজেন বহন লাইনে ব্যবহার করা হয়। পানি গরম করার পাইপের সঙ্গে সংযুক্তির জন্য ব্যবহার করা হয়। পিটিএফ টেপ ১২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানির পাইপে ব্যবহারের উপযোগী। 

সবুজ

তেলের পাইপ ছাড়াও পিটিএফই ব্যবহার করা হয় অক্সিজেন লাইন সরবরাহকারী ও কিছু মেডিকেল গ্যাসের পাইপ লাইনের কাজে। এটি অক্সিজেন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের জন্য পাইপ সিল করার কাজে ব্যবহার করা হয়।

ধূসর

ধূসর রঙের থ্রেড সিল টেপে থাকে নিকেল। যেটা ধরা যায় না বা কোনো সমস্যা তৈরি করে না সে উপাদানের সরবরাহের জন্য ব্যবহার হয়। স্টেইনলেস স্টিলের পাইপে ধূসর টেপ ব্যবহৃত হয়।

কারখানা ও শিল্পভেদে দুই প্রকারের সিল টেপ হয়। দুই ধরনের টেপই মার্কিনি মানসম্পন্ন। প্রথম ধরনটির নাম এমআইএল-টি ২৭৭৩০-এ। এ ধাঁচের টেপটি সাধারণত শিল্পখাতে ব্যবহার করা হয়। এর পুরুত্ব ৩ দশমিক ৫ এমআইএল। আরেকটির নাম এ-৫৮০৯২। এটাও বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। এ টেপটির ঘনত্ব ১ দশমিক ২ গ্রাম সেন্টিমিটার। এর নিচে ০.০৭৬ মিলি মিটারের টেপটি বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পাইপ লাইনের কাজে ব্যবহৃত হয়। 

নামের হেরফের 

টেফলন টেপ নামে এটি বেশি পরিচিত। কারণ, টেফলন ব্র্যান্ডের টেপ বাজারে ট্রেডমার্ক হিসেবে জনপ্রিয়। টেফলন ট্রেড মার্কের মালিক চেমারস এখন আর এই টেপ উৎপাদন করেন না। তিনি এর ব্যবহার বিধি নিয়ে কাজ করেন। প্লাম্বার টেপের কথা বললে আজকাল থ্রেড সিল টেপকেই বোঝায়। 

গুণাগুণ ও আকার

এ টেপটি এফডিএ গ্রেড গুণমান সম্পন্ন। এর ঘনত্ব ০.২০-১.৬০ মিটার, তাপমাত্রাসহনশীলতা হচ্ছে মাইনাস ১৫০ থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াস। আইএসও এর গুণাগুণ মোতাবেক এ টেপের

  • পুরুত্ব: ০.০৭৫-০.২ মিলি মিটার
  • প্রস্থ: ১২-৩০০ সেন্টিমিটার 
  • দৈর্ঘ্য: ৫ মিটার-৫০ মিটার 
  • ঘনত্ব: ০.২- ১-৩ গ্রাম/ সেন্টিমিটার 

উপরোক্ত পরিমাপের থ্রেড সিল টেপ বিভিন্ন দেশে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। বাংলাদেশে আরএফএল, পেডরোলো, আনোয়ারের এ ওয়ানসহ বিভিন্ন কোম্পানির থ্রেড সিল পাওয়া যায়। দৈর্ঘ্যরে পরিমাপের ওপর এর দাম নির্ধারিত হয়। দৈর্ঘ্য কমবেশির ওপর ভিত্তি করে দামের হেরফের হয়। কোম্পানি, প্রস্থ ও পুরুত্বভেদে থ্রেড পাইপের দরদাম-  

আমদানি রপ্তানি

চীন, ইরান, তুরস্ক, ভারত, লেবানন, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সৌদি আরব, সিরিয়া, চেক প্রজাতন্ত্র এবং অন্যান্য দেশ এ টেপ রপ্তানি করে থাকে। তবে বাংলাদেশ চীন থেকেই এ থ্রেড টেপ আমদানি করে থাকে। আমদানি করা পণ্যে নিজেদের কোম্পানির লোগো ও নাম লেখে পুরো দেশে সরবরাহ করে বিক্রি করা হয়। 

থ্রেড সিল টেপ যেভাবে ব্যবহার করবেন 

  • থ্রেডগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে 
  • বাঁক থাকলে ওভারল্যাপ করতে হবে
  • পুরোনো থ্রেডগুলো বদলে নিতে হবে
  • ছিদ্রগুলোকে পূরণ করে নিতে হবে। 

সাবধানতা

এই টেপের ভুল ব্যবহার বিপদ ডেকে আনতে পারে। অতিরিক্ত মাত্রায় ব্যবহারও ক্ষতিকর। তরল কোনো কিছুর পাইপে এটি ব্যবহার করা যাবে না। ব্যবহারের পরে ওপরের আবরণ ঢেকে রাখতে হবে।
প্রকাশকালঃ বন্ধন, ১০৭তম সংখ্যা, মার্চ ২০১৯

Related Posts

এখনকার অবকাঠামো জলবায়ুসহিষ্ণু হতে হবে

দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথটি চলতি বছরের অক্টোবরে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এর ফলে স্বল্প খরচ ও ভোগান্তি ছাড়াই ঢাকা…

ByByshuprova Jan 25, 2026

অটোমেশন সিস্টেমে স্মার্ট হোম

আমরা সবাই স্বপ্ন দেখি চমৎকার এক আবাসের। বসবাসের কেন্দ্রবিন্দু হওয়ায় একটি গৃহ আমাদের ধারণ করে। এই বসবাস ও…

ভবন ‘নির্মাণ’ এবং মান নিয়ন্ত্রণ (পর্ব-৭)

আজকের আলোচ্য বিষয় নির্মাণ প্রকল্পে ব্যবহৃতব্য স্টিলসামগ্রী (এমএস রড, অ্যাঙ্গেল ও ফ্ল্যাট বার)। এমএস রড একটি ভবন নির্মাণ…

মিথেনে নতুন বিপদ

গ্রামে প্রায়ই রাতের আঁধারে কৃষিখেত বা ডোবা-নালায় দেখা যায় হঠাৎ জ্বলে ওঠা আগুন, গোলা হয়ে উড়তে থাকে এক…

01~1
previous arrow
next arrow

CSRM

সর্বশেষ

Trending Posts

Gallery

কী কী থাকছে আকাশছোঁয়া শান্তা পিনাকলে
সমুদ্রবাণিজ্যের বর্জ্য থেকে অনন্যা এক স্থাপত্য
Home of Haor
Weather
Youth Park
Tower
শহর,সেতু আর সুরের টেনেসির আর্টস সেন্টার
Al Hamra
Teroshri Mosq