শিট পাইল

শিট পাইল
স্টিলের শিটের পাইল সিস্টেম

শিট পাইল কী?

শিট পাইল হলো স্টিলের এক ধরনের শিট, যার দুই পাশে খাঁজ কাটা থাকে। এর ফলে একটির সঙ্গে আরেকটি জোড়া লাগিয়ে কাজ করা যায়, যা থেকে তৈরি হয় কন্টিনিউয়াস দেয়াল। এটি ডিপ ফাউন্ডেশনের একটি অংশ। 

কীভাবে তৈরি হয় শিট পাইল? 

শিট পাইল তৈরির প্রাথমিক দুটি পর্যায় আছে।

হট রোল্ড (Hot Rolled)

 কোল্ড ফর্ম (Cold Form)

এই দুই ধরনের শিট পাইল চেনার সহজ উপায়, এদের মধ্যকার ইন্টারলকিং তথা আন্তসম্পর্ক। হট রোল্ড শিট পাইল উচ্চ তাপমাত্রায় তৈরি করা হয় বলে দুটি শিটের মধ্যে এর ইন্টারলকিং ক্ষমতা বেশি বিধায় এটি অনেক শক্ত হয়। অপর দিকে কোল্ড ফর্ম শিট পাইলের ইন্টারলিং ক্ষমতা কম হওয়ায় এটি তেমন শক্ত হয় না। এ ছাড়া হট কোল্ড শিট পাইল দীর্ঘ ও অধিক শক্তি বহনের ক্ষমতা রাখে। তাই কম ভেদন ক্ষমতায় হট রোল্ড শিট পাইল ব্যবহার করা হয়। 

শিট পাইল উৎপাদন পদ্ধতি

শিট পাইলের প্রকারণগুলো কী কী?

হট টাইপ শিট পাইল

স্ট্রেট ওয়েব টাইপ শিট পাইল

 ইউ টাইপ শিট পাইল

 কম্বাইন্ড ওয়াল

 এনএস-এসপি-জে

শিট পাইল ব্যবহার পদ্ধতির প্রক্রিয়াটি কেমন?

শিট পাইল মাটিতে ঢুকাতে দুই ধরনের যন্ত্র ব্যবহার করা হয়।

হাইড্রোলিক হেমার

 ভাইব্রেটরি হেমার

হাইড্রোলিক হেমারের সাহায্যে হেমারিং করে শিট পাইলগুলোকে ভেতরে ঢুকানো হয়। আর ভাইব্রেটরি হেমারের সাহায্যে ভাইব্রেটরের মাধ্যমে হেমারিং করা হয়। 

শিট পাইলের ব্যবহার ও সুবিধাগুলো কী কী?

ব্যবহার

যেখানে মাটি বা পানিকে কনস্ট্রাকশন কাজের জন্য আটকানো হয়, সেখানে শিট পাইলের ব্যবহার বেশি। যেমন- পাহাড়ের রাস্তা তৈরির সময় রিটেনিং ওয়াল (Retaining Wall) কিংবা কফারডেম (Cofferdam) তৈরিতে।

শিট পাইলের স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের ব্যবহার রয়েছে। কাজের ধরনের ওপর এর ব্যবহার নির্ভর করে। যেমন- অস্থায়ী পাইল কনস্ট্রাকশনে শুধু নিরাপদ কাজের সুবিধার্থে ব্যবহৃত হয়। পরে অবশ্য এটি খুলে ফেলা হয়। (Fig: 1, 2, 3, 4, 5, 6)

নদীর রিভেটমেন্ট

সুবিধা

পানি ধরে রাখতে শিট পাইলের ব্যবহার দারুণ কার্যকরী ব্যবস্থা।

 পানি বা মাটি আটকে রাখার জন্য এর ব্যবহার সবচেয়ে উপযুক্ত ও সাশ্রয়ী।

 স্থায়ী নির্মাণকাজে এটি ব্যবহার করা হয়।

 বহন করা সহজ।

 এর ব্যবহার সময় ও খরচ কমায়।

 মজবুত হওয়ার কারণে কফার ডেমে এটি স্থায়ী হয়।

পারমানেন্ট রিটেইনিং ওয়াল

অনিক চাকমা

প্রোডাক্ট সার্ভিস ইঞ্জিনিয়ার, আকিজ সিমেন্ট কোং লি.

প্রকাশকাল: বন্ধন ৪৩ তম সংখ্যা, নভেম্বর ২০১৩

Related Posts

হরেক রকম রড

স্টিল বার বলতে কী বোঝায়? স্থাপনা বা অবকাঠামো নির্মাণে আরসিসির কাজে রেইনফোর্সমেন্ট হিসেবে যে রড ব্যবহার করা হয়,…

কনস্ট্রাকশন প্রজেক্ট শিডিউল

কনস্ট্রাকশন শিডিউল কী? কনস্ট্রাকশন শিডিউল বলতে বোঝায় কোনো নির্মাণ প্রকল্পের বিভিন্ন দফার কাজ সফলভাবে সমাপ্তির প্রস্তাবিত সময়সীমা, যা…

প্রকল্পভেদে নির্মাণের যত ধাপ

একটি বিল্ডিং প্রজেক্টের কনস্ট্রাকশন স্টেজগুলো কী কী? বিল্ডিং প্রজেক্টের কনস্ট্রাকশন স্টেজে যা যা রয়েছে: একটি হাইওয়ে প্রকল্পের কনস্ট্রাকশন…

কনস্ট্রাকশন স্টেজের রকমফের

কনস্ট্রাকশন স্টেজ বা নির্মাণ ধাপ বলতে কী বোঝায়? নির্মাণ একটি বিশাল প্রক্রিয়া, যা ধারাবাহিক কিছু প্রক্রিয়ার মাধ্যমে ধাপে…

01~1
previous arrow
next arrow

CSRM

সর্বশেষ

Trending Posts

Gallery

কী কী থাকছে আকাশছোঁয়া শান্তা পিনাকলে
সমুদ্রবাণিজ্যের বর্জ্য থেকে অনন্যা এক স্থাপত্য
Home of Haor
Weather
Youth Park
Tower
শহর,সেতু আর সুরের টেনেসির আর্টস সেন্টার
Al Hamra
Teroshri Mosq