ব্যবসায় সফলতায় চাই মনোবল

দেশের প্রাচীন জনপদ নওগাঁ। ছোট ছোট নদীবহুল বরেন্দ্র এ ভ‚মি প্রাচীনকাল থেকেই কৃষিকাজের জন্য প্রসিদ্ধ। কৃষিকাজের উপযোগী হওয়ায় এখানে গড়ে ওঠে বেশ কিছু জমিদারি অঞ্চল। নানা জাতি ও ধর্মের মানুষের মেলবন্ধনে এ নওগাঁ হয়ে ওঠে বৈচিত্র্যময় সংস্কৃতির লীলাভ‚মি। অসংখ্য পুরোনো মসজিদ, মন্দির, গির্জা ও জমিদারবাড়ি সেই ঐতিহ্যই প্রমাণ দেয়। এই জনপদের একজন সফল নির্মাণপণ্য ব্যবসায়ী ইউনুস আলী প্রামাণিক। নওগাঁর রাণীনগর আবাদপুকুর বাজারের ‘মেসার্স ইউনুস ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী তিনি। বন্ধনের নিয়মিত আয়োজন ‘সফল যাঁরা কেমন তাঁরা’ পর্বে এবার জানাব সফল এ মানুষটির সাফল্য-রহস্য। সহযোগিতায় ছিলেন আকিজ সিমেন্ট কোম্পানির সিনিয়র টেরিটরি অফিসার মো. শফিকুল ইসলাম।

ব্যবসায়ী ইউনুস আলী প্রামাণিক ১৯৮২ সালের ৮ ফেব্রæয়ারি নওগাঁয় এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মো. রমেশ আলী প্রামাণিক ও মা রূপজান বিবি। দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করার পর জীবিকার তাগিদে নওগাঁ ছেড়ে রাজধানীতে একটি মিডিয়া হাউসে ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি নেন। কয়েক বছর চাকরির পর নিজ এলাকায় ফিরে একটি নির্মাণপণ্য প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে যোগ দেন। ২০১৪ সালে ওই প্রতিষ্ঠানটির মালিক মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে সেই দোকানটি তিনি ভাড়া নিয়ে নিজ উদ্যোগে ব্যবসা পরিচালনা করতে থাকেন। তাঁর ব্যবসায়িক দক্ষতায় মাত্র কয়েক বছরের মধ্যে অত্র এলাকার একজন স্বনামধন্য নির্মাণপণ্য ব্যবসায়ী হয়ে ওঠেন। বর্তমানে তিনি আকিজ সিমেন্ট, নওগাঁ টেরিটরির একজন সেরা বিক্রেতা। পাশাপাশি একটি সিমেন্ট ও ইস্পাত কোম্পানির স্থানীয় ডিলার। 

ব্যবসায়ী ইউনুস আলী ব্যবসায় নতুন করে হাল ধরার কিছু দিনের মধ্যেই সম্পৃক্ত হন আকিজ সিমেন্ট ব্যবসার সঙ্গে। গুণগতমানের এ পণ্যটি তাঁর ব্যবসার ভাগ্য খুলে দেয়। এখন প্রতি মাসে প্রচুর পরিমাণ সিমেন্ট বিক্রি করেন তিনি। নজরকাড়া বিক্রির ফলে ক্রমেই তিনি হয়ে ওঠেন অকিজ সিমেন্ট কোম্পানির নওগাঁ টেরিটরির সর্বোচ্চ বিক্রেতা। ইউনুস আলী প্রামাণিক এখন উত্তরবঙ্গের সেরা ব্যবসায়ীদের একজন। অভূতপূর্ব সাফল্যে তিনি কোম্পানির পক্ষ থেকে পেয়েছেন মোটরসাইকেল, এসি, স্মার্ট টিভি, স্মার্ট ফোন, মাইক্রোওয়েভ মেশিন, স্বর্ণালংকার, ক্রোকারিজসামগ্রী, নগদ টাকা প্রভৃতি। এ ছাড়া প্রতিবছর বিভিন্ন কোম্পানির দেওয়া নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করায় পেয়েছেন মালয়েশিয়া, নেপালসহ বিভিন্ন দেশ ভ্রমণের অফার। 

ইউনুস আলীর সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠার সবচেয়ে বড় কারণ তাঁর সততা। এই সততার কারণেই ম্যানেজার থাকার সময় প্রতিষ্ঠানটির ব্যবসার পুরো দায়িত্ব তাঁর কাঁধেই অর্পিত ছিল। প্রতিষ্ঠানটির সাবেক স্বত্বাধিকারী বেশ কয়েক বছর যাবৎ ছিলেন অসুস্থ। সে সময়ে তিনি নিজ দায়িত্বে ব্যবসা পরিচালনা করতেন। বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, ডিলার, ডিস্ট্রিবিউর, ক্রেতাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন ব্যবসা উন্নয়নের স্বার্থে। আর তাই যখন নিজের ব্যবসা শুরু করেন, তখন সেই সব অভিজ্ঞতা কাজে লাগে। ছোট পরিসরে ব্যবসা করলেও ডিলার-ডিস্ট্রিবিউটররা বুঝতে পারেন তিনি একজন সৎ ও সম্ভাবনাময় ব্যবসায়ী। ফলে তাঁরা তাঁকে নানা ধরনের সহযোগিতা করেন। তাঁর সততা, নিষ্ঠা ও ব্যবহার দিয়ে তিনি ক্রেতাদের মনও জয় করতে সক্ষম হন। এভাবেই তিনি গড়ে তুলেছেন ব্যবসার বড় পরিসর; অব্যাহত রেখেছেন অগ্রযাত্রা। বর্তমানে তাঁর ব্যবসাসম্ভারে রয়েছে সিমেন্ট, রড, দরজা, কেমিক্যাল ও হার্ডওয়্যারসামগ্রী। পাশাপাশি রয়েছে ২টি শোরুম ও ৪টি গোডাউন। 

ব্যবসায়ী ইউনুস আলী প্রামাণিক বিয়ে করেন ২০০৩ সালে। স্ত্রী নাজমা আক্তার। তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁদের দুই ছেলে। বড় ছেলে নাদিম আহমেদ আবাদপুকুর উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। ছোট ছেলে আবদুল্লাহ, বয়স ৩ বছর। 

ব্যবসায় সফলতায় চাই মনোবল ও টিকে থাকার অদম্য মানসিকতা। অবশ্যই নীতি-আদর্শ ঠিক রেখেই ব্যবসা পরিচালনা করতে হবে। ধৈর্য ধরে ব্যবসার প্রতি মনোযোগী হতে হবে। তবেই আসবে কাক্স্ক্ষিত সাফল্য। সাফল্যের এই সূত্র মেনেই ব্যবসাটিকে আরও বড় পরিসরে করার প্রয়াস ইউনুস আলীর।

একনজরে

ব্যবসাপ্রতিষ্ঠানের নাম: মেসার্স ইউনুস ট্রেডার্স

স্বত্বাধিকারী: ইউনুস আলী প্রামাণিক

অবস্থান: আবাদপুকুর বাজার, রাণীনগর, নওগাঁ 

ব্যবসা শুরু: ২০১৪ সালে

নির্মাণপণ্য: সিমেন্ট, রড, দরজা, কেমিক্যাল ও হার্ডওয়্যারসামগ্রী 

মাহফুজ ফারুক

প্রকাশকা:ল বন্ধন ১৫৪ তম সংখ্যা, জুন ২০২৩

Related Posts

ব্যবসার সাফল্যে চাই পরিকল্পনা

জীবন মানে যুদ্ধ; আর যুদ্ধে জেতার বড় উপায় কৌশল। তেমনি ব্যবসায় সাফল্য পেতেও হতে হয় কৌশলী; দিতে হয়…

ব্যবসায় সফলতায় চাই মনোবল

দেশের প্রাচীন জনপদ নওগাঁ। ছোট ছোট নদীবহুল বরেন্দ্র এ ভূমি প্রাচীনকাল থেকেই কৃষিকাজের জন্য প্রসিদ্ধ। কৃষিকাজের উপযোগী হওয়ায়…

সততায় যিনি আপসহীন

একজন সফল ব্যবসায়ী হিসেবে সকলে তাঁকে আদর্শ মানলেও ব্যবসায়িক জীবনের শুরুতে অনেক ব্যবসাতেই  হয়েছেন ব্যর্থ। ব্যক্তিজীবন ও সংসারেও…

ব্যবসায়ীকে হতে হবে সাহসী

রাজধানী ঢাকার উপকণ্ঠ কেরানীগঞ্জ। ঢাকার সঙ্গে সহজ ও দ্রুত যোগাযোগব্যবস্থার কারণে প্রতিনিয়তই ঘটছে ব্যবসা-বাণিজ্যের প্রসার; গড়ে উঠছে অসংখ্য…

01~1
previous arrow
next arrow

CSRM

সর্বশেষ

Trending Posts

Gallery

কী কী থাকছে আকাশছোঁয়া শান্তা পিনাকলে
সমুদ্রবাণিজ্যের বর্জ্য থেকে অনন্যা এক স্থাপত্য
Home of Haor
Weather
Youth Park
Tower
শহর,সেতু আর সুরের টেনেসির আর্টস সেন্টার
Al Hamra
Teroshri Mosq