Image

জীবনের প্রয়োজনে বেস্টওয়ে ল্যান্ড প্রপ্রার্টিজ লি.

জীবনের প্রয়োজনে স্লোগানটিকে সাথে নিয়েই পথচলা শুরু করে বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ লি.। মানুষের পাঁচটি মৌলিক চাহিদার সবকটিই পূরণের অঙ্গিকার নিশ্চিত করার লক্ষে এটি শুরু করেছিল বেস্টওয়ে গ্রুপ। আর এ গ্রুপেরই অন্যতম একটি সহযোগী প্রতিষ্ঠান বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ লি.। অত্যন্ত বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে মানুষের আবাসন সমস্যা মিটিয়ে চলেছে এ রিয়েল এস্টেট কোম্পানিটি। পূর্বাচল আবাসন প্রকল্পের মধ্যদিয়ে যাত্রা  করা প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত তাদের কর্মদক্ষতা, যথাযথ সুযোগ-সুবিধার প্রয়োগের নিশ্চয়তা, সিদ্ধান্ত ও বিচক্ষণতা দ্বারা রিয়েল এস্টেট জগতে শক্ত ভিত গড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বর্তমানে ঢাকার বুকে এক টুকরো জমি অথবা একটি নিজস্ব ফ্ল্যাটের মালিক হবার স্বপ্ন দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে ইচ্ছা থাকলেও সাধ ও সাধ্যের মধ্যে তা প্রাপ্তির নিশ্চয়তা যেন রাজধানী ঢাকার বুকে নিছক কল্পনা বৈকি! কিন্তুু সাধারণ মানুষের সেই কল্পনাকে বাস্তবতায় নামিয়ে এনেছে বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ লি:। প্রতিষ্ঠানটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাসিক অথবা বাৎসরিক আয়ের কথা বিবেচনা করে ভিন্ন ভিন্ন মানের আবাসন প্রকল্পের কাজ হাতে নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে।

মানের ব্যাপারে কোনো আপস নয় এমন কথাই বললেন বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ লি. এর এজিএম মাজহারুল ইসলাম। ‘এপার্টমেন্ট নির্মাণে আমরা সবসময় উন্নতমানের কাঁচামাল ব্যবহার করি যেমন ইট, বালু, রড, সিমেন্ট ইত্যাদি। এতে খরচ একটু বেশি হয়, তারপরও আমরা এক্ষেত্রে কোন কম্প্রোমাইজ করি না।’ আত্মবিশ্বাসের সাথে জানালেন প্রতিষ্ঠানটির এজিএম।

প্রকল্পসমূহ

বেস্টওয়ে একাধিক প্রকল্প নিয়ে কাজ করছে। এগুলোর মধ্যে অন্যতম রেস্টুরেন্ট, ল্যান্ড, অ্যাপার্টমেন্ট এবং কমার্শিয়াল স্পেস।

বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ লি. এর সবচেয়ে বড় আবাসন প্রকল্প পূর্বাচল সিটি আবাসন প্রকল্প। এ প্রকল্পটির মাধ্যমেই প্রতিষ্ঠানটি বেশ খ্যাতি অর্জন করছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গড়ে ওঠছে  ‘পুর্বাচল বেস্টওয়ে সিটি’ নামক একটি মেগাসিটি। প্রায় ছয় হাজার একর জায়গা নিয়ে এখানে গড়ে তোলা হচ্ছে আধুনিক সব সুযোগ সুবিধাসম্পন্ন সবুজ নগরী। যেখানে থাকবে প্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, অর্থায়ন সেবা, বিনোদন মাধ্যম, মেগা শপিংমলসহ নাগরিক সব সুযোগ সুবিধা। রাজশাহীতে ৩ তারকা মানের একটি আকর্ষণীয় হোটেলের কাজ এরই মধ্যে সমাপ্তির পথে। ফলে শিক্ষানগরী রাজশাহীর জীবনযাত্রার মান অনেকখানি এগিয়ে যাবে এবং ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটবে। এছাড়াও ময়মনসিংহ, গাজীপুর, কক্সবাজার, কুয়াকাটা, গাউছিয়া-ভুলতাসহ দেশের বিভিন্ন স্থানে বেস্টওয়ের রয়েছে আবাসন প্রকল্প। ভুলতা গাউছিয়াতে ১৬০০ বিঘার বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠছে ভুলতা গাউছিয়া আবাসন প্রকল্প। সম্প্রতি কক্সবাজারের ইনানী বীচে ৫ তারকা মানের একটি হোটেলের প্রকল্প বাস্তবায়নের কাজ প্রক্রিয়াধীন। এছাড়াও বেস্টওয়ে ইকো ভিলেজ, নিউ ঢাকা মডেল টাউন, কাঞ্চন সিটি, এনআরবি ভ্যালি, গ্রীন সিটি, হেল্থ সিটি ইত্যাদি বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিস লি. এর আওতাধীন প্রকল্প।

অ্যাপার্টমেন্টের বৈশিষ্ট্য

ভবন নির্মাণে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসিআই (ACI), এএসটিএম (ASTM), বিএনবিসি (BNBC) কোড মেনে ভবনটি নির্মাণ করা। এক্ষেত্রে বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ লি.  শতভাগ নিশ্চয়তা সহকারে কোডসমূহ মেনে ভবন নির্মাণ করে থাকে। ভূমিকম্প বা অন্যকোনো কারণে ভবনের ক্ষতির মাত্রা এড়াতে নেয়া হয় বিশেষ কিছু ব্যবস্থা। জার্মান টেকনোলজিক্যাল ব্রেকথ্রুর মাধ্যমে প্রতিটি অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়। আইএবি থেকে সনদপ্রাপ্ত প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধায়নে ভবন নির্মাণ কাজ পরিচালনা করা হয় জানালেন প্রতিষ্ঠানের এজিএম মাজহারুল ইসলাম ।

পানি, বিদ্যুৎ ও গ্যাস সুবিধা

বর্তমানে আবাসন প্রকল্পের মূল সমস্যাই হলো পানি, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা। প্রতিটি অ্যাপার্টমেন্টে ৩ শতাংশ সোলার এনার্জি ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে। হেভি পাম্পের মাধ্যমে পানি উত্তোলনের এবং তা সংরক্ষণের ব্যবস্থা করা হয় । গ্যাসের ক্ষেত্রে পর্যাপ্ত স্পিড পাওয়ার লাইনের সংযোগ নেয়া হয় ।

জেনারেটর সুবিধা

এ গ্রীষ্মে বিদ্যুতের আসা যাওয়া খুবই পীড়াদায়ক। তাই বিদ্যুৎ না থাকলেও তাৎক্ষণিক জেনারেটারের সাহায্যে লিফ্ট, লবি, পার্কিং এলাকা, সিকিউরিটি লাইট, পাম্প দ্বারা পানি উত্তোলন ব্যবস্থাসহ ২টি পাখা, বৈদ্যুতিক বাতি চালনার নিশ্চয়তা ফ্ল্যাটের বাসিন্দাদের দেয়া হয় ।

দরজা, জানালা

প্রতিটি দরজার জন্য উন্নতজাতের ও গুণগতমানের কাঠ ব্যবহার করা হয় এবং সেগুলোর আকর্ষণীয় ডিজাইন নিশ্চিত করা হয়। জানালাতে ৫ মিলিমিটার পুরু কাঁচ ব্যবহার করা হয়।

ইলেকট্রিক্যাল

উন্নতমানের বিদেশি সুইচ, শকেট ব্যবহার করা হয়। নিরাপত্তার জন্য আছে আর্থিং সুবিধা। এছাড়াও বিভিন্ন ইলেকট্রিক ক্যাবল ব্যবহার করা হয় যা উন্নতমানের, নিরাপদ ও ঝুঁকিমুক্ত সেই সাথে  ব্যয়বহুল। লোড ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে ব্যবহৃত হয় উচ্চমান সম্পন্ন সাব-স্টেশন।

নিরাপত্তা

অ্যাপার্টমেন্টের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য রাখা হয়েছে কেয়ারটেকার ও নিরাপত্তা প্রহরী। তারা ২৪ ঘণ্টাই ডিউটি করে।

প্রকল্প নির্মাণের সমস্যা

বর্তমানে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ব্যাপক সমস্যায় পড়েছে নির্মীয়মান আবাসন প্রকল্পগুলো। নির্মাণ কাজ শেষ হলেও এতে সংযোগ পাওয়া যাচ্ছে না গ্যাসের। এ কথা জানালেন মাজহারুল ইসলাম। তিনি আরো বলেন, এ সমস্যার ফলে আমরা সঠিক সময়ে ক্রেতার কাছে তাদের আকাক্সিক্ষত ফ্ল্যাট হস্তান্তর করতে পারছি না। সে কারণে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হচ্ছি।

ভবিষ্যত পরিকল্পনা

দেশে আধুনিক ও মানসম্মত ভবন ও আবাসন নির্মাণকল্পে বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ লি. এর রয়েছে সূদুর প্রসারী পরিকল্পনা। তবে পরবর্তী প্রকল্প হচ্ছে দেশের সর্বত্র জেলা ও থানা পর্যায়ে মানসম্মত স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা এবং ব্যবসার পাশাপাশি সমাজ হিতৈষী কাজে নিজেদের সম্পৃক্ত রাখা।

চলমান প্রকল্পসমূহ

  • উত্তরা গার্ডেন
  •  রাজশাহী হাইটস
  • আলিফ গাজীপুর
  • কমপ্লেক্স গাজীপুর
  • বিথিকা গাজীপুর
  • ময়মনসিংহ হাইটস
  • বাংলো কাম অফিস ভবন ভালুকা, ময়মনসিংহ
  • উডল্যান্ড মাস্টারবাড়ি প্রকল্প
  • মসজিদ পবা, রাজশাহী
  • বার্ড  (বেস্টওয়ে ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট)

ভবিষ্যত প্রকল্পসমূহ

  • প্রস্তাবিত প্লট কক্সবাজার-ইনানী-টেকনাফ
  • প্রস্তাবিত প্লট কুয়াকাটা
  • প্রস্তাবিত কোল্ড স্টোরেজ নওহাটা, রাজশাহী

যোগাযোগের ঠিকানা

  • বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ লি.   
  • প্রিয় প্রাঙ্গন টাওয়ার
  • ১৯ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ
  • বনানী সি/এ, ঢাকা-১২১৩ 
  • ফোন : +৮৮০২-৮৮১৪৬১০, ৮৮১৪৬৩৯, ৯৮৯৪৪৯ 
  • মোবাইল : +৮৮০২-০১৯৭, ০১৯৭৭৬৬৭৭৬৬  
  • ফ্যাক্স : +৮৮০২-৮৮১৪৮০৪ 
  • ইমেইল : info@bestwayfoundation.com
  •            purbachal@bestwayfoundation.com
  • ওয়েবসাইট-: www.bestwayengineering.com
  •                  www.bestwayfoundation.com

মারুফ আহমদ

প্রকাশকাল: বন্ধন ২৫ তম সংখ্যা, মে ২০১২

Related Posts

পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো নির্মাণের গল্প

বেলজিয়ামের অস্টেন্ড বন্দরে নির্মিত এলিয়া গ্রুপের নতুন ‘অফশোর সার্ভিস সেন্টার’ যা সমুদ্রভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ…

ByBySarwar Alam Aug 13, 2026

নির্মাণগুণে যিনি আপোষহীন

তিনি ভবনের ডিজাইন করেন খুব যত্ন নিয়েই। চেষ্টা করেন প্রচলিত ডিজাইনের বাইরে নতুনত্ব আনার। ফলে সেসব ভবনের ডিজাইন…

ByByMahfuz Apr 24, 2025

ইজাব ডেভেলপমেন্টস

সময়টা ১৯৫৯ সাল। নির্মাণ ব্যবসার শুরু ন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানি নামে। বর্তমান নাম ইজাব ডেভেলপারস লিমিটেড। প্রতিষ্ঠাতা মৃত ইজাব…

ByByMahfuz Jan 26, 2025

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট

প্রাকৃতিক প্রতিকূলতা ও নানা রকম দুর্যোগ থেকে বাঁচতে চাই একটি আশ্রয়। আর সে আশ্রয়টি হওয়া চাই নিরাপদ, দৃষ্টিনন্দন…

ByByMahfuz Dec 30, 2024

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

রান্নাঘরে খেলাচ্ছলে টুইস্ট নিয়ে এসেছে ডিজাইনবুম শপের নতুন কিউরেটেড সংগ্রহ
বাগানের ভেতর রঙিন খিলানে বিস্তৃত হলো এক ইরানি বাড়ি: গেলারেহ হাউস
বেঙ্গাজির নতুন পরিকল্পনার রূপরেখা আঁকছে ZHA
ফেসবুক পোস্ট থেকে ফিরে এলো ফুটুরো হাউস
ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ও কার্বন নি:সরণ
আসন্ন RIBA ইন্টারন্যাশনাল প্রাইজের শর্টলিস্টে রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি
হারানো মসজিদ
নির্মাণসামগ্রী আবিষ্কার করবে রোবট
canopy