• Home
  • টপ-পোস্ট
  • রান্নাঘরে খেলাচ্ছলে টুইস্ট নিয়ে এসেছে ডিজাইনবুম শপের নতুন কিউরেটেড সংগ্রহ
Image

রান্নাঘরে খেলাচ্ছলে টুইস্ট নিয়ে এসেছে ডিজাইনবুম শপের নতুন কিউরেটেড সংগ্রহ

রান্নাঘরের নিত্যদিনের যন্ত্রপাতিও যে নিছক কার্যকারিতার বাইরে গিয়ে দৃশ্যকল্প, কৌতুক ও চতুর জ্যামিতির বাহক হয়ে উঠতে পারে, ডিজাইনবুম শপের সাম্প্রতিক কিউরেটেড সংগ্রহ তারই একটি প্রাণবন্ত দৃষ্টান্ত। 

“কিচেন, উইথ আ টুইস্ট” শিরোনামের এই সংগ্রহে রান্নাঘরের দৈনন্দিন কাজগুলোকে রূপান্তর করা হয়েছে এক ধরনের আকর্ষণীয় ডিজাইন-অভিজ্ঞতায়। প্রচলিত রান্নার সরঞ্জামের গণ্ডি পেরিয়ে এই সংগ্রহে জায়গা পেয়েছে এমন কিছু রসবোধপূর্ণ অথচ পুরোপুরি কার্যকর বস্তু, যা রান্নাঘরের কাউন্টারটপে দৃশ্য-বর্ণনা, চতুর জ্যামিতি ও হাস্যরসের ছোঁয়া এনে দেয়।

ইতালীয় ঐতিহ্যবাহী পাস্তার দৃশ্যরূপকে টেকসই সিলিকনের রান্নাঘর-সরঞ্জামে রূপান্তরিত করা হয়েছে। ছবি: ডিজাইনবুম
পাস্তার আদলে সিলিকনের সরঞ্জাম

সংগ্রহের প্রথম নজরকাড়া অংশ মাঙ্কি বিজনেস ডিজাইনের তৈরি “পাস্তাওয়্যার কালেকশন”, যার দাম শুরু হয়েছে ১২ ডলার থেকে। ইতালীয় ঐতিহ্যবাহী পাস্তার দৃশ্যরূপকে টেকসই সিলিকনের রান্নাঘর-সরঞ্জামে রূপান্তরিত করেছে এই সংগ্রহ, যেখানে খাদ্য-অনুপ্রাণিত আকৃতিকে কার্যকরী যন্ত্রে পরিণত করা হয়েছে। 

এই লাইনআপে রয়েছে আকারে বড় রাভিওলি-আকৃতির চামচ-স্ট্যান্ড, বাষ্প বের করার উপযোগী ফারফালে-আকৃতির ট্রিভেট, সমুদ্র-শঙ্খের মতো দেখতে পাস্তা আকৃতির লেবু নিংড়ানোর যন্ত্র এবং তাপ-প্রতিরোধী স্প্যাগেটি পরিবেশন-সরঞ্জাম।

দেখতে পাস্তার মতো লেবু নিংড়ানোর যন্ত্র। ছবি: ডিজাইনবুম
তিমির আদলে সমুদ্রের ছোঁয়া

দ্বিতীয় সংযোজন পেলেগ ডিজাইনের “হোয়েলস কালেকশন”, যার দাম শুরু হয়েছে ১৪.৯৯ ডলার থেকে। সামুদ্রিক প্রাণীর আকৃতিকে দৈনন্দিন খাবার তৈরির কাজে এরগোনমিক সরঞ্জামে রূপান্তরিত করেছে এই সংগ্রহ। 

এতে রয়েছে তিমির লেজের মতো হাতলযুক্ত স্বয়ংসম্পূর্ণ (সেলফ-স্ট্যান্ডিং) কোলান্ডার, একই ধাঁচের স্যুপ তোলার হাতা এবং “জোনাহ” নামের একটি টুথপিক ডিসপেনসার, যা তিমির ব্লো-হোল দিয়ে টুথপিক বের করে দেয়।

এতে রয়েছে তিমির লেজের মতো হাতলযুক্ত স্বয়ংসম্পূর্ণ (সেলফ-স্ট্যান্ডিং) কোলান্ডার। ছবি: ডিজাইনবুম
কলার জন্য সৈকতের দৃশ্য

সংগ্রহের তৃতীয় পণ্যটি আরতোরি ডিজাইনের “বানানা বিচ”, যার দাম শুরু হয়েছে ৫৫ ডলার থেকে। ফলের সতেজতা দীর্ঘায়িত করার পাশাপাশি ঘরের ভেতরে একটি গ্রীষ্মমণ্ডলীয় (ট্রপিক্যাল) আবহ যোগ করতেই তৈরি হয়েছে এই লেজার-কাট ধাতব হ্যাঙ্গার।

যাতে খোদাই করা আছে সৈকতে অবসরযাপনের একটি দৃশ্য। বাটির বদলে কলার কাঁদিকে শূন্যে ঝুলিয়ে রাখার এই নকশা বাতাস চলাচল বাড়িয়ে কলা থেঁতলে যাওয়া প্রতিরোধ করে।

কলার জন্য সৈকতের দৃশ্য  ছবি: ডিজাইনবুম

ডিজাইনবুম শপের এই সংগ্রহটি প্রমাণ করে, রান্নাঘরের সবচেয়ে সাধারণ ও পুনরাবৃত্তিমূলক কাজগুলোও ডিজেইনের মাধ্যমে আনন্দদায়ক আচার-অনুষ্ঠানে রূপান্তরিত হতে পারে। খাদ্য ও প্রকৃতির আকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এসব বস্তু কার্যকারিতা ও কৌতুকপূর্ণ দৃশ্যকল্পের মধ্যে একটি ভারসাম্য গড়ে তুলেছে। যা বোঝায় করে সমসাময়িক প্রোডাক্ট ডিজাইনে গল্প বলার এবং হাস্যরসের গুরুত্ব ক্রমেই বাড়ছে।

তথ্যসূত্র
ডিজাইনবুম

Related Posts

ফেসবুক পোস্ট থেকে ফিরে এলো ফুটুরো হাউস

বিশ শতকের ষাটের দশকের শেষভাগে ফিনল্যান্ডের স্থপতি মাত্তি সুরোনেন যে উড়ন্ত সসারসদৃশ বাড়িটি ডিজাইন করেছিলেন, তা স্থাপত্যের ইতিহাসে…

নির্মাণসামগ্রী আবিষ্কার করবে রোবট

স্থাপত্য ও নির্মাণশিল্পে প্রযুক্তির ব্যবহার নতুন কোনো ঘটনা নয়। কম্পিউটার-এইডেড ডিজাইন (AI) থেকে শুরু করে থ্রিডি প্রিন্টিং, প্যারামেট্রিক…

মানুষের জন্য হবে আগামীর স্থাপত্য

স্থাপত্য কখনোই শুধু ইট, কংক্রিট, স্টিল কিংবা কাচের সমন্বয়ে তৈরি কোনো স্থির বস্তু নয়। এটি মানুষের জীবনযাপন, সংস্কৃতি,…

স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের স্থাপত্যশৈলী। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) ২০২৬ সালের পুরস্কার তালিকায় জায়গা করে…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

বাগানের ভেতর রঙিন খিলানে বিস্তৃত হলো এক ইরানি বাড়ি: গেলারেহ হাউস
বেঙ্গাজির নতুন পরিকল্পনার রূপরেখা আঁকছে ZHA
ফেসবুক পোস্ট থেকে ফিরে এলো ফুটুরো হাউস
ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ও কার্বন নি:সরণ
আসন্ন RIBA ইন্টারন্যাশনাল প্রাইজের শর্টলিস্টে রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি
হারানো মসজিদ
নির্মাণসামগ্রী আবিষ্কার করবে রোবট
canopy
ভবন নয় যেনো বাসযোগ্য ল্যান্ডস্কেপ