প্রথমবারের মতো বোর্ড ক্যাটাগরিতে “বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪” সম্মাননায় ভূষিত হলো আকিজ বোর্ড, ছবি: হ্যালো বাংলাদেশ

আকিজ বোর্ড পেল বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪

প্রথমবারের মতো বোর্ড ক্যাটাগরিতে “বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪” সম্মাননায় ভূষিত হলো আকিজ বোর্ড, ছবি: হ্যালো বাংলাদেশ

প্রথমবারের মতো বোর্ড ক্যাটাগরিতে “বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪” সম্মাননায় ভূষিত হয়েছে দেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী  আকিজ বোর্ড। সম্প্রতি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর সমন্বয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত “বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪” শীর্ষক অনুষ্ঠানে বোর্ড ক্যাটাগরিতে এই স্বীকৃতি অর্জন করে এই ব্র্যান্ড।

দেশে কাঠের বোর্ড শিল্পের পরিধি বৃদ্ধি পাওয়ায় এ বছর প্রথম উডেন বোর্ড ক্যাটাগরিতে সম্মাননা দেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। আর প্রথমবারের উদ্যোগেই সেরা হওয়ার গৌরব অর্জন করে আকিজ বোর্ড। নাউ ইউ ক্যান বা এখন তুমি পারবে, মানুষের মাঝে এই বার্তা পৌঁছে দিতে আকিজ ব্র্যান্ডের বোর্ডের নিয়মিত গুণগত মান উন্নয়ন ও উদ্ভাবনের প্রতি একনিষ্ঠ চেষ্টার স্বীকৃতি হিসেবে এই সম্মান অর্জন করে প্রতিষ্ঠানটি।

সফলতার সাথে নিয়মিত বৈচিত্রময় বোর্ড সরবরাহের পাশাপাশি, সাম্প্রতিক সময়ে বাজারে নিয়ে আসা আকিজ বোর্ডের প্রিমিয়াম সারফেস সলিউশন গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছে। ফলে বোর্ড শিল্পে বাজারের অন্য ব্র্যান্ডগুলোর তুলনায় আকিজ ব্র্যান্ডের বোর্ড মার্কেট লিডার হিসেবে পুরো ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করেছে।

আকিজ বোর্ড

এই সম্মাননা মার্কেট লিডার হিসেবে আকিজ বোর্ডের অবস্থান আরও মজবুত হয়েছে, ছবি: হ্যালো বাংলাদেশ

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪টি প্রতিষ্ঠান ও ১৫টি ব্র্যান্ডকে সেরা হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেয়া হয়। দেশসেরা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে গঠিত বিচার পরিষদের সিদ্ধান্তের পাশাপাশি গ্রাহকদের মতামতের ওপর সমীক্ষা পরিচালনা করে এই সম্মাননার জন্য ব্র্যান্ডগুলোকে বাছাই ও পুরস্কৃত করা হয়। যার কারণে এই সম্মাননা মার্কেট লিডার হিসেবে আকিজ ব্র্যান্ডের বোর্ডের অবস্থান আরও মজবুত হয়েছে। সেই সাথে ভবিষ্যতে নিত্য নতুন উদ্ভাবন ও সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করে দিয়েছে।

ব্র্যান্ড হিসেবে আকিজ বোর্ডের এই অসামান্য অর্জন শুধু তাদের জন্য গৌরবেরই নয়, একই সাথে গ্রাহকদের অনুপ্রাণিত করার পাশাপাশি পুরো ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে ত্বরান্বিত করবে।

Related Posts

বাংলাদেশের রিয়েল এস্টেট স্থাপত্যের সমসাময়িক ভাষা

বাংলাদেশের নগর জীবনে আবাসন এখন আর কেবল একটি প্রয়োজনীয় অবকাঠামো নয়, এটি ক্রমশ হয়ে উঠছে সামাজিক অবস্থান, জীবনযাত্রার…

সামরিক জাদুঘর: গৌরবময় ইতিহাসের স্মারক

বাংলাদেশ সামরিক জাদুঘর, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্যসংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহে সজ্জিত জাদুঘরটি। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী…

আকিজ পার্টিকেলের নতুন জগৎ

আসবাব মানুষের নিত্যদিনের সঙ্গী। বাসা, অফিস, ব্যবসায় প্রতিষ্ঠানসহ সর্বত্রই নানা প্রয়োজনে চাই রকমারি আসবাব। কিন্তু এসব তৈরিতে কাঠের…

ByByMahfuz Jun 15, 2025

চট্টগ্রামের কাজির দেউড়িতে আরএকে সিরামিকসের শোরুম উদ্বোধন

বিশ্বের এক নাম্বার মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিকসের (RAK Ceramics) চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাজির দেউড়িতে একটি ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন…

ByByMahfuz Apr 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *