• Home
  • স্পটলাইট
  • ব্রাজিলের বেলেম শহরে খাল ঘিরে গড়ে উঠল এক নতুন সবুজ করিডোর
Image

ব্রাজিলের বেলেম শহরে খাল ঘিরে গড়ে উঠল এক নতুন সবুজ করিডোর

ব্রাজিলের পারা রাজ্যের শহর বেলেম দো পারায় সম্প্রতি একটি ভূদৃশ্য-কেন্দ্রিক নগর পুনরুজ্জীবন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। যার নাম “দোকা লিনিয়ার পার্ক” (Doca Linear Park)। এটি ডিজাইন করেছে স্থানীয় স্টুডিও নাতুরেজা উরবানা (Natureza Urbana)। 

প্রকল্পটি গড়ে উঠেছে শহরের প্রাণকেন্দ্রে থাকা পুরনো খাল ইগারাপে দাস আলমাস (Igarapé das Almas)-কে ঘিরে। যা ভিসকোঁদে দে সুসা ফ্রাংকো অ্যাভিনিউর কেন্দ্রীয় মিডিয়ান বরাবর প্রায় ১.২ কিলোমিটার দীর্ঘ। দীর্ঘদিন ধরে অবহেলিত ও শহর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা এই জলপথকে আবার নাগরিক জীবনের কেন্দ্রে ফিরিয়ে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

অবহেলিত এই জলপথকে আবার নাগরিক জীবনের অংশ করে তোলাই প্রকল্পটির মূল লক্ষ্য। ছবি: ডিজাইনবুম
শহর ও জলপথের ঐতিহাসিক বিচ্ছিন্নতা

বেলেম শহরের নগরায়ণ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে নদী ও খালগুলোকে ক্রমশ ভরাট করে সড়ক অবকাঠামো তৈরিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যার ফলে দৈনন্দিন নাগরিক জীবনে পানির উপস্থিতি ক্রমেই কমে গেছে। প্রকল্প এলাকার খালটিও এর ব্যতিক্রম ছিল না সেখানে গাছপালা ছিল সীমিত, মাটির পানি শোষণ ক্ষমতা ছিল কম, এবং জনসাধারণের ব্যবহারের উপযোগী তেমন কোনো সুবিধা ছিল না। 

ফলে জায়গাটি পরিবেশগতভাবে অবনতিশীল ও অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। দোকা লিনিয়ার পার্ক মূলত শহরের বৃহত্তর এক পরিকল্পনার অংশ, যার উদ্দেশ্য প্রাকৃতিক ও নাগরিক স্থানিক ধারাবাহিকতা পুনরুদ্ধার করা এবং পরিবেশগত কার্যকারিতা ও প্রবেশযোগ্যতা বাড়ানো।

প্রকল্পটির লক্ষ্য প্রাকৃতিক সংযোগ পুনরুদ্ধার ও প্রবেশযোগ্যতা বৃদ্ধি। ছবি: ডিজাইনবুম
জলবাহিত নকশা ও পরিবেশবান্ধব অবকাঠামো

কপ৩০ (COP30) সম্মেলন উপলক্ষে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ নাগরিক উত্তরাধিকার হিসেবে বিবেচিত এই প্রকল্পে পুরনো খালটিকে রূপান্তরিত করা হয়েছে একটি ধারাবাহিক লিনিয়ার পার্কে। যা সবুজ অবকাঠামো ও জল-সংবেদনশীল নগর নকশার (water-sensitive urban design) নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। 

এই ঐতিহাসিক জলধারাই পুরো নকশার মূল কাঠামো তৈরি করেছে এবং এর চারপাশে গড়ে উঠেছে অবসর, খেলাধুলা ও দৈনন্দিন ব্যবহারের নানা ধরনের জনপরিসর। প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে পানির গুণমান উন্নত করা, বিক্ষিপ্ত দূষণ কমানো এবং মাইক্রো-ড্রেনেজ ব্যবস্থাকে সহায়তা করার পাশাপাশি, বন্যা নিয়ন্ত্রণ ও জনসাধারণের নিরাপত্তার জন্য শক্তিশালী হাইড্রলিক ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।

“১.২ কিমি দীর্ঘ এই পার্কে হাঁটাপথ, সাইকেল পথ ও নানা জনসুবিধা সংযুক্ত।” ছবি: ডিজাইনবুম
সংযুক্ত জনপরিসরের নেটওয়ার্ক

মাটির পানি শোষণ ক্ষমতা বাড়ানো এবং ব্যাপকভাবে দেশীয় প্রজাতির গাছপালা রোপণের ফলে এলাকায় প্যাসিভ কুলিং, উন্নত নিষ্কাশন ব্যবস্থা এবং স্থানীয় ক্ষুদ্র জলবায়ু নিয়ন্ত্রণে সহায়তা মিলছে। নাতুরেজা আরবানার নকশা দল এই ভূদৃশ্য কৌশলগুলোর মাধ্যমে শহরের কাঠামোর মধ্যে জীববৈচিত্র্য ও পরিবেশগত সংযোগ বজায় রাখার চেষ্টা করেছে। 

১.২ কিলোমিটার দীর্ঘ এই পার্কে রয়েছে দর্শনীয় ভিউপয়েন্ট, উঁচু হাঁটাপথ, কিয়স্ক, খেলার মাঠ, একটি কুকুর পার্ক, ছায়াময় বসার জায়গা, একটানা সাইকেল পথ এবং খেলাধুলার সুবিধা যা পথচারী ও সাইকেল পথের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত।

ঐতিহাসিক জলধারাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পুরো জনপরিসরের নকশা। ছবি: ডিজাইনবুম
অংশগ্রহণমূলক পরিকল্পনা ও সামাজিক প্রভাব

নকশায় সর্বজনীন প্রবেশযোগ্যতা, নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে সারাদিন ধরে পার্কটি ব্যবহারযোগ্য থাকে। স্থানীয় বাসিন্দা, স্কুল ও বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে প্রকল্পের পরিকল্পনা ও নকশা প্রক্রিয়ায় কমিউনিটির মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। 

স্যানিটেশন, নিষ্কাশন ও নগর পুনরুজ্জীবনমূলক আরও বৃহৎ কর্মযজ্ঞের অংশ হিসেবে এই প্রকল্প প্রায় ৫ লাখ বাসিন্দাকে সেবা দিচ্ছে বলে জানা গেছে।

নকশায় প্রবেশযোগ্যতা, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। ছবি: ডিজাইনবুম

একটি পরিত্যক্ত খালকে পরিবেশগত ও নাগরিক অবকাঠামোর সমন্বয়ে রূপান্তরিত করার মধ্য দিয়ে দোকা লিনিয়ার পার্ক বেলেম শহরের নাগরিক অভিজ্ঞতায় পানিকে আবার ফিরিয়ে এনেছে। আমাজন অঞ্চলের প্রেক্ষাপটে ভূদৃশ্যভিত্তিক নগর পুনরুজ্জীবনের একটি দৃষ্টান্ত হিসেবে এই প্রকল্প ভবিষ্যতে অন্যান্য শহরের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

তথ্যসূত্র: ডিজাইনবুম। প্রকাশকাল: জানুয়ারি, ২০২৬

Related Posts

শেনইয়ংয়ের “ভূত সিটি” স্থাপত্যে ব্যর্থতার এক করুণ উপাখ্যান

চীনের দ্রুত নগরায়ন ও রিয়েল এস্টেট খাতের বিস্ফোরক প্রবৃদ্ধির সময় অসংখ্য বিলাসবহুল আবাসন প্রকল্প গড়ে ওঠে। কিন্তু এসব…

গ্রিসের ক্রিটে পাহাড়ের গায়ে খোদাই করা এক তীরাকৃতি বাড়ি

গ্রিসের ক্রিট দ্বীপের হেরাক্লিয়নের জলপাই-ঢাকা পাহাড়ি ভূমিতে নির্মিত হতে যাচ্ছে এক অনন্য আবাসিক স্থাপত্য, যার নাম “এন্‌’অ্যারো” (N’Arrow)।…

চীনের যে স্থাপত্য নকশা বৈশ্বিক পরিচয়কে একসূত্রে বেধেঁছে

চীনের ফ্যাশন ব্র্যান্ড আর্বান রিভিভো (Urban Revivo) সম্প্রতি বেইজিং-এর জনপ্রিয় শপিং এলাকা সানলিটুনে (Sanlitun) তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোর…

ওডিসি’র ম্যাট ডেমনের ৩৪ মিলিয়ন ডলারের আবাসন সাম্রাজ্য

হলিউডের শীর্ষ তারকাদের পছন্দের রিয়েল এস্টেট বলতেই সাধারণত চোখে ভেসে ওঠে বেভারলি হিলসের চোখ-ধাঁধানো বিশাল ম্যানশন বা ম্যানহাটনের…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

12
Ghost City
গ্রিসের ক্রিটে পাহাড়ের গায়ে খোদাই করা এক তীরাকৃতি বাড়ি
চীনের যে স্থাপত্য নকশা বৈশ্বিক পরিচয়কে একসূত্রে বেধেঁছে
ওডিসি’র ম্যাট ডেমনের ৩৪ মিলিয়ন ডলারের আবাসন সাম্রাজ্য
নদীই যখন পথ: দক্ষিণ-পূর্ব এশিয়ার পানিপথ-নির্ভর নগর স্থাপত্য
আলোড়ন তুলেছে আবুধাবির প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের নতুন ছবিগুলো
২০২৬ সালের সেরা পাঁচ নারী স্থপতি: আর্কিটেকচারাল রেকর্ডের সম্মাননা
4324