• Home
  • স্পটলাইট
  • ব্রাজিলের বেলেম শহরে খাল ঘিরে গড়ে উঠল এক নতুন সবুজ করিডোর
Image

ব্রাজিলের বেলেম শহরে খাল ঘিরে গড়ে উঠল এক নতুন সবুজ করিডোর

ব্রাজিলের পারা রাজ্যের শহর বেলেম দো পারায় সম্প্রতি একটি ভূদৃশ্য-কেন্দ্রিক নগর পুনরুজ্জীবন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। যার নাম “দোকা লিনিয়ার পার্ক” (Doca Linear Park)। এটি ডিজাইন করেছে স্থানীয় স্টুডিও নাতুরেজা উরবানা (Natureza Urbana)। 

প্রকল্পটি গড়ে উঠেছে শহরের প্রাণকেন্দ্রে থাকা পুরনো খাল ইগারাপে দাস আলমাস (Igarapé das Almas)-কে ঘিরে। যা ভিসকোঁদে দে সুসা ফ্রাংকো অ্যাভিনিউর কেন্দ্রীয় মিডিয়ান বরাবর প্রায় ১.২ কিলোমিটার দীর্ঘ। দীর্ঘদিন ধরে অবহেলিত ও শহর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা এই জলপথকে আবার নাগরিক জীবনের কেন্দ্রে ফিরিয়ে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

অবহেলিত এই জলপথকে আবার নাগরিক জীবনের অংশ করে তোলাই প্রকল্পটির মূল লক্ষ্য। ছবি: ডিজাইনবুম
শহর ও জলপথের ঐতিহাসিক বিচ্ছিন্নতা

বেলেম শহরের নগরায়ণ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে নদী ও খালগুলোকে ক্রমশ ভরাট করে সড়ক অবকাঠামো তৈরিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যার ফলে দৈনন্দিন নাগরিক জীবনে পানির উপস্থিতি ক্রমেই কমে গেছে। প্রকল্প এলাকার খালটিও এর ব্যতিক্রম ছিল না সেখানে গাছপালা ছিল সীমিত, মাটির পানি শোষণ ক্ষমতা ছিল কম, এবং জনসাধারণের ব্যবহারের উপযোগী তেমন কোনো সুবিধা ছিল না। 

ফলে জায়গাটি পরিবেশগতভাবে অবনতিশীল ও অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। দোকা লিনিয়ার পার্ক মূলত শহরের বৃহত্তর এক পরিকল্পনার অংশ, যার উদ্দেশ্য প্রাকৃতিক ও নাগরিক স্থানিক ধারাবাহিকতা পুনরুদ্ধার করা এবং পরিবেশগত কার্যকারিতা ও প্রবেশযোগ্যতা বাড়ানো।

প্রকল্পটির লক্ষ্য প্রাকৃতিক সংযোগ পুনরুদ্ধার ও প্রবেশযোগ্যতা বৃদ্ধি। ছবি: ডিজাইনবুম
জলবাহিত নকশা ও পরিবেশবান্ধব অবকাঠামো

কপ৩০ (COP30) সম্মেলন উপলক্ষে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ নাগরিক উত্তরাধিকার হিসেবে বিবেচিত এই প্রকল্পে পুরনো খালটিকে রূপান্তরিত করা হয়েছে একটি ধারাবাহিক লিনিয়ার পার্কে। যা সবুজ অবকাঠামো ও জল-সংবেদনশীল নগর নকশার (water-sensitive urban design) নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। 

এই ঐতিহাসিক জলধারাই পুরো নকশার মূল কাঠামো তৈরি করেছে এবং এর চারপাশে গড়ে উঠেছে অবসর, খেলাধুলা ও দৈনন্দিন ব্যবহারের নানা ধরনের জনপরিসর। প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে পানির গুণমান উন্নত করা, বিক্ষিপ্ত দূষণ কমানো এবং মাইক্রো-ড্রেনেজ ব্যবস্থাকে সহায়তা করার পাশাপাশি, বন্যা নিয়ন্ত্রণ ও জনসাধারণের নিরাপত্তার জন্য শক্তিশালী হাইড্রলিক ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।

“১.২ কিমি দীর্ঘ এই পার্কে হাঁটাপথ, সাইকেল পথ ও নানা জনসুবিধা সংযুক্ত।” ছবি: ডিজাইনবুম
সংযুক্ত জনপরিসরের নেটওয়ার্ক

মাটির পানি শোষণ ক্ষমতা বাড়ানো এবং ব্যাপকভাবে দেশীয় প্রজাতির গাছপালা রোপণের ফলে এলাকায় প্যাসিভ কুলিং, উন্নত নিষ্কাশন ব্যবস্থা এবং স্থানীয় ক্ষুদ্র জলবায়ু নিয়ন্ত্রণে সহায়তা মিলছে। নাতুরেজা আরবানার নকশা দল এই ভূদৃশ্য কৌশলগুলোর মাধ্যমে শহরের কাঠামোর মধ্যে জীববৈচিত্র্য ও পরিবেশগত সংযোগ বজায় রাখার চেষ্টা করেছে। 

১.২ কিলোমিটার দীর্ঘ এই পার্কে রয়েছে দর্শনীয় ভিউপয়েন্ট, উঁচু হাঁটাপথ, কিয়স্ক, খেলার মাঠ, একটি কুকুর পার্ক, ছায়াময় বসার জায়গা, একটানা সাইকেল পথ এবং খেলাধুলার সুবিধা যা পথচারী ও সাইকেল পথের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত।

ঐতিহাসিক জলধারাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পুরো জনপরিসরের নকশা। ছবি: ডিজাইনবুম
অংশগ্রহণমূলক পরিকল্পনা ও সামাজিক প্রভাব

নকশায় সর্বজনীন প্রবেশযোগ্যতা, নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে সারাদিন ধরে পার্কটি ব্যবহারযোগ্য থাকে। স্থানীয় বাসিন্দা, স্কুল ও বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে প্রকল্পের পরিকল্পনা ও নকশা প্রক্রিয়ায় কমিউনিটির মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। 

স্যানিটেশন, নিষ্কাশন ও নগর পুনরুজ্জীবনমূলক আরও বৃহৎ কর্মযজ্ঞের অংশ হিসেবে এই প্রকল্প প্রায় ৫ লাখ বাসিন্দাকে সেবা দিচ্ছে বলে জানা গেছে।

নকশায় প্রবেশযোগ্যতা, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। ছবি: ডিজাইনবুম

একটি পরিত্যক্ত খালকে পরিবেশগত ও নাগরিক অবকাঠামোর সমন্বয়ে রূপান্তরিত করার মধ্য দিয়ে দোকা লিনিয়ার পার্ক বেলেম শহরের নাগরিক অভিজ্ঞতায় পানিকে আবার ফিরিয়ে এনেছে। আমাজন অঞ্চলের প্রেক্ষাপটে ভূদৃশ্যভিত্তিক নগর পুনরুজ্জীবনের একটি দৃষ্টান্ত হিসেবে এই প্রকল্প ভবিষ্যতে অন্যান্য শহরের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

তথ্যসূত্র: ডিজাইনবুম। প্রকাশকাল: জানুয়ারি, ২০২৬

Related Posts

বাগানের ভেতর রঙিন খিলানে বিস্তৃত হলো এক ইরানি বাড়ি: গেলারেহ হাউস

তেহরানের উপকণ্ঠে ফলের বাগান ঘেরা একটি ছোট্ট উইকএন্ড ভিলাকে কীভাবে ধাপে ধাপে বাড়িয়ে একটি পূর্ণাঙ্গ স্থায়ী বাসগৃহে রূপান্তর…

বেঙ্গাজির নতুন পরিকল্পনার রূপরেখা আঁকছে ZHA

লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের ঐতিহাসিক বন্দরনগরী বেঙ্গাজি। এখানে ২০৫০ সাল সামনে রেখে তৈরি হচ্ছে এক নতুন নগর-পরিকল্পনা। জাহা হাদিদ…

ফেসবুক পোস্ট থেকে ফিরে এলো ফুটুরো হাউস

বিশ শতকের ষাটের দশকের শেষভাগে ফিনল্যান্ডের স্থপতি মাত্তি সুরোনেন যে উড়ন্ত সসারসদৃশ বাড়িটি ডিজাইন করেছিলেন, তা স্থাপত্যের ইতিহাসে…

ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ও কার্বন নি:সরণ

শহরের পার্ক, বাগান, প্লাজা, রাস্তার পাশের সবুজ এলাকা—এসবকে আমরা সাধারণত পরিবেশবান্ধব স্থাপত্যের অংশ হিসেবে দেখি। গাছপালা ও সবুজ…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

রান্নাঘরে খেলাচ্ছলে টুইস্ট নিয়ে এসেছে ডিজাইনবুম শপের নতুন কিউরেটেড সংগ্রহ
বাগানের ভেতর রঙিন খিলানে বিস্তৃত হলো এক ইরানি বাড়ি: গেলারেহ হাউস
বেঙ্গাজির নতুন পরিকল্পনার রূপরেখা আঁকছে ZHA
ফেসবুক পোস্ট থেকে ফিরে এলো ফুটুরো হাউস
ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ও কার্বন নি:সরণ
আসন্ন RIBA ইন্টারন্যাশনাল প্রাইজের শর্টলিস্টে রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি
হারানো মসজিদ
নির্মাণসামগ্রী আবিষ্কার করবে রোবট
canopy