Image

অনন্য পরিষ্কারক থিনার

রঙের জাদুকরদের কাছে থিনার খুব পরিচিত। চিত্রশিল্পের জন্য যেমন রং অপরিহার্য, আবার রঙের দাগ তুলতেও থিনার অপরিহার্য। শুধু রংই নয়, ইলেকট্রিক যন্ত্রপাতি পরিষ্কারের কাজেও থিনার ব্যবহার দারুণ কার্যকরী। মোটকথা থিনার এক প্রকার রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থের মাধ্যমে বিভিন্ন বস্তু থেকে নানা ধরনের দাগ তোলা হয়। থিনারের আদ্যান্ত এবারের আলোচ্য।

ব্যবহার

  • বার্নিশের কাজে।
  • পেইন্টের কার্যকারিতা বৃদ্ধিতে।
  • রং-জাতীয় দাগ বা স্পট পরিষ্কার করতে।
  • ইলেকট্রিক যন্ত্রপাতি পরিষ্কারে।
  • মোবাইল সার্ভিসিংয়ের কাজে।
  • যানবাহন ও বৈদ্যুতিক সার্কিট পরিষ্কারে।
  • আঠা-জাতীয় দাগ বা স্পট পরিষ্কার করতে থিনার ব্যবহার করা হয়।

দরদাম

বাজারে বিভিন্ন ধরনের আমদানি করা থিনার বেচাকেনা হয়। এক লিটার থিনার ১২০-১৮০ টাকা দামে বাজারে বিক্রি হয়। সাধারণ দক্ষিণ আফ্রিকা ও সিঙ্গাপুর থেকে আমদানি করা থিনারের চাহিদা বেশি। সচরাচর তিন ধরনের থিনার বেশি ব্যবহৃত হয় রং ও বার্নিশের কাজে। সেগুলো হলো-

  • এনসি পলিশ
  • লিকার পলিশ ও
  • স্পিরিট পলিশ।

থিনারের দরদাম ও ব্র্যান্ড সম্পর্কিত বিষয়াদি-

এনসি পলিশ

ক্রমিকব্র্যান্ড নামপরিমাণমূল্য
১এএএ৪ লিটার৭৫০-৮০০ টাকা
২জিপি৪ লিটার৬৫০ -৭০০ টাকা
৩জিসি৪ লিটার৭২০-৭৬০ টাকা
৪এম৪ লিটার৬৮০-৭২০ টাকা
৫এসএম       ৪ লিটার৬৫০-৭০০ টাকা 
৬সিঙ্গাপুর এনসি১ লিটার১২০-১৮০ টাকা

উল্লেখ্য, সিঙ্গাপুর এনসি ব্র্যান্ডের থিনার ২০০ লিটার ড্রামে আমদানি হয়, যা পরবর্তী সময়ে লিটার হিসেবে বিক্রি হয়। এরই মূল্য তালিকা-

লিকার পলিশ

ক্রমিকধরনপরিমাণমূল্যমন্তব্য
১৪৪৬১ লিটার১৮০-২০০ টাকামোটামুটি
২৪৪৬১ লিটার২২০-২৫০ টাকাস্বাভাবিক
৩৪৪৬১ লিটার২৬০-৩০০ টাকাউন্নতমানের
৪৪১১ লিটার৩৫০-৪০০ টাকাউন্নতমানের

স্পিরিট পলিশ

ক্রমিকব্র্যান্ড নামপরিমাণমূল্যমন্তব্য
১মার্শাল৪ লিটার৪৫০-৫০০ টাকা0
২যমুনা৪ লিটার৫২০-৫৫০ টাকা0
৩যমুনা৪ লিটার৫৬০-৬০০ টাকাউন্নতমানের

সাবধানতা

  • সঠিক রঙের জন্য সঠিক থিনার ব্যবহার করতে হবে।
  • রঙের সঙ্গে প্রয়োজনীয় ও যথাযথ থিনার ছাড়া অন্য কোনো কিছু মেশানো যাবে না। যেমন- চকপাউডার, চুন ইত্যাদি।
  • কাজের পর ব্রাশ বা রোলার অবশ্যই থিনার দিয়ে বা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রাখতে হবে।
  • রঙের সঙ্গে থিনার মেশানোর সময় ধূমপান করা যাবে না। কেননা রং দাহ্য পদার্থ।
  • রং ও থিনারের আনুষঙ্গিক মালামাল আগুন থেকে দূরে রাখতে হবে।
  • শিশুদের নাগালের বাইরে রাখতে হবে রং, থিনার ও সমজাতীয় পদার্থকে।

প্রকাশকাল: বন্ধন, ১১২তম সংখ্যা, আগস্ট ২০১৯।

Related Posts

রান্নাঘরে খেলাচ্ছলে টুইস্ট নিয়ে এসেছে ডিজাইনবুম শপের নতুন কিউরেটেড সংগ্রহ

রান্নাঘরের নিত্যদিনের যন্ত্রপাতিও যে নিছক কার্যকারিতার বাইরে গিয়ে দৃশ্যকল্প, কৌতুক ও চতুর জ্যামিতির বাহক হয়ে উঠতে পারে, ডিজাইনবুম…

বাড়ির নিরাপত্তায় সিকিউরিটি ডোর

ধরন পাল্টে গেলেও বাড়িতে চুরির ঘটনা কিন্তু থেমে নেই। পরিবার নিয়ে কোথাও বেড়াতে গেলে খালি বাড়ি নিয়ে যেন…

অন্দরের আভিজাত্যে ঝাড়বাতি

যে ঘরে নিত্য বসবাস, সে ঘরটি একটু আকর্ষণীয় না হলে কি চলে? নিজের জন্যই হোক বা অতিথিদের কাছে…

এসির হাওয়ায় শীতল ঘর

প্রচন্ড গরমে শীতল পরশ পেতে চান, তাহলে ঘরে এসি লাগান! বৈষ্ণিক তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে এসি ছাড়া টেকাই…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

হাসপাতালে রোগী-কক্ষে ঘরোয়া আবহ দিচ্ছে কোয়ালুর নতুন ফার্নিচার
10
09
ফর্ম ফলোজ ফিকশন: ফাংশনের বাইরে ছয়টি ডিজাইনের অনুসন্ধান
প্রকৃতির দামও হিসাব করছে ভুটান: জিডিপির পাশে জিইপি
বাওয়ার দৃষ্টিতে স্বভূমি শ্রীলঙ্কার স্থাপত্য
বিয়ের প্রতিশ্রুতি রাখতে আকাশের নিচে নির্মিত হলো এক উন্মুক্ত মন্দির
Knap-of-Howar
রঙের ভাষায় ছয়টি ভবনের গল্প