• Home
  • টপ-পোস্ট
  • শহর,সেতু আর সুরের টেনেসির আর্টস সেন্টার
Image

শহর,সেতু আর সুরের টেনেসির আর্টস সেন্টার

বর্তমানে সমসাময়িক স্থাপত্যের একটি বড় দিক হলো ভবনকে শহরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার হাতিয়ার হিসেবে ব্যবহার করা। এই দৃষ্টিকোণ থেকেই BIG (Bjarke Ingels Group) টেনেসি পারফর্মিং আর্টস সেন্টারের নতুন ডিজাইন উন্মোচন করে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

এই পারফরমিং আর্টস সেন্টারটি যুক্তরাষ্ট্রের নাশভিল শহরের ইস্ট ব্যাংক (east bank) এলাকায়, কাম্বারল্যান্ড নদীর ধারে অবস্থিত। শহরের ডাউনটাউন অংশকে নদীর ওপারের নতুন নগরায়নের সঙ্গে যুক্ত করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেনে তাদের দক্ষতা প্রকাশ পেয়ে এই প্রকল্পে।

শহরের সাথে সংলাপে মশগুল টেনেসি আর্টস সেন্টার। ছবি: আর্কডেইলি

প্রায় ৩০৭,০০০ বর্গফুটের এই বিশাল কমপ্লেক্সটি ২০২৭ সালে নির্মাণ শুরু হয়ে ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে। 

একটি ভবন, চারটি অভিজ্ঞতা

এই প্রকল্পে চারটি ভিন্ন পারফরম্যান্স স্পেসকে একত্রিত করে একটি সমন্বিত স্থাপত্য তৈরি করা হয়েছে। এখানে রয়েছে একটি ব্রডওয়ে থিয়েটার, একটি অপেরা ও ডান্স হল, একটি ফ্লেক্সিবল ব্ল্যাক বক্স থিয়েটার এবং একটি ছোট ক্যাবারে স্পেস যেগুলো বিভিন্ন ধরনের পারফরম্যান্সের জন্য আলাদা অভিজ্ঞতা তৈরি করে। 

এই ভেন্যুগুলোকে একটি কেন্দ্রীভূত পাবলিক স্পেসের চারপাশে সাজানো হয়েছে, যেন দর্শক শুধু কোনো শো দেখতে না এসে, পুরো জায়গাটিকেই একটি সামাজিক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করতে পারেন।

স্পেসগুলিও যেন থিয়েটারের অভিজ্ঞতা দেয়। ছবি: আর্কডেইলি

ফ্যাসাড যখন রচিত হয় সংগীতের ভাষায় 

এই ভবনের সবচেয়ে আইকনিক উপাদান হলো এর ফ্যাসাড। অ্যালুমিনিয়ামের টিউব দিয়ে তৈরি এই বাইরের আবরণটি কখনো উল্লম্ব, কখনো অনুভূমিকভাবে বয়ে গেছে যা দেখতে অনেকটা অর্গান পাইপ বাদ্যযন্ত্রের মতো। এতে করে ভবনটি নিজেই যেন একটি জীবন্ত থিয়েটার হয়ে ওঠে!  

অর্গান-পাইপের মতো দেখতে মিউজিক্যাল ফ্যাসাদ। ছবি: আর্কডেইলি

ভবনের ভেতরটা যেন শহরেরই এক বিস্তার 

ভবনের ভেতরে আছে দুটি প্রধান লবি যার একটি নদীর দিকে খোলা, আরেকটি উঁচুতে একটি পেডেস্ট্রিয়ান ব্রিজের সঙ্গে যুক্ত। এই দুই স্তরের মধ্যে সংযোগ তৈরি করেছে ক্যাসকাডিং সিঁড়ি, টেরাস এবং উন্মুক্ত স্থান যা মানুষকে শুধু চলাচল নয়, একটু বিরতি, একটু থেমে দেখা এবং মিশে যাওয়ার সুযোগ করে দেয়।

সেকশনে দেখা যাচ্ছে পারমরফেন্সের অনবদ্য স্থান। ছবি: আর্কডেইলি

পারফরমিং আর্টসের নতুন সংজ্ঞা

এই প্রকল্প একটি বড় চিন্তাদর্শনকে সামনে নিয়ে হাজির হয়, পারফরমিং আর্টস আর শুধু মঞ্চের ভেতরে সীমাবদ্ধ নয়। এটি এখন শহরের অংশ, মানুষের দৈনন্দিন জীবনের অংশ।

পারফর্মেন্স আর্ট উপভোগ করছেন হলভর্তি দর্শক। ছবি: আর্কডেইলি

রিহার্সাল স্টুডিও, ক্লাসরুম, কমিউনিটি স্পেস সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ইকোসিস্টেম, যেখানে স্থানীয় দল যেমন ‘নাশভিল ব্যালে’ বা ‘অপেরা’ কাজ করবে, তেমনি আন্তর্জাতিক প্রোডাকশনও জায়গা পাবে। 

টেনেসির নতুন আর্টস সেন্টার গল্প শোনায় পুরোনো শহর ও নব উন্নয়নের মধ্যে। সম্ভবত ভবিষ্যতের পারফরমিং আর্টস সেন্টার এমনই হবে যেখানে মঞ্চ শুধু ভেতরে নয়, পুরো শহরজুড়েই বিস্তৃত।

তথ্যসূত্র

  • ArchDaily – BIG Reveals Design for Tennessee Performing Arts Center (2026) 
  • Bjarke Ingels Group – Project description & design concept
  • Axios – TPAC project overview and scale 
  • The Architect’s Newspaper – Project context & location

Related Posts

কী কী থাকছে আকাশছোঁয়া শান্তা পিনাকলে

দেশের সবচেয়ে উঁচু ভবন ‘শান্তা পিনাকল’। সম্প্রতি এ ভনটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ নির্মিত ৪০ তলা এই ভবনটির…

সমুদ্রবাণিজ্যের বর্জ্য থেকে অনন্যা এক স্থাপত্য

পরিত্যক্ত শিপিং কনটেইনার ও মাটির মতো সহজ উপাদানকে ব্যবহার করে ভারতের তামিলনাড়ুতে তৈরি হয়েছে এক জলবায়ু-সংবেদনশীল স্থাপত্য। নাম…

আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন বিভাগে ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের জয় সাহা

‘সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ বিশ্বে অনেক মর্যাদাপূর্ণ একটি আলোকচিত্র প্রতিযোগিতা। ২০২৬ এর প্রতিযোগিতায় আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন বিভাগে জয়…

হাইওয়ের বুকে খাড়া শহর: নগরের নতুন ভাষা

হাইওয়ে একদিকে যেমন চলাচলের জন্য অপরিহার্য, অন্যদিকে এটি শহরের ভেতরের জীবনকে বিচ্ছিন্ন করে দেয়। এমনই এক দ্বন্দ্বের মধ্যে…

ByByshuprova Apr 20, 2026

মুঘলদের এক ক্ষতচিহ্ন যেন ‘তেরোশ্রী মসজিদ’

মসজিদটি কবে নির্মাণ হয়েছিল, কে-ইবা নির্মাণ করেছিলেন তার কোন সঠিক তথ্য পাওয়া যায় না কোথাও। নেই কোন শিলালিপি।…

বাংলাদেশের রিয়েল এস্টেট স্থাপত্যের সমসাময়িক ভাষা

বাংলাদেশের নগর জীবনে আবাসন এখন আর কেবল একটি প্রয়োজনীয় অবকাঠামো নয়, এটি ক্রমশ হয়ে উঠছে সামাজিক অবস্থান, জীবনযাত্রার…

পাহাড়ের ঢালে খোদাই করা ‘নট আ হোটেল সেতোউচি’

এর নকশাটি ছিল সরাসরি জাপানি লোকজ স্থাপত্য থেকে অনুপ্রাণিত। যা স্ক্যান্ডিনেভিয়ান সংবেদনশীলতার মাধ্যমে এর যুক্তিকে নতুনভাবে ব্যাখ্যা করে।…

বৈশাখী আমেজে ঘর সাজানোর সহজ উপায়

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরের প্রথম দিনে ঘরের ভেতরেও যদি লেগে থাকে লাল-সাদা রঙের উচ্ছ্বাস, লোকজ…

জাহা হাদিদের গেটওয়ে সেন্টার হংকংয়ের ভবিষ্যৎ শহর

হংকংয়ের ওয়েস্ট কাউলুন এলাকায় নির্মিত বিশ্বখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান জাহা হাদিদ আর্কিটেক্টস–এর বড় একটি প্রকল্প গেটওয়ে সেন্টার। এটি মূলত…

01~1
previous arrow
next arrow

CSRM

সর্বশেষ

Trending Posts

Gallery

Belgium
Buet
কী কী থাকছে আকাশছোঁয়া শান্তা পিনাকলে
সমুদ্রবাণিজ্যের বর্জ্য থেকে অনন্যা এক স্থাপত্য
Home of Haor
Weather
Youth Park
Tower
Al Hamra