• Home
  • অ্যাওয়ার্ড
  • সীমাবদ্ধতা যখন স্থাপত্যের শক্তি হয় তখনও মিলে পুরস্কার
Belgium

সীমাবদ্ধতা যখন স্থাপত্যের শক্তি হয় তখনও মিলে পুরস্কার

স্থপতিদের গুণের শেষ নেই, মননশীলতারও শেষ নেই। তারা অসম্ভবকে সম্ভব এবং সম্ভাবনাময় করে তুলতে পারে চিন্তা ও কর্মে। ব্রাসেলসের AgwA এবং Architecten Jan de Vylder Inge Vinck প্রকল্পে স্থপতিরা এমনই এক আশ্চর্য কান্ড দেখিয়েছেন।

বেলজিয়ামের শারলেরোই প্যালে দে এক্সপোজিশন একটি প্রায় পরিত্যাক্ত ভবন। দেশটির সরকার যাকে গ্রিন পার্ক বানানোর কথা ভাবতো আজ তা রূপ নিয়েছে বিশ্বমানের একটি প্রদর্শনী কেন্দ্রে। ১৯৫০ সালে নির্মিত এ ভবনটি সংস্কারে সময় লেগেছে ৭ বছর। সম্প্রতি রূপান্তরিত এ ভবনটি  জিতেছে মিয়েস ভ্যান ডি রোহে পুরস্কার ২০২৬।

বেলজিয়ামের শারলেরোই-তে অবস্থিত কমপ্লেক্সটির আয়তন ৫০,০০০ বর্গমিটার। এটি নির্মাণ করতে সময় লেগেছিলো ৪বছর। প্রতিযোগিতার জুরি সদস্যরা জানান, স্থপতিদের সাহসী ও উদ্ভাবনী পদ্ধতির স্বীকৃতিস্বরূপ এই ভবনটি এ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়।

তারা জানান, “একটি অস্থায়ী অবস্থাকে একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী স্থাপত্য নিদর্শনে রূপান্তরিত করার এবং একটি পরিত্যক্ত শিল্প কমপ্লেক্সকে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক অবকাঠামোতে সক্রিয় করে তোলার ক্ষমতার জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে।”

তারা আরও বলেন, “ধারাবাহিক সুনির্দিষ্ট ও স্বল্প-বাজেটের হস্তক্ষেপের মাধ্যমে প্রকল্পটি স্থায়িত্ব ও পুনঃব্যবহারের মধ্যকার সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করে এবং ধারাবাহিক নমনীয় ও অন্তর্ভুক্তিমূলক স্থান তৈরি করে।”

Award
বেলজিয়ামের শারলেরোই প্যালে দে এক্সপোজিশনের ভেতরের বর্তমান অবস্থা। ছবি: dezeen.com

“প্রতিস্থাপনের পরিবর্তে, এটি সীমাবদ্ধতাকে গ্রহণ করে, ভবনটির অন্তর্নিহিত গুণাবলীর সাথে সংযোগ স্থাপন করে। শুধু তাই নয় সাহসী অথচ উদ্ভাবনী পদ্ধতি তৈরি করে স্থানটিকে পুনরুজ্জীবিত করেছেন স্থপতিরা। এ প্রকল্পে স্থপতিরা স্বল্পতাকে সুযোগে এবং মেরামতকে একটি শক্তিশালী নকশা কৌশলে পরিণত করে।”

মিয়েস ভ্যান ডার রোহে পুরস্কারটি ইউরোপীয় কমিশন এবং ফান্ডাসিও মিয়েস ভ্যান ডার রোহের যৌথ উদ্যোগে প্রতি দুই বছর অন্তর এ পুরষ্কার প্রদান করা হয়। স্থাপত্য বিভাগে পাঁচটি চূড়ান্ত প্রতিযোগীর মধ্য থেকে শার্লেরোই প্যালে দে এক্সপোজিশনকে ২০২৬ সালের বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়েছে।

ভবনটি সংস্কার করতে স্টুডিওগুলো কেন্দ্রীয় হলের সম্মুখভাগে সরিয়ে একটি আচ্ছাদিত বহিরাঙ্গন তৈরি করেন স্থপতিরা। এর দক্ষিণ অংশকে একটি বহুতল গাড়ি পার্কিং-এ রূপান্তরিত করা হয়েছে।

মূল স্থাপত্য পুরস্কারের পাশাপাশি, এ বছরের উদীয়মান স্থাপত্য পুরস্কার বিজয়ীর নামও ঘোষণা করা হয়েছে। এই পুরস্কারটি জিতেছে স্লোভেনিয়ান ডিজাইনের একটি থিয়েটার, যার নকশা করেছে স্থাপত্য স্টুডিও ভিডিক গ্রোহার আরহিটেকটি।

ইউরোপের সেরা স্থাপত্য প্রকল্পগুলোকে স্বীকৃতি দেয়ার জন্য ১৯৮৮ সালে বার্সেলোনায় মিয়েস ভ্যান ডার রোহে পুরস্কারটি প্রবর্তিত হয়েছিল।

এ বছরের পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে ছিল ফ্রান্সের আর্লেসে অবস্থিত অ্যাসেম্বল এবং বিসি আর্কিটেক্টস স্টুডিওর তৈরি একটি উনিশ শতকের ট্রেন ডিপো। বর্তমানে এটি  একটি ডিজাইন ল্যাবে রূপান্তরিত হয়েছে, এবং স্পেনে এইচ আর্কিটেক্টেস-এর একটি রেট্রোফিট ডেভেলপমেন্ট।

চিলির স্থপতি এবং ২০২৬ সালের প্রিৎজকার স্থাপত্য পুরস্কার বিজয়ী স্মিলিয়ান রাদিচের সভাপতিত্বকে এ বছরের জুরির সদস্যরা প্রশংসা করেছেন। তারা বলেন এ বছর প্রতিটি প্রকল্পই “মানুষের জন্য অর্থবহ স্থান” তৈরি করেছে।

Related Posts

বায়তুর রউফ জামে মসজিদ স্থপতি মেরিনার অনন্য স্থাপত্যকর্ম

শুধু দৃশ্যত নান্দনিকতাই নয়, স্থাপত্যের শিখরে রয়েছে ইতিহাস, সংস্কৃতি ও জলবায়ুর সম্পৃক্ততা। আর এসবের পরিপূর্ণ সংমিশ্রণেই সম্ভব স্বতন্ত্র…

আধুনিক বাড়ির স্বপ্ন: মানুষকে স্বাধীন করার প্রতিশ্রুতি ও বাস্তবতার সংকট

আধুনিক স্থাপত্যের অন্যতম প্রধান লক্ষ্য ছিল মানুষের দৈনন্দিন জীবনকে সহজ, আরামদায়ক ও স্বাধীন করে তোলা। বিংশ শতাব্দীতে স্থপতি…

কোপেনহেগেনের ভূগর্ভস্থ অন্ধকারে মারিনা আব্রামোভিচের সাত মৃত্যু

মৃত্যু মানুষের জীবনের সবচেয়ে রহস্যময় এবং অনিবার্য অভিজ্ঞতাগুলোর একটি। শিল্পে মৃত্যুকে নানা সময় নানা দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা…

বিয়ের প্রতিশ্রুতি রাখতে আকাশের নিচে নির্মিত হলো এক উন্মুক্ত মন্দির

বিয়ের প্রতিশ্রুতি রাখতে গিয়ে কেউ যদি একটি পুরো স্থাপনা ডিজাইন করে ফেলেন, তবে সেই গল্প সহজে ভোলার নয়।…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

বায়তুর রউফ জামে মসজিদ স্থপতি মেরিনার অনন্য স্থাপত্যকর্ম
করিডোর
house
01
হাসপাতালে রোগী-কক্ষে ঘরোয়া আবহ দিচ্ছে কোয়ালুর নতুন ফার্নিচার
10
09
ফর্ম ফলোজ ফিকশন: ফাংশনের বাইরে ছয়টি ডিজাইনের অনুসন্ধান
প্রকৃতির দামও হিসাব করছে ভুটান: জিডিপির পাশে জিইপি