আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন বিভাগে ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের জয় সাহা

‘সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ বিশ্বে অনেক মর্যাদাপূর্ণ একটি আলোকচিত্র প্রতিযোগিতা। ২০২৬ এর প্রতিযোগিতায় আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন বিভাগে জয় সাহা জিতে নিয়েছেন প্রথম পুরস্কার।

২০০টির বেশি দেশ থেকে ৪ লাখ ৩০ হাজার ছবির প্রতিযোগিতায় এ সাফল্য অর্জন করেন। যুক্তরাজ্যের লন্ডনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ী ফটোগ্রাফারদের নাম ঘোষণা করা হয়।

‘হোমস অব হাওর’

‘হোমস অব হাওর’ সিরিজের বাংলাদেশের হাওরের এক ছবির জন্য  ‘আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন’ বিভাগে সেরা হয়েছেন জয় সাহা। হাওরের জলে ভেসে থাকা দ্বীপগ্রাম এবং গ্রামীণ জীবনযাপনই ছিলো তার এই সিরিজের মূল বিষয়।

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন ব্রাজিল ও চীনের দুই প্রতিযোগী। বিজয়ীদের পুরস্কার হিসেবে সনির তৈরি ছবি তোলার ডিজিটাল সরঞ্জাম প্রদান করা হয়েছে। এছাড়াও লন্ডনের বিশেষজ্ঞ ফটোগ্রাফারদের বিশেষ সেশনে অংশগ্রহণের সুযোগ পাবেন তারা।

এছাড়াও সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৬’ নির্বাচিত হয়েছেন জুবায়ের আহমেদ অর্ণব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *