• Home
  • স্থাপত্য
  • শেনইয়ংয়ের “ভূত সিটি” স্থাপত্যে ব্যর্থতার এক করুণ উপাখ্যান
Ghost City

শেনইয়ংয়ের “ভূত সিটি” স্থাপত্যে ব্যর্থতার এক করুণ উপাখ্যান

চীনের দ্রুত নগরায়ন ও রিয়েল এস্টেট খাতের বিস্ফোরক প্রবৃদ্ধির সময় অসংখ্য বিলাসবহুল আবাসন প্রকল্প গড়ে ওঠে। কিন্তু এসব প্রকল্পের একটি বড় অংশ প্রত্যাশিত ক্রেতা না পাওয়া, অতিরিক্ত ঋণনির্ভর বিনিয়োগ এবং বাজারের মন্দার কারণে অসমাপ্ত থেকে যায়।

বলছি সাংহাই-ভিত্তিক গ্রীনল্যান্ড গ্রুপ নির্মিত ”স্টেট গেস্ট ম্যানসর” প্রকল্পের কথা। উত্তর-পূর্ব চীনের শেনইয়াং শহরের উপকণ্ঠে অবস্থিত এই প্রকল্পটি বর্তমানে বিশ্বের অন্যতম আলোচিত “ভূতের শহর” বা “Ghost City” হিসেবে পরিচিত।

একসময়ের রিয়েল এস্টেট জায়ান্ট

গ্রীনল্যান্ড গ্রুপ চীনের বৃহৎ রাষ্ট্র-সমর্থিত রিয়েল এস্টেট ডেভেলপারদের অন্যতম। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি আবাসন, বাণিজ্যিক ভবন, অবকাঠামো এবং আন্তর্জাতিক প্রকল্পে বিপুল বিনিয়োগ করে দ্রুত সম্প্রসারিত হয়। একসময় প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে শত শত বিলিয়ন ডলারের প্রকল্প পরিচালনা করছিলো।

European Villa
শেনইয়াংয়ের ভূত সিটির ইউরোপীয়ান স্টাইলের বাড়ি। ছবি: আর্কিটেচারাল ডাইজেস্ট

২০১০ সালের দিকে চীনের আবাসন বাজার তুঙ্গে থাকায় গ্রীনল্যান্ড শেনইয়াংয়ে একটি উচ্চাভিলাষী বিলাসবহুল আবাসন প্রকল্প হাতে নেয়।

স্টেট  গেস্ট ম্যানসন প্রকল্প

প্রকল্পটির লক্ষ্য ছিলো ধনী ব্যবসায়ী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং অভিজাত শ্রেণির জন্য ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত একটি প্রিমিয়াম আবাসিক এলাকা তৈরি করা। শুরুতে এটি উত্তর-পূর্ব চীনের অন্যতম মর্যাদাপূর্ণ আবাসিক এলাকা হওয়ার কথা ছিল।

প্রকল্পের বৈশিষ্ট্য ছিলো—

  • প্রায় ২৬০টি বিলাসবহুল ইউরোপীয় ধাঁচের ভিলা।
  • প্রশস্ত বাগান, কৃত্রিম লেক ও ব্যক্তিগত সড়ক।
  • উন্নত নিরাপত্তা ব্যবস্থা।
  • অভিজাত ক্লাব ও অতিথি সুবিধা।
  • উচ্চমানের অবকাঠামো ও নান্দনিক নকশা।

কেন প্রকল্পটি ব্যর্থ হলো?

প্রকল্পটি ব্যর্থ হওয়ার পেছনে কোন নির্দিষ্ট কারণ ছিলো না। অনেকগুলো কারণে প্রকল্প শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

১. অতিরিক্ত সরবরাহ

চীনের অনেক শহরে প্রকৃত চাহিদার তুলনায় অনেক বেশি আবাসন নির্মাণ করা হয়। ফলে পর্যাপ্ত ক্রেতা না পাওয়া এই প্রকল্পের বেশিরভাগ ভিলাই অবিক্রিত থেকে যায়।

২. ঋণনির্ভর সম্প্রসারণ

সে সময় রিয়েল এস্টেট কোম্পানিগুলো ব্যাপক ঋণ নিয়ে নতুন প্রকল্প শুরু করেছিলো। বাজার ধীর হয়ে গেলে অর্থায়নের সংকট দেখা দেয়।

Cattle
চীনের বিলাশবহুল পরিত্যক্ত নগরীতে স্থানীয়দের গবাদি পশু পালন। ছবি: আর্কিটেকচারাল ডাইজেস্ট

৩. ক্রেতার আস্থাহীনতা

আবাসনের দাম কমতে শুরু করলে অনেক সম্ভাব্য ক্রেতা বিনিয়োগ থেকে সরে দাঁড়ান।

৪. নির্মাণ বন্ধ

প্রকল্প শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই নির্মাণকাজ কার্যত থেমে যায়। অনেক ভবন কংক্রিটের কাঠামো হিসেবেই থেকে যায়।

প্রকল্পের বর্তমান অবস্থা

বর্তমানে এই প্রকল্পে দেখা যায় অসমাপ্ত শতাধিক ভিলা। ভাঙা বারান্দা ও আগাছায় ঢেকে গেছে রাস্তা। খালি ভবনের ভেতরে ধুলা ও নষ্ট আসবাব। নির্জন পরিবেশ যা দিনের বেলায়ই দেখতে ভৌতিক মনে হয়। স্থানীয় কৃষকরা পরিত্যক্ত জমিতে ভুট্টা, সবজি ও অন্যান্য ফসল চাষ করছেন। অনেক ভবনের গ্যারেজ এখন খড় সংরক্ষণের স্থান এবং আশপাশে অনেক গবাদিপশু চরতে দেখা যায়।

Agriculture
প্রকল্পের পরিত্যক্ত জমিতে কৃষিকাজ। ছবি: আর্কিটেকচারাল ডাইডেজস্ট

“ভূত সিটি” কেন বলা হয়?

”ভূত সিটি” বলতে এখানে অতিপ্রাকৃত কিছু বোঝায় না। এর অর্থ হলো বিপুল সংখ্যক নির্মিত ভবন আর সুনশান নীরবতা। এতগুলো নির্মিত ভিলা আছে কিন্তু বাসিন্দা খুব কম বা নেই। অবকাঠামো থাকলেও নগরজীবন গড়ে ওঠেনি। অর্থনৈতিকভাবে প্রকল্প কার্যকর হয়নি।

চীনের রিয়েল এস্টেট সংকটের প্রতীক

এই প্রকল্পটি শুধু একটি ব্যর্থ আবাসন প্রকল্প নয়। এটি চীনের বৃহত্তর রিয়েল এস্টেট সংকটের একটি বিশাল প্রতীক। বহু ডেভেলপার অতিরিক্ত ঋণ নিয়ে প্রকল্প শুরু করলেও বাজারের মন্দা, জনসংখ্যাগত পরিবর্তন এবং ক্রেতার আস্থাহীনতার কারণে অনেক প্রকল্প অসমাপ্ত থেকে যায়। গ্রীনল্যান্ড গ্রুপসহ বেশ কয়েকটি বড় ডেভেলপারও আর্থিক চাপে পড়ে।

বিশ্বজুড়ে আলোচনার কারণ

এই প্রকল্প আন্তর্জাতিক গণমাধ্যম ও আলোকচিত্রীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। এর কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইউরোপীয় রাজপ্রাসাদের মতো ভিলা অথচ কোনো বাসিন্দা নেই। প্রকৃতির দখলে চলে যাওয়া বিলাসবহুল স্থাপনা। কৃষিজমিতে রূপান্তরিত আবাসন এলাকা। চীনের আবাসন বুদবুদের বাস্তব চিত্র। ড্রোনচিত্রে দেখা যায়, সারিবদ্ধ বিশাল ভিলাগুলো দাঁড়িয়ে থাকলেও সেগুলো কার্যত পরিত্যক্ত।

গ্রীনল্যান্ড গ্রুপের এর স্টেট গেস্ট ম্যানসন প্রকল্প আধুনিক নগর পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ শিক্ষা। শুধু বড় বিনিয়োগ বা চমৎকার স্থাপত্যই একটি শহরকে সফল করে না। প্রকৃত চাহিদা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাই একটি নগর প্রকল্পের সাফল্যের মূল ভিত্তি। শেনইয়াংয়ের এই “ভূত সিটি” আজ বিশ্ববাসীর কাছে অতিরিক্ত নির্মাণ, ঋণনির্ভর উন্নয়ন এবং রিয়েল এস্টেট ব্যর্থতার একটি শক্তিশালী প্রতীক হিসেবে বিবেচিত হয়।

তথ্যসূত্র: আর্কিটেকচারাল ডাইডেজস্ট, গেটি ইমেজ, রিয়েল এস্টেট ডটকম

Related Posts

গ্রিসের ক্রিটে পাহাড়ের গায়ে খোদাই করা এক তীরাকৃতি বাড়ি

গ্রিসের ক্রিট দ্বীপের হেরাক্লিয়নের জলপাই-ঢাকা পাহাড়ি ভূমিতে নির্মিত হতে যাচ্ছে এক অনন্য আবাসিক স্থাপত্য, যার নাম “এন্‌’অ্যারো” (N’Arrow)।…

চীনের যে স্থাপত্য নকশা বৈশ্বিক পরিচয়কে একসূত্রে বেধেঁছে

চীনের ফ্যাশন ব্র্যান্ড আর্বান রিভিভো (Urban Revivo) সম্প্রতি বেইজিং-এর জনপ্রিয় শপিং এলাকা সানলিটুনে (Sanlitun) তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোর…

ওডিসি’র ম্যাট ডেমনের ৩৪ মিলিয়ন ডলারের আবাসন সাম্রাজ্য

হলিউডের শীর্ষ তারকাদের পছন্দের রিয়েল এস্টেট বলতেই সাধারণত চোখে ভেসে ওঠে বেভারলি হিলসের চোখ-ধাঁধানো বিশাল ম্যানশন বা ম্যানহাটনের…

নদীই যখন পথ: দক্ষিণ-পূর্ব এশিয়ার পানিপথ-নির্ভর নগর স্থাপত্য

বিংশ শতাব্দী জুড়ে আধুনিক স্থাপত্য ও নগর পরিকল্পনা মূলত রাস্তাকেন্দ্রিক চিন্তাধারায় গড়ে উঠেছে—সড়কের বিন্যাস, মোড় ও ফুটপাতমুখী দালানকোঠাই…

আলোড়ন তুলেছে আবুধাবির প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের নতুন ছবিগুলো

সাদিয়াত দ্বীপের জলতীরে দাঁড়িয়ে থাকা এক বিশাল ভাস্কর্যের মতো কাঠামোটি ডাচ স্থাপত্য প্রতিষ্ঠান মেকানোর ডিজাইন করা আবুধাবির ন্যাচারাল…

ব্লব স্থাপত্যের যুগ কি শেষ?

স্থাপত্য কেবল ভবন নির্মাণের শিল্প নয়। এটি মানুষের জীবনধারা, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে সম্পর্কেরও প্রতিফলন। গত তিন দশকে…

ফ্র্যাঙ্ক গেহরির শেষ সুর ‘দার আল ফুনুন’ 

স্থাপত্যের জগতে যার নাম মানেই বাঁকানো ধাতব দেয়াল, ঢেউয়ের মতো কাঠামো আর প্রথাগত নিয়ম ভাঙার সাহস – সেই…

আরব সাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা কমিউনিটি সেন্টার

প্রকৃতিকে অক্ষত রেখে তার মধ্যেই স্থাপত্য গড়ে তোলা, এটাই আধুনিক নকশাচর্চার একটি বড় ধারা। মহারাষ্ট্রের আনজারলের সমুদ্রতীরবর্তী পাহাড়ে…

আধুনিক সভ্যতার বুকে মেঘ ছোঁয়ার প্রত্যাশায় কাঠের এক ভবন

স্থাপত্যে কাঠ একটি আদিম নির্মাণ উপকরণ। সেই অন্ধকার যুগ থেকে আজ পর্যন্ত নির্মাণশিল্পে কাঠের চাহিদার একটুকুও কমতি নেই।…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

গ্রিসের ক্রিটে পাহাড়ের গায়ে খোদাই করা এক তীরাকৃতি বাড়ি
চীনের যে স্থাপত্য নকশা বৈশ্বিক পরিচয়কে একসূত্রে বেধেঁছে
ওডিসি’র ম্যাট ডেমনের ৩৪ মিলিয়ন ডলারের আবাসন সাম্রাজ্য
নদীই যখন পথ: দক্ষিণ-পূর্ব এশিয়ার পানিপথ-নির্ভর নগর স্থাপত্য
আলোড়ন তুলেছে আবুধাবির প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের নতুন ছবিগুলো
২০২৬ সালের সেরা পাঁচ নারী স্থপতি: আর্কিটেকচারাল রেকর্ডের সম্মাননা
4324
কিংবদন্তি স্থপতি ফ্র্যাংক গেহরির শেষ কয়েকটি নকশার একটি "দার আল ফুনুন আবুধাবি", ছবি: ডিজেইন
আরব সাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা কমিউনিটি সেন্টার