• Home
  • স্থাপত্য
  • নতুন করে রূপান্তরের পথে যুক্তরাষ্ট্রের বেলভেডের
Belvedere

নতুন করে রূপান্তরের পথে যুক্তরাষ্ট্রের বেলভেডের

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিল শহরের অন্যতম পরিচিত জনপরিসর বেলভেডের। আধুনিক স্থাপত্যের কল্যাণে শহরটি নতুন করে রূপান্তরের পথে। দীর্ঘদিন ধরে ওহিও নদীর তীরে অবস্থিত এই উন্মুক্ত স্থানটি শহরের নাগরিক জীবন, বিনোদন ও নদীতীরের সঙ্গে মানুষের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আন্তর্জাতিকভাবে পরিচিত স্থাপত্য প্রতিষ্ঠান হেদারউেইক স্টুডিওর পরিকল্পনায় বেলবেডেরকে আরও সবুজ, প্রাণবন্ত ও জনবান্ধব মুক্তাঙ্গনে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বেলভেডের কেন গুরুত্বপূর্ণ?

বেলভেডের মূলত লুইসভিল শহরের কেন্দ্রীয় অংশ ও ওহিও নদীর মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ মুক্তাঙ্গন। এর অবস্থান শহরের নগরজীবনকে নদীর সঙ্গে সরাসরি যুক্ত করার সুযোগ তৈরি করেছে। ১৯৭০-এর দশকে গড়ে ওঠার পর থেকে এটি বিভিন্ন ধরণের নাগরিক অনুষ্ঠান, বিনোদন ও দৈনন্দিন সামাজিক কর্মকাণ্ডের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

তবে সময়ের সঙ্গে শহরের প্রয়োজন বদলেছে। জলবায়ু পরিবর্তন, নগরায়ণ, পথচারীবান্ধব পরিবেশ এবং মানুষের জন্য আরও বেশি সবুজ জায়গার প্রয়োজনীয়তা নতুনভাবে সামনে এসেছে। তাই পুরোনো বেলভেডেরকে কেবল মেরামত না করে এর নকশা ও বৈশিষ্ট্যগত পরিবর্তন পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দেয়।

সেকারণেই হেদারউইক স্টুডিওর পরিকল্পনাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রতিষ্ঠানটি এমন একটি নকশার কথা ভাবছে, যেখানে স্থাপত্য আলাদা কোনো বস্তু হিসেবে দাঁড়িয়ে থাকবে না বরং ভূমি, গাছপালা, পথ, নদী এবং মানুষের চলাচলের সঙ্গে মিশে যাবে।

হেদারউইক স্টুডিওর পরিকল্পনার মূল দর্শন

তারা বিশ্বের বিভিন্ন শহরে প্রচলিত স্থাপত্যের বাইরে গিয়ে মানুষের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার জন্য পরিচিত। তাদের অনেক প্রকল্পেই দেখা যায়—ভবনকে শুধু একটি কাঠামো হিসেবে না দেখে তার চারপাশের খোলা জায়গার সঙ্গে একীভূত করা হয়েছে। এই প্রকল্পেও একই ধরণের দর্শনের প্রতিফলন দেখা যায়।

party
বেলভেডেরে অনুষ্ঠিত কনসার্ট। ছবি: ডিজেইন

পরিকল্পনাটির অন্যতম লক্ষ্য হলো এমন একটি জায়গা তৈরি করা যেখানে মানুষ শুধু কোনো নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য আসবে না। তারা আসবে সময় কাটাতে, হাঁটতে, বসতে, খেলতে, অনুষ্ঠান উপভোগ করতে কিংবা নদীর দৃশ্য দেখতে।

অর্থাৎ বেলভেডেরকে শুধু একটি গন্তব্য না মনে করে এর পাশাপাশি প্রতিদিনের মুক্তাঙ্গণ হিসেবে গড়ে তোলাই পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য।

নদীর সঙ্গে শহরের নতুন সম্পর্ক

লুইসভিলের অন্যতম বড় প্রাকৃতিক সম্পদ ওহিও নদী। কিন্তু একটি শহরের নদী থাকা এবং নাগরিকদের নদীর সঙ্গে সক্রিয় সম্পর্ক থাকা—দুটি বিষয় এক নয়।

আধুনিক নগরপরিকল্পনায় নদীতীরকে শুধু যানবাহন বা অবকাঠামোর জায়গা হিসেবে না দেখে জনসাধারণের ব্যবহারের উপযোগী করার প্রবণতা বাড়ছে। বেলভেডেরের পুনর্গঠনও সেই বৃহত্তর প্রবণতার অংশ।

পরিকল্পনায় নদীর দিকে মানুষের দৃষ্টিপথ, হাঁটার পথ এবং উন্মুক্ত জায়গাগুলোকে আরও গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা রয়েছে। ফলে শহরের কেন্দ্র থেকে নদীর দিকে যাওয়া এবং নদী থেকে শহরের দিকে তাকানোর অভিজ্ঞতা আরও স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হবে। এখানে স্থাপত্যের ভূমিকা হবে মানুষের চলাচলকে নিয়ন্ত্রণ করা নয় উৎসাহিত করা।

সবুজ স্থাপত্যের দিকে অগ্রসরতা

প্রকল্পটির সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হলো এর সবুজায়ন। ঐতিহ্যগতভাবে নগরের পাবলিক প্লাজাগুলোতে কংক্রিট, পাথর ও শক্ত পেভমেন্টের আধিক্য দেখা যায়। হেদারউইক স্টুডিওর পরিকল্পনা ইট পাথর আর কংক্রিটের কাঠামোর পরিবর্তে গাছপালা, ল্যান্ডস্কেপ এবং মানুষের ব্যবহারযোগ্য সবুজ জায়গাকে বেশি গুরুত্ব দেবে তারা।

এ ধরনের নকশা শুধু সৌন্দর্য বাড়ায় না। নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বৃষ্টির পানি ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য এবং মানুষের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও সবুজ অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বেলভেডেরের মতো বড় জনপরিসরে গাছ ও উদ্ভিদ যুক্ত করা হলে এটি একটি কঠিন নগরভূমি থেকে ধীরে ধীরে একটি জীবন্ত নগরীর ল্যান্ডস্কেপে পরিণত হতে পারে।

new design
হেদারউইক স্টুডিওর করা ডিজাইনে বেলভেডের। ছবি: আর্কডেইলি

স্থাপত্য ও ল্যান্ডস্কেপের সীমারেখা মুছে দেওয়া

হেদারউইক স্টুডিওর নকশায় স্থাপত্য এবং ল্যান্ডস্কেপের মধ্যে প্রচলিত বিভাজনটি খুব স্পষ্ট নয়। বরং দুটিকে একসঙ্গে কাজ করানোর চেষ্টা দেখা যায়।

নতুন কাঠামোগুলোকে এমনভাবে কল্পনা করা হয়েছে যাতে সেগুলো আশপাশের ল্যান্ডস্কেপের সঙ্গে যুক্ত থাকে। কিছু অংশ ভূমির সম্প্রসারণের মতো অনুভূতি দিতে পারে, আবার কিছু কাঠামো মানুষের জন্য ছায়া, আশ্রয় কিংবা সমাবেশের জায়গা তৈরি করবে।

এখানে ভবন বা প্যাভিলিয়ন পুরো প্রকল্পের কেন্দ্র নয়। এটি মানুষের চলাচল, বসার জায়গা, গাছপালা এবং নদীর দৃশ্য—সবকিছু মিলে একটি সামগ্রিক একটি সবুজ মুক্তাঙ্গণ তৈরি করবে।

প্যাভিলিয়ন ও জনসমাগমের স্থান

বেলভেডেরের নতুন পরিকল্পনায় বিভিন্ন ধরনের ছোট স্থাপত্য উপাদান থাকার কথা রয়েছে। এগুলোর মধ্যে প্যাভিলিয়নধর্মী কাঠামো গুরুত্বপূর্ণ।

একটি আধুনিক পাবলিক স্পেসে প্যাভিলিয়ন বহুমুখী ভূমিকা পালন করতে পারে। এটি হতে পারে বসার স্থান, অনুষ্ঠানস্থল, খাবার বা সামাজিক কার্যক্রমের জায়গা কিংবা আবহাওয়া থেকে সাময়িক আশ্রয় নেওয়ার স্থান।

হেদারউইক স্টুডিওর নকশায় এই কাঠামোগুলোকে প্রচলিত আয়তাকার ভবনের মতো না করে তুলনামূলকভাবে ভাস্কর্যধর্মী ও জৈব আকৃতির করার প্রবণতা দেখা যায়। এতে বেলভেডেরের দৃশ্যমান পরিচিতিও আরও শক্তিশালী হতে পারে।

মানুষের চলাচলকে কেন্দ্র করে নকশা

একটি ভালো পাবলিক স্পেসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সেখানে মানুষ কীভাবে চলাচল করে। বেলভেডেরের পুনর্গঠনে পথচারীদের চলাচলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

একজন মানুষ হয়তো শহরের দিক থেকে বেলভেডেরে প্রবেশ করবেন। এরপর তিনি গাছঘেরা পথ ধরে নদীর দিকে যেতে পারবেন। কোনো উন্মুক্ত জায়গায় বসতে পারবেন অথবা প্যাভিলিয়নের নিচে বিশ্রাম নিতে পারবেন। এই ধরনের দৃশ্যায়ন একটি স্থাপত্য প্রকল্পকে শুধু সুন্দর নয়, ব্যবহারযোগ্যও করে তোলে।

green livign room
গ্রিন লিভিং রুমের মতোহবে নতুন বেলভেডের। ছবি: আর্কডেইলি

শহরের ‘সবুজ বসারঘর’

বেলভেডেরের ভবিষ্যৎ চরিত্রকে বোঝাতে সবুজ বসার ঘর (Green Living Room) ধারণাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একটি লিভিং রুম যেমন একটি বাড়ির মানুষের জন্য মিলিত হওয়ার জায়গা, তেমনি একটি শহরের মুক্তাঙ্গণগুলো হলো বসার ঘরের মতো। এখানে বিভিন্ন বয়স, পেশা ও সামাজিক পরিচয়ের মানুষ একসঙ্গে সময় কাটাতে পারে।

এই ধারণা আধুনিক নগরস্থাপত্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ শহরে মানুষের জন্য উন্মুক্ত জায়গার সংখ্যা সহজেই বাড়ছে না। অতিরিক্ত যানবাহন, বাণিজ্যিক ভবন ও অবকাঠামোর চাপে হারিয়ে যাচ্ছে শহরের মুক্তাঙ্গণগুলো।

বেলভেডের সেই প্রবণতার বিপরীতে গিয়ে একটি বড় নাগরিক পরিসরকে আরও মানুষের জন্য উন্মুক্ত করার চেষ্টা করছে।

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বেলভেডের

নদীর তীরে কোনো স্থাপত্য প্রকল্প তৈরি করা হলে জলবায়ু ও পরিবেশগত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওহিও নদীর পাশের এই প্রকল্পে বৃষ্টির পানি, তাপমাত্রা, উদ্ভিদ, ছায়া এবং নদীর পরিবেশ—সব বিষয় বিবেচনায় নেওয়া প্রয়োজন।

সবুজ ল্যান্ডস্কেপ এবং ছিদ্রযুক্ত পৃষ্ঠ (Permeable Surface) ব্যবহারের মাধ্যমে বৃষ্টির পানি দ্রুত ড্রেনেজ ব্যবস্থায় পাঠিয়ে দেওয়ার পরিবর্তে কিছু পানি মাটিতে ধরে রাখার সুযোগ তৈরি করা যায়।

অন্যদিকে বড় গাছ ও ছায়াযুক্ত জায়গা গ্রীষ্মের তাপ কমাতে সাহায্য করতে পারে। ফলে ভবিষ্যতের বেলভেডের শুধু একটি সুন্দর পার্ক নয়, বরং জলবায়ু সহিষ্ণু মুক্তাঙ্গণ হিসেবেও কাজ করতে পারে।

river & city
বেলভেডেরে নদী ও শহরের এক সরলরেখায় উপস্থাপন। ছবি: আর্কডেইলি

পুরোনো অবকাঠামোর পুনর্জন্ম

এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপত্যগত শিক্ষা হলো নমনীয় পুন:ব্যবহারযোগ্যতা বা বিদ্যমান অবকাঠামোর পুনর্ব্যবহার।

একটি পুরোনো জনপরিসরকে সম্পূর্ণ ধ্বংস করে নতুন করে তৈরি করার পরিবর্তে তার ঐতিহাসিক পরিচয় ও স্মৃতিকে ধরে রেখে নতুন প্রয়োজনের সঙ্গে মানিয়ে নেওয়া তুলনামূলকভাবে টেকসই পদ্ধতি হতে পারে।

বেলভেডের লুইসভিলের নাগরিক ইতিহাসের অংশ। তাই এর পুনর্গঠন কেবল নতুন স্থাপত্য তৈরি করার প্রকল্প নয়, এটি পুরোনো একটি জায়গাকে নতুন প্রজন্মের জন্য পুনরায় অর্থবহ করে তোলার উদ্যোগ।

স্থানীয় জনগণের অংশগ্রহণ

আধুনিক পাবলিক-স্পেস ডিজাইনে স্থানীয় সম্প্রদায়কে যুক্ত রাখার প্রবণতা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কোনো স্থপতি একটি জায়গাকে যত সুন্দরভাবেই ডিজাইন করুন না কেন, স্থানীয় মানুষ যদি সেটিকে নিজেদের জায়গা হিসেবে গ্রহণ না করেন, তাহলে প্রকল্পটি ব্যর্থই হবে।

বেলভেডেরের উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজন ও ব্যবহারকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তাই তাৎপর্যপূর্ণ। লুইসভিলের বাসিন্দারা কীভাবে এই জায়গা ব্যবহার করেন এবং ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম চান—এসব বিবেচনা করে নকশা তৈরি হলে প্রকল্পটি আরও কার্যকর হওয়ার সম্ভাবনা থাকে।

হেদারউইক স্টুডিও কেন?

হেদারউইক স্টুডিওর কাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রচলিত স্থাপত্যভাষা থেকে বেরিয়ে আসার চেষ্টা। লন্ডনের Coal Drops Yard, নিউইয়র্কের Little Island কিংবা অন্যান্য প্রকল্পে প্রতিষ্ঠানটি স্থাপত্য, ল্যান্ডস্কেপ ও জনপরিসরকে একসঙ্গে উপস্থাপন করার চেষ্টা করেছে। এই প্রকল্পেও সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে।

family & friends
বন্ধু, পরিবার সবাইকে নিয়ে গেট টুগেদার করার আদর্শ মুক্তাঙ্গণ হবে বেলভেডের। ছবি: আর্কডেইলি

বেলভেডের কি নতুন নগর-ল্যান্ডমার্ক হবে?

একটি সফল পাবলিক স্পেসের জন্য সবসময় বিশাল কোনো আইকনিক ভবন প্রয়োজন হয় না। কখনো কখনো মানুষের দৈনন্দিন ব্যবহারের জায়গাটিই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হয়ে ওঠে। বেলভেডেরের ক্ষেত্রেও সম্ভাবনাটি সেরকমই।

যদি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে এটি লুইসভিলের একটি নতুন পরিচয়ের অংশ হয়ে উঠতে পারে। ওহিও নদীর দৃশ্য, সবুজ ল্যান্ডস্কেপ, পথচারীবান্ধব পরিবেশ এবং হেদারউইক স্টুডিওর স্বতন্ত্র স্থাপত্যভাষা একত্রে একটি নতুন শহুরে গন্তব্য তৈরি করতে পারে।

লুইসভিলের ভবিষ্যৎ নগরপরিকল্পনায়  প্রভাব

বেলভেডের পুনর্গঠনকে লুইসভিলের বৃহত্তর জলে-স্থলের সম্মিলনের অংশ হিসেবেও দেখা যায়। বিশ্বের অনেক শহরই বর্তমানে নদীতীরকে নতুন করে আবিষ্কার করছে। একসময় যেসব নদীতীর শিল্প, বন্দর, রেল বা যানবাহনকেন্দ্রিক ব্যবহারে সীমাবদ্ধ ছিল, সেগুলো এখন পার্ক, সাংস্কৃতিক কেন্দ্র, হাঁটার পথ এবং জনসমাগমের জায়গায় রূপান্তরিত হচ্ছে। এই পরিবর্তন নগরের অর্থনীতি ও পর্যটনের ওপরও প্রভাব ফেলতে পারে।

একটি আকর্ষণীয় নদীতীরবর্তী মুক্তাঙ্গণ স্থানীয় ব্যবসা, রেস্টুরেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পর্যটনকে আরও বেশি ঐশ্বর্যমন্ডিত করতে পারে। একই সঙ্গে স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে বা সহজে ব্যবহারযোগ্য একটি বড় উন্মুক্ত জায়গাও তৈরি হয়।

স্থাপত্যের চেয়ে বেশি কিছু

হেদারউইক স্টুডিওর বেলভেডের প্রকল্পকে শুধুমাত্র একটি স্থাপত্য প্রকল্প হিসেবে দেখলে এর গুরুত্ব কিছুটা কমে যায়। এটি মূলত মানুষ, প্রকৃতি ও শহরের সম্পর্ক পুনর্গঠনের একটি প্রকল্প।

এখানে ভবনের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মানুষ কোথায় হাঁটবে, কোথায় বসবে, কোথায় গাছের ছায়া পাবে, কোথা থেকে নদী দেখা যাবে এসব বিষয়। কীভাবে একটি জায়গা দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মানুষের জন্য ব্যবহারযোগ্য হবে এটিই এই প্রকল্পের অনেক বড় একটি উদ্দেশ্য। এই দৃষ্টিভঙ্গিই প্রকল্পটিকে সমসাময়িক নগরস্থাপত্যের আলোচনায় গুরুত্বপূর্ণ করে তোলে।

লুইসভিলের বেলভেডের দীর্ঘদিন ধরে শহরের একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সময়ের সঙ্গে এর নতুন প্রয়োজন তৈরি হয়েছে। হেদারউইক স্টুডিওর পরিকল্পনা সেই পুরোনো মুক্তাঙ্গণকে আরও সবুজ, সক্রিয়, পথচারীবান্ধব এবং নদীকেন্দ্রিক করে তোলার একটি উচ্চাভিলাষী প্রচেষ্টা মাত্র।

আধুনিক নগরায়ণের সময়ে যখন শহরগুলো ক্রমেই ঘন ও কংক্রিটনির্ভর হয়ে উঠছে, তখন বেলভেডেরের মতো প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে—শহরের ভবিষ্যৎ কি শুধু আরও ভবন নির্মাণে, নাকি মানুষের জন্য আরও ভালো উন্মুক্ত জায়গা তৈরিতেও?

সূত্র: আর্কডেইলি

Related Posts

ইলন মাস্কের ‘টেরাফ্যাব’ রূপকথা নাকি কংক্রিটের দানব?

যে মানুষটি মঙ্গলে মানববসতি গড়ে তোলার স্বপ্ন দেখেন, তার চিন্তাভাবনা যে শহরের সাধারণ চার দেয়ালের কারখানায় আটকে থাকবে…

আবার কি ফিরবে ‘সোনালী আঁশের’ সোনালী দিন?

নির্মাণের চাহিদা দিনদিনই বাড়ছে। তবে পরিবেশবান্ধব স্থাপনা নিয়ে রয়েছে নানা প্রশ্ন, গবেষণা ও কখনো কখনো উদ্বেগ। চলতি বছরে…

ByBySarwar Alam Aug 12, 2026

হাতির বর্জ্য দিয়ে গড়া থাইল্যান্ডের ‘গোয়া টাওয়ার’

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে, ফাং-এনগা প্রদেশের মাতালাই প্রকল্পের প্রবেশপথে দাঁড়িয়ে আছে এক অস্বাভাবিক স্থাপনা যার নাম, গোয়া টাওয়ার। ইট, কংক্রিট…

শেনজেনে স্তুপাকার স্থাপত্যে গড়া এমভিআরডিভি-র রঙিন গ্রাম

চীনের শেনজেন শহরে একটি সাংস্কৃতিক কমপ্লেক্সের জন্য নতুন ডিজাইন প্রকাশ করেছে ডাচ স্থাপত্য সংস্থা এমভিআরডিভি (MVRDV)। “বিহাইলু আর্ট…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

ইলন মাস্কের ‘টেরাফ্যাব’ রূপকথা নাকি কংক্রিটের দানব?
আবার কি ফিরবে ‘সোনালী আঁশের’ সোনালী দিন?
হাতির বর্জ্য দিয়ে গড়া থাইল্যান্ডের ‘গোয়া টাওয়ার’
শেনজেনে স্তুপাকার স্থাপত্যে গড়া এমভিআরডিভি-র রঙিন গ্রাম
লস অ্যাঞ্জেলেসের রাফি লেয়ারার রঙিন অফিস
সুইডেনের দূষিত জমিতে গোলাপি স্ফটিকের “লিথিয়াম ক্রিস্টাল সনা”
Feltham Cabin
স্নোহেটা-র নতুন মাস্টারপিস: অস্ট্রেলিয়ার বৃহত্তম পারফর্মিং আর্টস সেন্টার
শেনজেনের সবুজ ছাদের নিচে লুকানো এক পাথুরে জাদুঘর