Image

ইতিহাসের অনন্য লয়েডস বিল্ডিং

লয়েডস বিল্ডিং, যা ওহংরফব-ড়ঁঃ বিল্ডিং নামেও পরিচিত। ভবনটির স্থপতি রিচার্ড রজার্স। কোম্পানি জাতীয় স্থাপত্যের মাঝে অন্যতম একটি ভবন হিসেবে এটি বিশে^র ইতিহাসে জায়গা করে নিয়েছে। ১৯৭৮ সালে এর নির্মাণকাজ শুরু হয় লন্ডন শহরের লাইম স্ত্রিটে এবং শেষ হয় ১৯৮৬ সালে। এই ভবন নির্মাণে ৭৫ মিলিয়ন ইউরো খরচ করা হয়েছে। পিং এন ইনস্যুরেন্স কোম্পানির জন্য নির্মিত হয় ভবনটি। সুতরাং একটি অফিস বিল্ডিং এবং স্থাপত্যের ধরন হিসেবে একে হাইটেক স্থাপত্যের মাঝে গণ্য করা হয়ে থাকে।

প্রকল্পটি ডিজাইনের দায়িত্বে ছিলেন রিচার্ডস অ্যান্ড রজার্স পার্টনার্স। এ ছাড়া স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, সার্ভিস ইঞ্জিনিয়ার, মাইন কন্ট্রাকটর হিসেবে আরও অনেক প্রতিষ্ঠান এতে নিযুক্ত ছিল। ভবনটিতে তিনটি মূল টাওয়ার ও তিনটি সার্ভিস টাওয়ার রয়েছে, যা একটি কেন্দ্রীয় চারকোনা ৬০ মিটারের জায়গাকে ঘিরে রয়েছে। মাঝখানের এই এট্রিয়ামে দেখা যায় অনেক এস্কেলেটর নানা ফ্লোরে উঠে গিয়েছে। এর ফলে একটা ফাঁকা জায়গায় অদ্ভুত একটা কম্পোজিশন সৃষ্টি হয়েছে, যা জায়গাটিকে বহুমাত্রিক করে তুলেছে। ভবনটির নন্দনের ভাষার মাঝে অসম্পূর্ণ একটা নির্মাণাধীন ভবন- এমন আভাস দেওয়া আছে। এমনকি নির্মাণকালীন ব্যবহার করা ক্রেনগুলোকেও স্থপতি ভবনের শীর্ষে রেখে দিয়েছেন একটা সাজানোর উপাদান হিসেবে, যেটা খুবই আধুনিক একটা চেতনাকে নাড়া দেয়।

  • স্থপতি সুপ্রভা জুঁই

প্রকাশকাল: বন্ধন ১৫৯ তম সংখ্যা, নভেম্বর ২০২৩

Related Posts

মরুভূমির দেশে বিশ্বমানের স্থাপত্যের নতুন দিগন্ত হার্জগ অ্যান্ড ডি মেউরন

মধ্যপ্রাচ্যের দেশ কাতার গত দুই দশকে অবকাঠামো, সংস্কৃতি এবং স্থাপত্য খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। ২০২২ সালের ফিফা বিশ্বকাপের…

মরক্কোয় বিলাসবহুল রকেট বিল্ডিং

চারদিকে আকাশচুম্বী ভবনের প্রতিযোগিতা চলছে। পাল্লা দিয়ে বাড়ছে একের পর এক আকাশচুম্বী ভবন। সম্প্রতি মরক্কোতে রকেট বিল্ডিং যার…

ক্লক টাওয়ার দুনিয়া কাঁপানো সময় দানব

ক্লক টাওয়ার বললেই এক নামে সবাই বুঝে ফেলে সহজেই। ক্লক টাওয়ার জিনিসটা কী তা আর কাউকে বুঝিয়ে বলতে…

দ্য শার্দ আকাশ ছোঁয়া সুউচ্চ স্থাপনা

দ্য শার্দ যুক্তরাজ্য তথা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের মধ্যে সবচে উচু স্থাপনা। এই স্থাপনাটি এতটাই আকাশছোঁয়া, যেখান থেকে অনায়াসেই…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

সবুজ পাহাড়ের বুক চিরে সগৌরবে দাঁড়ানো এক কমিউনিটি সেন্টার
home
এক নজরে বিশ্ব স্থাপত্য উৎসবের নির্বাচিত সেরা কাজগুলো
01
‘আনস্কুলিং’-এর জন্য এক ব্যতিক্রমী শিক্ষাকেন্দ্র
পরিবেশ, মানুষ আর নান্দনিকতার অপূর্ব মহাকাব্যের এক শিল্পকারখানা
ফিরে দেখা ২০২৬ ফুটবল বিশ্বকাপ ও আগামীর স্টেডিয়াম
Art Gallery
Award