• Home
  • পাঠকের কলাম
  • ‘স্থাপনাকে ১০০ বছরের অধিক স্থায়িত্বের নিশ্চয়তা প্রদান’ বিষয়ক সেমিনার

‘স্থাপনাকে ১০০ বছরের অধিক স্থায়িত্বের নিশ্চয়তা প্রদান’ বিষয়ক সেমিনার

সম্প্রতি নারায়ণগঞ্জে আকিজ সিমেন্ট কোম্পানির আয়োজনে ‘স্থাপনাকে ১০০ বছরের অধিক স্থায়িত্বের নিশ্চয়তা প্রদান’ শীর্ষক এক টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইইউটির (বোর্ড বাজার, গাজীপুর) সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. তারেক উদ্দীন, পিইঞ্জি.। কম্প্যাকশন, মিক্স ডিজাইন, ওয়াটার/কেমিক্যাল রেশিও, ক্লিয়ার কভার, কিউরিং ইত্যাদি গুরুত্বপূর্ণ নিয়ামক দীর্ঘস্থায়ী নির্মাণে কীভাবে ভূমিকা রাখে আলোচনায় তা তিনি তুলে ধরেন। সেই সঙ্গে আকিজ সিমেন্ট কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মশিউর রহমান ডালিম ওই সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। 

শক্তিশালী, দীর্ঘস্থায়ী ও নিরাপদ নির্মাণকে উৎসাহিত করতে বড় ভূমিকা রয়েছে নগরের বিভিন্ন স্থানে কর্মরত সম্মানিত ইঞ্জিনিয়ারদের। তাই সেমিনারে ফ্লাই অ্যাশবিহীন আকিজ সিমেন্টের সুবিধাসমূহ ইঞ্জিনিয়ারদের কাছে তুলে ধরা হয়। আকিজ সিমেন্টের সূত্র আয়রন ট্যাগ ঢালাইকে দেয় লোহার শক্তি, যা সময়ের সঙ্গে সঙ্গে হয় আরও দৃঢ়। ফলে স্থাপনাকে দেয় ১০০ বছরের অধিক স্থায়িত্বের নিশ্চয়তা। সেই সঙ্গে নিশ্চিত করতে হয় অন্যান্য সেরা নির্মাণ সামগ্রী ব্যবহার, স্থায়িত্বের জন্য উপযোগী নকশা প্রণয়ন আর যথাযথ নিয়মে নির্মাণ। সরকারি বিভিন্ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ারগণের সক্রিয় অংশগ্রহণ এই সেমিনারকে প্রাণবন্ত করে তোলে। সেমিনারে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের এলজিইডি, রোডস অ্যান্ড হাইওয়ে এবং সিটি করপোরেশনসহ সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মরত প্রায় ৪৫ জন পেশাদার ইঞ্জিনিয়ার। আকিজ সিমেন্টের নানা কারিগরি দিক নিয়ে সেমিনারে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। দীর্ঘস্থায়ী নির্মাণের নিশ্চয়তায় আকিজ সিমেন্ট যে নতুন দিগন্ত সংযোজন করেছে সেমিনারে উপস্থিত ইঞ্জিনিয়ারগণ সেই বিষয়টিকে স্বাগত জানান।  

ক্যাপশন: নারায়ণগঞ্জে আকিজ সিমেন্ট আয়োজিত ‘স্থাপনাকে ১০০ বছরের অধিক স্থায়িত্বের নিশ্চয়তা প্রদান’ বিষয়ক টেকনিক্যাল সেমিনারের আলোচক আইইউটির সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. তারেক উদ্দীন, পিইঞ্জি.।

Related Posts

অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান এখনকার অবকাঠামো জলবায়ুসহিষ্ণু হতে হবে

দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথটি চলতি বছরের অক্টোবরে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এর ফলে স্বল্প খরচ ও ভোগান্তি ছাড়াই ঢাকা…

অটোমেশন সিস্টেমে স্মার্ট হোম

আমরা সবাই স্বপ্ন দেখি চমৎকার এক আবাসের। বসবাসের কেন্দ্রবিন্দু হওয়ায় একটি গৃহ আমাদের ধারণ করে। এই বসবাস ও…

ভবন ‘নির্মাণ’ এবং মান নিয়ন্ত্রণ (পর্ব-৭)

আজকের আলোচ্য বিষয় নির্মাণ প্রকল্পে ব্যবহৃতব্য স্টিলসামগ্রী (এমএস রড, অ্যাঙ্গেল ও ফ্ল্যাট বার)। এমএস রড একটি ভবন নির্মাণ…

মিথেনে নতুন বিপদ

গ্রামে প্রায়ই রাতের আঁধারে কৃষিখেত বা ডোবা-নালায় দেখা যায় হঠাৎ জ্বলে ওঠা আগুন, গোলা হয়ে উড়তে থাকে এক…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

নিউইয়র্ক সিটির চার নতুন জেলের পেছনের স্থাপত্য চিন্তা
prada galleria
গোল্ডেন সেকশন থেকে কোস্টারিকার পাহাড়ে ত্রিভুজাকৃতির বাড়ি
রান্নাঘরে খেলাচ্ছলে টুইস্ট নিয়ে এসেছে ডিজাইনবুম শপের নতুন কিউরেটেড সংগ্রহ
বাগানের ভেতর রঙিন খিলানে বিস্তৃত হলো এক ইরানি বাড়ি: গেলারেহ হাউস
বেঙ্গাজির নতুন পরিকল্পনার রূপরেখা আঁকছে ZHA
ফেসবুক পোস্ট থেকে ফিরে এলো ফুটুরো হাউস
ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ও কার্বন নি:সরণ
আসন্ন RIBA ইন্টারন্যাশনাল প্রাইজের শর্টলিস্টে রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি