ফুটিংয়ের কথকতা

ফুটিং কী?

স্থাপনার অগভীর ভিত্তির সঙ্গে ফুটিং শব্দটি সম্পর্কিত। অগভীর ভিত্তির পরিবর্তে এই ফুটিং শব্দটি ব্যবহৃত হয়। ফুটিং ভিত্তির অংশবিশেষ, যা ইট, পাথর কিংবা কংক্রিটের তৈরি বিশেষ ডিজাইনের প্ল্যাটফর্ম বা কলাম। এর উদ্দেশ্য হলো কাঠামোর লোডকে ভিত্তিতলের বৃহত্তম ক্ষেত্রের ওপর ছড়িয়ে দেওয়া। অর্থাৎ ফুটিং ভিত্তিতলের বা কলামের নিচের লোড বৃহৎ এলাকায় প্রসারিত করে, যা মাটির ভারবহনক্ষমতা বৃদ্ধি করে। কাঠামোর বসন প্রতিরোধ করার জন্য কাঠামোর লোডকে মাটির স্তরে কিছুটা বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেওয়ার পদ্ধতিই আসলে ফুটিং।

ফুটিং কত ধরনের হয়ে থাকে?

ফুটিং চার ধরনের হয়ে থাকে। সেগুলো হচ্ছে-

১.    স্প্রেড ফুটিং

২.   কম্বাইন্ড ফুটিং

৩.   স্ট্রাপ বা ক্যান্টিলিভার ফুটিং

৪.   ম্যাট ফুটিং

স্প্রেড ফুটিং

কাঠামোর বেইজ বা ভিত্তিকে ধাপে ধাপে প্রশস্ত করে কাঠামোর ভার বৃহত্তর এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য যে ফুটিং নির্মাণ করা হয়, তাকে স্প্রেড ফুটিং বলে। এ জাতীয় ফুটিংয়ের জন্য কাঠামোর বেইজকে ধাপে ধাপে চওড়া করা হয়, যাতে কাঠামোর ভর অধিক এলাকাজুড়ে বণ্টন করা যায়। অর্থাৎ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতানুযায়ী বনিয়াদ বা ভিত্তিকে পর্যায়ক্রমে প্রশস্ত করা হয়। প্রতিটি কলাম বা ওয়ালের জন্য পৃথক পৃথক ফুটিং থাকে। যদিও ডিজাইন ও নির্মাণপদ্ধতি অনুযায়ী এদের আলাদা বিবেচনা করা হয়। কলামের ক্ষেত্রে স্প্রেড ফুটিং বর্গাকার, আয়তকার কিংবা বৃত্তাকৃতির হয়ে থাকে।  

কম্বাইন্ড ফুটিং

যখন দুই বা ততোধিক কলাম দিয়ে একটি স্প্রেড ফুটিংকে সাপোর্ট দেওয়া হয়, তখন যে ফুটিং হয়, তাকে কম্বাইন্ড বা যুক্ত ফুটিং বলে। কম্বাইন্ড ফুটিং আয়তকার বা ট্রাপিজয়ডাল আকারের হতে পারে। কম্বাইন্ড ফুটিং আয়তকার হতে পারে, যখন উভয় কলামে সমান লোড বহন করতে পারে অথবা ট্রাপিজয়ডাল হতে পারে, যখন উভয় কলাম সমান লোড বহন করতে না পারে। সাধারণত এটি হয় আরসিসি নির্মিত।

কখন কম্বাইন্ড ফুটিং দেওয়া হয়?

যে কারণে কম্বাইন্ড ফুটিং দেওয়া হয়

  • মাটির ভারবহনক্ষমতা কম হলে অর্থাৎ স্বতন্ত্র কলামের জন্য বেশি জায়গার প্রয়োজন হলে।
  • দুইটি কলাম খুব কাছাকাছি হওয়ায় তাদের ফুটিং ওভারল্যাপ করলে।
  • কলাম প্রান্ত সীমানারেখায় পড়ার ফলে ফুটিংকে সীমানারেখার বাইরের বর্ধিত করার সুযোগ না থাকলে।

স্ট্রাপ ফুটিং বা ক্যান্টিলিভার ফুটিং

দুই বা ততোধিক স্বতন্ত্র কলামের ফুটিংগুলোকে বিম দিয়ে সংযুক্ত করে যখন একটি ফুটিংয়ে অন্তর্ভুক্ত করা হয়, তখন সে ফুটিংকে ক্যান্টিলিভার বা স্ট্রাপ ফুটিং বলে।

ম্যাট বা র‌্যাফট ফুটিং

যখন একটি কম্বাইন্ড ফুটিং কাঠামোর নিম্নস্থ সব ক্ষেত্রফলকে আবৃত করে কাঠামোর মূল দেয়াল ও কলামকে একত্রে সাপোর্ট প্রদান করে তখন যে ভিত্তি তৈরি হয়, তাকে ম্যাট বা র‌্যাফট ভিত্তি বলে। এটি একধরনের কম্বাইন্ড ফুটিং, যা কাঠামোর সব দেয়াল ও কলামকে একযোগে সাপোর্ট প্রদান করে। ভরাট মাটি, নরম মাটি অথবা জলাশয় এলাকা যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম, সেখানে অতিরিক্ত কেন্দ্রীভূত লোডের কাঠামোগুলো র‌্যাফট ভিত্তির সাহায্যে নির্মিত হয়।

ম্যাট বা র‌্যাফট ভিত্তি কী পরিস্থিতিতে বা উদ্দেশ্যে ব্যবহার করা হয়?

  • নরম মাটি বা আলগা গহ্বরের (চড়পশবঃ) ওপর সমগ্র স্প্যান আবৃত করতে।
  • মাটির ভারবহনক্ষমতা কম হওয়ার কারণে ভিত্তির ক্ষেত্রফল বৃদ্ধি করতে।
  • তরল পদার্থেও হাইড্রোস্ট্যাটিক চাপকে প্রতিহত করতে র‌্যাফট ভিত্তি ব্যবহার করা হয়।

প্রকাশকাল: বন্ধন, ১৫৩তম সংখ্যা, মে ২০২৩।

Related Posts

অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান এখনকার অবকাঠামো জলবায়ুসহিষ্ণু হতে হবে

দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথটি চলতি বছরের অক্টোবরে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এর ফলে স্বল্প খরচ ও ভোগান্তি ছাড়াই ঢাকা…

অটোমেশন সিস্টেমে স্মার্ট হোম

আমরা সবাই স্বপ্ন দেখি চমৎকার এক আবাসের। বসবাসের কেন্দ্রবিন্দু হওয়ায় একটি গৃহ আমাদের ধারণ করে। এই বসবাস ও…

ভবন ‘নির্মাণ’ এবং মান নিয়ন্ত্রণ (পর্ব-৭)

আজকের আলোচ্য বিষয় নির্মাণ প্রকল্পে ব্যবহৃতব্য স্টিলসামগ্রী (এমএস রড, অ্যাঙ্গেল ও ফ্ল্যাট বার)। এমএস রড একটি ভবন নির্মাণ…

মিথেনে নতুন বিপদ

গ্রামে প্রায়ই রাতের আঁধারে কৃষিখেত বা ডোবা-নালায় দেখা যায় হঠাৎ জ্বলে ওঠা আগুন, গোলা হয়ে উড়তে থাকে এক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

Carthage
প্রেইরির নীরবতায় অবতরণ করা এক ভবিষ্যত স্থাপত্য
Dhanmondi Mogal Eidgah
Kaba Ghor
National Eidgah
পাহাড়ের ঢালে স্থাপত্যের নতুন রূপ ইয়াও হাউস
সঞ্জয় পুরির হাতে গড়া ধাপবিন্যাসিত শিক্ষাঙ্গন
যে প্রকল্পে মানুষ ও প্রাণীর সহাবস্থান
ঢাকায় মিয়াওয়াকি বন: একটি পরীক্ষামূলক রূপান্তর