• Home
  • টপ-পোস্ট
  • গোল্ডেন সেকশন থেকে কোস্টারিকার পাহাড়ে ত্রিভুজাকৃতির বাড়ি
Image

গোল্ডেন সেকশন থেকে কোস্টারিকার পাহাড়ে ত্রিভুজাকৃতির বাড়ি

কোস্টারিকার নোসারা অঞ্চলের গ্রীষ্মমণ্ডলীয় প্রাকৃতিক দৃশ্যের ওপর উঁচু একটি পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে কিউবিও৩ আর্কিটেক্টস-এর (QBO3 Arquitectos) সাম্প্রতিক নকশা “কাসা সিংকো ৭”। 

বাড়িটির চূড়ান্ত রূপ গড়ে উঠেছে তার উঁচু অবস্থান, দূরবর্তী দিগন্তরেখা এবং একটি সুনির্দিষ্ট জ্যামিতিক গঠনের পারস্পরিক সম্পর্কের ভেতর দিয়ে। এই অবস্থান থেকে বাড়িটি বিস্তৃত প্রাকৃতিক দৃশ্যের দিকে খুলে গেছে, যেখানে দিগন্তরেখাকে পুরো স্থাপত্যের সংগঠনের কেন্দ্রীয় উপাদান হিসেবে বিবেচনা করা হয়েছে।

ঢালু রাস্তা থেকে দেখা “কাসা সিংকো ৭”। ছবি: ডিজাইনবুম

গোল্ডেন সেকশন: স্থাপত্যের একটি পুরনো গাণিতিক নিয়ম

গোল্ডেন সেকশন বা “স্বর্ণ অনুপাত” (φ ≈ ১.৬১৮) হলো একটি বিশেষ গাণিতিক অনুপাত। এতে একটি রেখা বা তলকে এমনভাবে দুই ভাগে ভাগ করা হয়, যেন ছোট অংশের সাথে বড় অংশের অনুপাত এবং বড় অংশের সাথে পুরো অংশের অনুপাত দুটোই সমান হয়। শুনতে জটিল মনে হলেও, এই অনুপাত ব্যবহার করলে যেকোনো কিছু দেখতে সুন্দর ও সুষম লাগে। তাই প্রাচীনকাল থেকেই গ্রিসের পার্থেনন থেকে শুরু করে মিশরের পিরামিড, এমনকি রেনেসাঁ যুগের গির্জা ও প্রাসাদেও এই অনুপাতের ব্যবহার দেখা যায়।

পাহাড়ি বনাঞ্চলের মাঝে এক টুকরো শান্তির ঠিকানা। ছবি: ডিজাইনবুম

স্থাপত্যে গোল্ডেন সেকশন মূলত দুইভাবে কাজে লাগে। প্রথমত, এটি দিয়ে একটি ভবনের উচ্চতা, প্রস্থ, জানালার মাপ বা কক্ষের আকার ঠিক করা হয়, যাতে পুরো ভবনটি দেখতে স্বাভাবিক ও সুন্দর লাগে। 

দ্বিতীয়ত, এই অনুপাত দিয়ে সহজ আকৃতি (যেমন বর্গক্ষেত্র) থেকে জটিল আকৃতি (যেমন ত্রিভুজ বা সর্পিল) তৈরি করা যায়। আধুনিক স্থাপত্যে এই দ্বিতীয় পদ্ধতিটি বেশ জনপ্রিয়। স্থপতিরা সাধারণ চার-কোনা কাঠামোর বাইরে গিয়ে নতুন ও ভিন্ন ধরনের নকশা তৈরি করতে এই পদ্ধতি ব্যবহার করেন।

বর্গক্ষেত্র থেকে স্লাইস করে উপরে উঠে গিয়েছে এক অংশ আর গড়ে তুলেছে ত্রিভুজাকার এক নান্দনিক ফর্ম। ছবি: ডিজাইনবুম

শুধু সুন্দর দেখানোর জন্যই নয়, গোল্ডেন সেকশন একটি নকশাকে সুশৃঙ্খলও করে তোলে। একটি ভবনের বিভিন্ন অংশ দেখতে আলাদা হলেও, সবকিছু যদি একটিমাত্র গাণিতিক নিয়ম থেকে তৈরি হয়, তাহলে পুরো ভবনটিতে একধরনের মিল ও ঐক্য তৈরি হয়। 

এই কারণে অনেক স্থপতি এখনো নকশা শুরু করার সময় প্রথমেই গোল্ডেন সেকশন ব্যবহার করেন। এরপর জমির ঢাল, আলো, চারপাশের দৃশ্য এবং প্রয়োজন অনুযায়ী কক্ষ বিন্যাস ও অন্যান্য অংশ ধীরে ধীরে যোগ করা হয়।

সবুজে ও জলে মিলেমিশে এক শান্তির নীড়। ছবি: ডিজাইনবুম

নকশার জ্যামিতিক ভিত্তি: বর্গক্ষেত্র থেকে ত্রিভুজ

এই নকশার সূচনা হয়েছে একটি বর্গক্ষেত্রকে মূল ভিত্তি ধরে। গোল্ডেন সেকশনের ওপর ভিত্তি করে একটি আনুপাতিক গবেষণার মাধ্যমে প্রাথমিক সরলরৈখিক (অরথোগোনাল) জ্যামিতিতে একটি কর্ণরেখা যুক্ত করা হয়। যা থেকে মূল ভবনের ত্রিভুজাকার আকৃতিটি তৈরি হয়। 

এই জ্যামিতিক পদ্ধতির মাধ্যমেই বাড়ির প্রধান মুখটি দিগন্তরেখার দিকে ঘুরে যায়, যা অভ্যন্তরীণ স্থান এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে একটি সরাসরি দৃষ্টিগত সংযোগ তৈরি করে।

বাড়িটির এই আছি এই নাই অনুভবটা প্রকৃতির সাথে দারুনভাবে মিলে যায়। ছবি: ডিজাইনবুম

দুই স্তরের বিন্যাস: ব্যক্তিগত ও সামাজিক পরিসর

এই ত্রিভুজাকার কাঠামোর ওপরের তলায় রাখা হয়েছে ব্যক্তিগত ব্যবহারের অংশ। এখানে শোবার ঘরগুলো উঁচু অবস্থানের সুবিধা নিয়ে একদিকে গোপনীয়তা বজায় রেখেছে, আবার নোসারা অঞ্চলের দূরবর্তী দৃশ্যও ধরে রেখেছে। 

এর নিচের প্রথম তলাটি অপেক্ষাকৃত বেশি খোলামেলা ও প্রবেশযোগ্য, যেখানে মূল সামাজিক পরিসরগুলো রাখা হয়েছে এবং সেগুলোকে সরাসরি সংযুক্ত করা হয়েছে টেরাস, সুইমিং পুল ও চারপাশের গাছপালার সঙ্গে।

বাড়ির দুই স্তর থেকে দেখলে দুই ধরনের অভিজ্ঞতায় ভরপুর। ছবি: ডিজাইনবুম

দ্বিতীয় কাঠামো: ঢালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আয়তক্ষেত্র

মূল ত্রিভুজাকার জ্যামিতি থেকে উদ্ভূত একটি দ্বিতীয়, আয়তক্ষেত্রাকার কাঠামো ঢালু জমির পাশ ধরে বসানো হয়েছে। এতে রাখা হয়েছে গ্যারাজ ও একটি অতিথি কক্ষ, যা পুরো নকশার মধ্যে একটি অপেক্ষাকৃত মাটিলগ্ন উপাদান যুক্ত করেছে। এর সরল আকৃতি মূল বাড়ির জ্যামিতির সঙ্গে একধরনের বৈসাদৃশ্য তৈরি করলেও, এটি ভবনটিকে বিদ্যমান ভূপ্রকৃতির সঙ্গে সাড়া দিতে সহায়তা করেছে।

সুন্দরভাবে স্বল্প ম্যাটেরিয়ালে গ্যারেজ পর্যন্ত সুসজ্জিত। ছবি: ডিজাইনবুম

কিউবিও৩ আর্কিটেক্টসের কাসা সিংকো ৭ দেখিয়ে দেয়, একটি সাধারণ জ্যামিতিক আকৃতি, এক্ষেত্রে বর্গক্ষেত্র থেকে গাণিতিক অনুপাত প্রয়োগ করে কীভাবে একটি জটিল, প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে গভীরভাবে সংলাপরত একটি স্থাপত্যিক রূপ তৈরি করা যায়। গোল্ডেন সেকশনের ওপর ভিত্তি করে তৈরি কর্ণরেখা শুধু বাড়ির আকৃতিই নির্ধারণ করেনি, বরং তার ভেতরের বসবাসের অভিজ্ঞতাকেও দিগন্তমুখী করে তুলেছে। উঁচু-নিচু স্তরবিন্যাস, ব্যক্তিগত ও সামাজিক পরিসরের স্পষ্ট বিভাজন এবং একটি সহায়ক দ্বিতীয় কাঠামোর মাধ্যমে এই বাড়ি নোসারার পাহাড়ি ভূপ্রকৃতিতে একটি নিয়ন্ত্রিত অথচ প্রাণবন্ত স্থাপত্যিক উপস্থিতি হয়ে উঠেছে।

তথ্যসূত্র
ডিজাইনবুম

Related Posts

বাগানের ভেতর রঙিন খিলানে বিস্তৃত হলো এক ইরানি বাড়ি: গেলারেহ হাউস

তেহরানের উপকণ্ঠে ফলের বাগান ঘেরা একটি ছোট্ট উইকএন্ড ভিলাকে কীভাবে ধাপে ধাপে বাড়িয়ে একটি পূর্ণাঙ্গ স্থায়ী বাসগৃহে রূপান্তর…

বেঙ্গাজির নতুন পরিকল্পনার রূপরেখা আঁকছে ZHA

লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের ঐতিহাসিক বন্দরনগরী বেঙ্গাজি। এখানে ২০৫০ সাল সামনে রেখে তৈরি হচ্ছে এক নতুন নগর-পরিকল্পনা। জাহা হাদিদ…

ফেসবুক পোস্ট থেকে ফিরে এলো ফুটুরো হাউস

বিশ শতকের ষাটের দশকের শেষভাগে ফিনল্যান্ডের স্থপতি মাত্তি সুরোনেন যে উড়ন্ত সসারসদৃশ বাড়িটি ডিজাইন করেছিলেন, তা স্থাপত্যের ইতিহাসে…

সজারুর আদলে জিগজ্যাগ ফ্যাসাডে মোড়া এক ক্রীড়া ভবন

চেক প্রজাতন্ত্রের ইহলাভা শহরে সম্প্রতি একটি নতুন ক্রীড়া স্থাপনা তৈরি হয়েছে, ইহলাভা মিউনিসিপ্যাল অ্যারেনা। এটি ডিজাইন করেছে স্থাপত্য…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

রান্নাঘরে খেলাচ্ছলে টুইস্ট নিয়ে এসেছে ডিজাইনবুম শপের নতুন কিউরেটেড সংগ্রহ
বাগানের ভেতর রঙিন খিলানে বিস্তৃত হলো এক ইরানি বাড়ি: গেলারেহ হাউস
বেঙ্গাজির নতুন পরিকল্পনার রূপরেখা আঁকছে ZHA
ফেসবুক পোস্ট থেকে ফিরে এলো ফুটুরো হাউস
ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ও কার্বন নি:সরণ
আসন্ন RIBA ইন্টারন্যাশনাল প্রাইজের শর্টলিস্টে রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি
হারানো মসজিদ
নির্মাণসামগ্রী আবিষ্কার করবে রোবট
canopy