Image

সিমেন্ট-বন্ডেড পার্টিকেল বোর্ড

সিমেন্ট-বন্ডেড পার্টিকেল বোর্ড কাঠ ও সিমেন্টের তৈরি এক ধরনের বোর্ড যা পার্টিকেল বোর্ডের অনুরূপ। বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় এই বোর্ড। সাধারণত সিপি বোর্ড নামে এটি বেশি পরিচিত। কাঠ বা বাঁশের কুঁচির সঙ্গে পোর্টল্যান্ড সিমেন্ট মিশিয়ে চাপ প্রয়োগ করে এই বোর্ড তৈরি করা হয়। এটি গৃহনির্মাণসামগ্রী হিসেবে ব্যবহারের উপযোগী ও সহজে স্থাপনযোগ্য। ঘরের দেয়াল (বাইরে ও ভেতরে), দরজা এবং সিলিং তৈরিতে এই বোর্ড ব্যবহার করা যায়। এই বোর্ড টেকসই, পানি, আগুন এমনকি আর্দ্রতাও প্রতিরোধ করে। এই বোর্ডকে সহজেই করাত দিয়ে কাঠের মতো কাটা, ছিদ্র করা এমনকি পেরেক ও স্ক্রু লাগানো যায়। ইন্টেরিয়র ডিজাইনে সিপি বোর্ড ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

সিমেন্ট-বন্ডেড পার্টিকেল বোর্ডের ব্যবহার

স্থাপনার ভেতর-বাহির উভয় জায়গায় ব্যবহার করা যায় এই বোর্ড; বিশেষত-

  • পার্টিশন ওয়াল
  • মেঝে
  • সিলিং
  • ইন্টেরিয়র ডিজাইনে।

বোর্ড তৈরির পদ্ধতি

  • প্রথমেই কাঠ বা বাঁশ সংগ্রহ করতে হবে
  • এরপর হ্যামার মিলে কুঁচি (চিপস) তৈরি করতে হবে
  • চালুনি দিয়ে চেলে মিহি অংশ পৃথক করতে হবে
  • এই মিহি চিপস ৪৮ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখার পরে শুকোতে হয়
  • ৩:৭ অনুপাতে কুঁচি এবং সিমেন্ট মিশিয়ে মিশ্রণে পানি ও ২% ক্যালসিয়াম ক্লোরাইড মেশাতে হয়
  • মিশ্রণটি প্রয়োজনীয় মাপের কাঠের ফ্রেমে রেখে ২৪ ঘণ্টা কোল্ড-প্রেসে চাপ দিয়ে বোর্ড তৈরি করা হয়
  • তৈরীকৃত বোর্ড চট বা কাপড় দিয়ে জড়িয়ে পানি দিয়ে ২ সপ্তাহ কিউরিং করতে হয়
  • কিউরিং শেষ হলে শুকিয়ে এই বোর্ড ব্যবহার করা যায়

বোর্ড তৈরির সরঞ্জামাদি

  • হ্যামার মিল
  • কোল্ড-প্রেস
  • সার্কুলার ‘স।
লিংকডিন

সিমেন্ট-বন্ডেড পার্টিকেল বোর্ড উৎপাদন ও ব্যবহারের সুবিধা-

  • শব্দ প্রতিরোধী
  • পানি প্রতিরোধী
  • তুষার প্রতিরোধী
  • আর্দ্রতা প্রতিরোধী
  • অব্যবহৃত বনজ সম্পদের সুষ্ঠু ও সর্বাধিক ব্যবহার নিশ্চিত করে
  • সিমেন্ট-বন্ডেড পার্টিকেল বোর্ড থেকে তৈরি ঘর টিনের তৈরি ঘরের চেয়ে আরামদায়ক
  • সিমেন্ট-বন্ডেড পার্টিকেল বোর্ড পানিতে কম নষ্ট হয়
  • মরিচা ধরে না।

বাংলাদেশে এই বোর্ডের ব্যবহার তুলনামূলক অনেক কম। তবে এই বোর্ড তৈরির প্রক্রিয়া, ব্যবহারের কৌশল ও কারিগরি সহায়তা পেতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, ষোলশহর, চট্টগ্রামে যোগাযোগ করতে পারেন। বন গবেষণা ইনস্টিটিউট এই বোর্ড তৈরিতে গবেষণা করে থাকে।

প্রকাশকাল: বন্ধন, ৮২তম সংখ্যা, ফেব্রুয়ারি ২০১৭।

Related Posts

ইরান যুদ্ধের অজুহাতে আকাশচুম্বী নির্মাণ পণ্যের দাম

ইরানের যুদ্ধ শুধু ইরান আর ইসরায়েলেই সীমাবদ্ধ থাকলো না। শেলের আঘাতে বিদ্ধস্ত পক্ষ-বিপক্ষ। তবুও আগুন ছড়িয়ে গেছে সারা…

নির্মাণে উচ্চশক্তির রড ব্যবহারে বিএনবিসি কোড

কি সত্যিই অন্তরায়? ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে উঠে আসা পৃথিবীর ১৯৫টি দেশের মধ্যে ৩২তম শক্তিশালী দেশ বাংলাদেশ।…

হরেক রকম টাইলস

কয়েক দিন আগের কথা। একটা বাড়ির ইন্টেরিয়রের কাজে ক্লায়েন্টের সঙ্গে হাতিরপুল টাইলস মার্কেটে গিয়েছিলাম। মার্কেট দেখে বেশ ভালো…

সিল্যান্ট নিয়ে যত কথা (শেষ পর্ব)

….পূর্ব প্রকাশের পর ব্যবহারের ভিত্তিতে সিল্যান্টের কারিগরি বৈশিষ্ট্য সিল্যান্ট বাজার থেকে কিনে আনার সময় তা পেস্ট আকারে থাকে।…

01~1
previous arrow
next arrow

CSRM

সর্বশেষ

Trending Posts

Gallery

কী কী থাকছে আকাশছোঁয়া শান্তা পিনাকলে
সমুদ্রবাণিজ্যের বর্জ্য থেকে অনন্যা এক স্থাপত্য
Home of Haor
Weather
Youth Park
Tower
শহর,সেতু আর সুরের টেনেসির আর্টস সেন্টার
Al Hamra
Teroshri Mosq